কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৩, ০১:২৭ এএম
অনলাইন সংস্করণ

রাজধানীতে গণতন্ত্র মঞ্চের বিক্ষোভ মিছিল

গণতন্ত্র মঞ্চের বিক্ষোভ মিছিল। ছবি : কালবেলা
গণতন্ত্র মঞ্চের বিক্ষোভ মিছিল। ছবি : কালবেলা

দেশে সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য নির্বাচনের পরিবেশ নেই দাবি করে প্রধান নির্বাচন কমিশনারকে (সিইসি) দ্বাদশ সংসদ নির্বাচনের তপশিল ঘোষণা না করার আহ্বান জানিয়েছেন গণতন্ত্র মঞ্চের নেতারা।

তারা দাবি করে বলেছেন, সরকারের নির্দেশনায় সিইসি আরেকটা একতরফা নির্বাচনের তপশিল ঘোষণা করলে দেশের মানুষ তা গ্রহণ করবে না। মানুষ আর নীলনকশার নির্বাচন হতে দেবে না।

একদফা দাবিতে দেশব্যাপী তৃতীয় দফা অবরোধের শেষ দিনে বৃহস্পতিবার (৯ নভেম্বর) দুপুরে পুরানা পল্টন এলাকায় এক বিক্ষোভ মিছিলপরবর্তী সমাবেশে গণতন্ত্র মঞ্চের নেতারা এসব কথা বলেন। এর আগে জাতীয় প্রেসক্লাব, পুরানা পল্টন ও বিজয়নগর এলাকায় মিছিল করেন তারা।

গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক ও জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপনের সভাপতিত্বে সমাবেশ বক্তব্য রাখেন- বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু, নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার, গণসংহতি আন্দোলনের বাচ্চু ভূঁইয়া প্রমুখ।

এদিকে বিকেলে রাজধানীতে এক সংবাদ সম্মেলন থেকে একদফা দাবিতে আন্দোলনের ধারাবাহিকতায় আগামী ১২ ও ১৩ নভেম্বর দেশব্যাপী সর্বাত্মক অবরোধ কর্মসূচি ঘোষণা করেছেন গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক ও জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন।

সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম, নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার, গণসংহতি আন্দোলনের সম্পাদকমন্ডলীর সদস্য বাচ্চু ভুঁইয়া।

নেতৃবৃন্দ সরকারের হামলা-মামলা, গ্রেপ্তার, দমন-পীড়ন মোকাবিলা করে শান্তিপূর্ণভাবে অবরোধ কর্মসূচি সফল করার জন্য নেতাকর্মী ও দেশবাসীর প্রতি আহ্বান জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নিহত ১

ট্রাম্পের হুমকিতে সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত, কঠোর বার্তা ইরানের

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু

রাস্তা ভেঙে নদীর সঙ্গে একাকার

কাতারের বৃহৎ এলএনজি উৎপাদন ও রপ্তানি কেন্দ্রে বিস্ফোরণ

খোলা ম্যানহোলে পড়ে নারীর মৃত্যু

লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে না ইসরায়েল : নেতানিয়াহু

পুত্রাজায়ায় তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর উষ্ণ অভ্যর্থনা

ঢাকাসহ দেশের ৯ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আশঙ্কা

২০ বছরের হাফ ভাড়ার প্রতিদানে শিক্ষার্থীরা কী দিল?

১০

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

১১

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

১২

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

১৩

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

১৪

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

১৫

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

১৬

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

১৭

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

১৮

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

১৯

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

২০
X