কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৩, ০৫:৩২ পিএম
আপডেট : ০৭ নভেম্বর ২০২৩, ০৫:৫১ পিএম
অনলাইন সংস্করণ

অবরোধ সফল করতে জামায়াতের বিবৃতি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতীক। ছবি : সংগৃহীত
বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতীক। ছবি : সংগৃহীত

সরকারের পদত্যাগ, নির্বাচনকালীন কেয়ারটেকার সরকার গঠন, আমিরে জামায়াত ডা. শফিকুর রহমানসহ সব রাজবন্দির মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার এবং দ্রব্যমূল্য মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে নিয়ে আসার দাবিতে আগামীকাল থেকে শুরু হচ্ছে জামায়াতের ডাকা ৪৮ ঘণ্টার অবরোধ। দুই দিনের এই অবরোধ কর্মসূচি সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে সফল করে তোলার আহ্বান জানিয়েছে দলটি।

জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম মঙ্গলবার (৭ নভেম্বর) এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, সরকারবিরোধী আন্দোলন চলমান। কর্মসূচি ঘোষণার পর থেকেই সরকার দেশব্যাপী দমন-পীড়ন অব্যাহত রেখেছে। নানা ষড়যন্ত্র ও কূটকৌশল অবলম্বন করে বিরোধীদলের সাংবিধানিক, গণতান্ত্রিক ও মৌলিক মানবাধিকার প্রতিষ্ঠার শান্তিপূর্ণ কর্মসূচিতে সরকার বাধা দিচ্ছে। বিরোধীদলের শীর্ষস্থানীয় নেতাদের জেলে বন্দি রেখে আন্দোলন দমনের ঘৃণ্য চক্রান্ত করা হচ্ছে। অসংখ্য নেতাকর্মীকে গ্রেপ্তার করে মিথ্যা ও সাজানো মামলা দিয়ে আটকিয়ে রাখা হচ্ছে। বিরোধীদলকে নেতৃত্ব শূন্য করে একতরফা নির্বাচনের প্লট তৈরি করা হচ্ছে। ভয়ভীতি দেখিয়ে আন্দোলন দমনের ব্যর্থ চেষ্টা করা হচ্ছে।

তিনি বলেন, সরকারের নির্যাতনের শিকার মজলুম জনতার পিঠ দেয়ালে গিয়ে ঠেকেছে। অবস্থা দৃষ্টে মনে হচ্ছে, অতীতের মতো ছলেবলে, কৌশলে প্রহসনের নির্বাচনের মাধ্যমে সরকার এবারও ক্ষমতা কুক্ষিগত করার চক্রান্ত করছে।

সরকারের উদ্দেশে তিনি বলেন, একতরফা নির্বাচনের যে কোনো অপচেষ্টা জনগণ প্রতিহত করবে, ইনশাআল্লাহ।

এটিএম মা’ছুম সরকারবিরোধী সব কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের আহ্বান জানিয়ে তিনি সচেতন দেশবাসীর উদ্দেশে বলেন, সরকারের কোনো ধরনের পাতা ফাঁদে পা দেওয়া যাবে না। সরকারের ষড়যন্ত্র সম্পর্কে সর্বদা সতর্ক থাকতে হবে এবং নির্বাচনকালীন কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যেতে হবে।

তিনি আরও বলেন, দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে ৮ ও ৯ নভেম্বর বুধ ও বৃহস্পতিবার দেশব্যাপী দুই দিনের টানা ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে সফল করে তোলার জন্য আমি জামায়াতে ইসলামীর সর্বস্তরের জনশক্তি, বিরোধীদলের নেতাকর্মী এবং দেশের সর্বস্তরের সংগ্রামী জনতার প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: হরতাল-অবরোধ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

পুশইনের শিকার ২০ জনকে ফেরত নিল বিএসএফ

শিশু নন্দিনী হত্যা / সরকারি গাড়ি ভাঙচুর মামলা : আসামি দেড় হাজার, পুরুষশূন্য পুরো গ্রাম

সীমান্তে বিএসএফের পুশইনের চেষ্টা, শূন্যরেখায় ৭ দিন ধরে আটকে ৫ যুবক

গৃহকর্মীর মৃত্যু, আলোচনায় পাউবোর অতিরিক্ত প্রধান প্রকৌশলী সবিবুর রহমান

স্বীকৃতি পাওয়ার আগেই বিচ্ছেদ! ধানুশ-ম্রুণালের প্রেমে নতুন মোড়

পাঁচ বছর চাকরিতেই পেনশন, বাড়ল সর্বোচ্চ হার

বিএনপি একদলীয় শাসনে বিশ্বাসী নয় : মির্জা ফখরুল

নারীকে ‘আপনি কি সেই মাল’ বলা ওসি এনামুল প্রত্যাহার

বিশেষ সুড়ঙ্গ থেকে চিত্রনায়িকা ববির স্বামী আবুল বাশার গ্রেপ্তার

১০

ইরান যুদ্ধ ও অন্যান্য খাতে বিপুল ডলার চায় পেন্টাগন

১১

ব্র্যাক ইউনিভার্সিটিতে গ্লোবাল ইয়ুথ লিডারশিপ কনফারেন্স অনুষ্ঠিত

১২

ইরান-যুক্তরাষ্ট্র পরমাণু আলোচনা ঘিরে তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

ডিআর কঙ্গোতে ইবোলায় আক্রান্ত ৭৫ স্বাস্থ্যকর্মী

১৪

তিন বছর পর ওটিটিতে ফিরছেন বিদ্যা সিনহা মিম

১৫

আলোচিত তাইয়েবা হত্যা মামলার প্রধান আসামির জামিন

১৬

ক্রীড়াঙ্গনের কিংবদন্তি আবদুস সাদেক আর নেই

১৭

ইরান চুক্তি ও ট্রাম্পের ওপর ভীষণ ক্ষুব্ধ অনেক ইসরায়েলি

১৮

শ্রমিক লাঞ্ছিতের ঘটনায় কারখানায় উত্তেজনা, সাংবাদিকদের প্রবেশে বাধা

১৯

প্রগতিশীল গণতান্ত্রিক দলের চেয়ারম্যান মনিরুল, মহাসচিব আমানতউল্লাহ

২০
X