কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৩, ০৫:৪২ পিএম
আপডেট : ০৭ নভেম্বর ২০২৩, ০৬:২৯ পিএম
অনলাইন সংস্করণ

বিপ্লব ও সংহতি দিবসে জামায়াতের আলোচনা

ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে ভার্চুয়াল আলোচনা সভায় বক্তারা। ছবি : সংগৃহীত
ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে ভার্চুয়াল আলোচনা সভায় বক্তারা। ছবি : সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেছেন, ২০১৪ ও ২০১৮ এর নির্বাচনে দেশের অধিকাংশ মানুষ ভোট দেওয়ার সুযোগ পায়নি। ফলে বর্তমান সরকার মাইনোরিটি (স্বল্পসংখ্যক) মানুষের সরকারে পরিণত হয়েছে। এভাবে সংখ্যাগরিষ্ঠ মানুষের মতের বাইরে মাইনরিটি মানুষের সরকারের শাসন কখনো বৈধতা পেতে পারে না। ইতিহাস সাক্ষী, এর জন্য তাদের মূল্য দিতে হবে।

তিনি বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের ইচ্ছার প্রতিফল ঘটেছিল। স্বতঃস্ফূর্তভাবে সাধারণ মানুষ বাইরে বেরিয়ে এসেছিল। তাই আজ সময়ের দাবি অনুযায়ী জনগণ রাজপথে বেরিয়ে পড়েছে পরিবর্তনের জন্য। বেশি সময় প্রয়োজন হবে না ইনশাআল্লাহ।

মঙ্গলবার (৭ নভেম্বর) সকালে ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে ভার্চুয়াল আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের আমির নূরুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে ও সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদের পরিচালনায় সভায় বক্তৃতা করেন বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম বীরপ্রতীক, জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম, ঢাকা মহানগর দক্ষিণের আবদুস সবুর ফকির, ড. হেলাল উদ্দিন, দেলাওয়ার হোসেন, কামাল হোসাইন, ড. আবদুল মান্নান।

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের প্রেক্ষাপট বর্ণনা করতে গিয়ে ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেন, ৭ নভেম্বর সিপাহি জনতার ঐক্যের মূলমন্ত্র ছিল নারায়ে তাকবির-আল্লাহু আকবার ধ্বনি। ১৯৭২-৭৫ সাল পর্যন্ত দেশের অধিকাংশ মানুষের বিশ্বাসের বাইরে গিয়ে সরকার পরিচালনা করা হয়েছিল। যেখানে জনগণের মতের প্রতিফলন ছিল না। ৭ নভেম্বর কোনো নেতৃত্ব ছিল না। মানুষ স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় নেমে এসেছিল। সর্বত্রই ছিল নারায়ে তাকবির ধ্বনি। এটা ছিল সবার হৃদয়ের ধ্বনি। এটা শুধু একটা স্লোগান নয়, এটা বিশ্বাস। এই বিশ্বাসের ভিত্তিতে মুসলমানের পথ চলা।

সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম বলেন, ৭ নভেম্বর জাসদের পরিকল্পনায় দেশকে সমাজতন্ত্রের দিকে নিয়ে যাবে। কিন্তু সিপাহি জনতা ঐক্যবদ্ধভাবে রাজপথে নেমে আসায় তাদের সেই ষড়যন্ত্র সফল হয়নি। তৎকালীন সেনাপ্রধান মেজর জেনারেল জিয়াউর রহমান জাতির জন্য সঠিক সিদ্ধান্ত নিয়েছিলেন। তার মতো সেনাপ্রধান পাওয়া বিরল ঘটনা। সেই দিন দেশের স্বাধীনতা হুমকির মুখে ছিল। সেদিন যদি সিপাহি জনতা সফল না হতো, যদি ৩ নভেম্বরের ধারাবাহিকতা অব্যাহত থাকত, তাহলে দেশ আজ কোথায় থাকত, তা সহজেই বোঝা যায়। বিরাজমান রাজনৈতিক পরিস্থিতি মিলিয়ে দেখুন। আমরা কী করতে পারি? কী করা উচিত?

তিনি উল্লেখ করেন, দেশের ক্রান্তিলগ্নে সবাই একতাবদ্ধ হতে হবে। দেশকে রক্ষা করতে হবে। জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিন বছর পর ওটিটিতে ফিরছেন বিদ্যা সিনহা মিম

আলোচিত তাইয়েবা হত্যা মামলার প্রধান আসামির জামিন

ক্রীড়াঙ্গনের কিংবদন্তি আবদুস সাদেক আর নেই

ইরান চুক্তি ও ট্রাম্পের ওপর ভীষণ ক্ষুব্ধ অনেক ইসরায়েলি

শ্রমিক লাঞ্ছিতের ঘটনায় কারখানায় উত্তেজনা, সাংবাদিকদের প্রবেশে বাধা

প্রগতিশীল গণতান্ত্রিক দলের চেয়ারম্যান মনিরুল, মহাসচিব আমানতউল্লাহ

বড় পর্দায় ফেরার অপেক্ষায় ফারিন

ইঁদুরে তার কাটায় রাজধানীতে দীর্ঘ সময় বন্ধ ছিল এআই ক্যামেরা!

ট্রাম্পের শান্তি চুক্তিতে অশান্তি করতে পারেন নেতানিয়াহু : মার্কিন গোয়েন্দা সংস্থা

ঢাকা কলেজে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ ও চারা বিতরণ

১০

বাজেট ঘোষণার পর নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়েনি, এটা ইতিহাসে প্রথম : পানিসম্পদ প্রতিমন্ত্রী

১১

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফরে গুরুত্ব পাবে যেসব বিষয়

১২

ব্রাজিলের জয়ে মাথা ন্যাড়া, কথা রাখলেন আর্জেন্টিনা সমর্থক রাফি

১৩

যুক্তরাষ্ট্র ও ইরানের এমওইউ নিয়ে হোয়াইট হাউসের বার্তা

১৪

বিশ্ব শরণার্থী দিবস ২০২৬ : ‘যতক্ষণ না সবাই নিরাপদ’

১৫

বেনজীরকে ফেরাতে দুবাইয়ে ১৪৪ পৃষ্ঠার নথি পাঠানো হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

আগামী সপ্তাহে মধ্যপ্রাচ্য সফরে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

১৭

শেষ হলো আন্তর্জাতিক দৌড় প্রতিযোগিতার ৩য় আসর

১৮

পেনশনে বড় সুখবর : ৫ বছর চাকরিতেই সুবিধা, সর্বোচ্চ হার ৯০ শতাংশ

১৯

মানবতাবিরোধী অপরাধের মামলার চাপ সামলাতে বাড়তে পারে ট্রাইব্যুনাল: চিফ প্রসিকিউটর

২০
X