কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৩, ০৩:৩০ এএম
আপডেট : ১০ নভেম্বর ২০২৩, ০৭:২৫ এএম
অনলাইন সংস্করণ

রাজধানীর বিভিন্ন স্থানে বিএনপির মিছিল

রাজধানীতে বিএনপির বিক্ষোভ মিছিল। ছবি : কালবেলা
রাজধানীতে বিএনপির বিক্ষোভ মিছিল। ছবি : কালবেলা

বিএনপিসহ বিরোধী দলগুলোর ডাকা দেশব্যাপী তৃতীয় দফা অবরোধের শেষ দিনে বৃহস্পতিবার (৯ নভেম্বর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় দল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অবরোধের সমর্থনে খণ্ড খণ্ড বিক্ষোভ মিছিল করেছে। এ সময় তারা বিভিন্ন স্থানে পিকেটিং করে।

মহানগর দক্ষিণের কদমতলী-শ্যামপুর, যাত্রাবাড়ী-ডেমরা, শাহবাগ, লালবাগ, সূত্রাপুর-গেন্ডারিয়া-ওয়ারী-বংশাল-কোতোয়ালি থানায় অবরোধের সমর্থনে মিছিল বের করে নেতাকর্মীরা। এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের বেশ কয়েকজন আহত এবং কয়েকজনকে গ্রেপ্তার করা হয় বলে রাতে মহানগর দক্ষিণ বিএনপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে দাবি করা হয়েছে।

শ্যামপুর-কদমতলী থানা বিএনপি ও অংগসংগঠনের নেতাকর্মীরা দুপুরে ধোলাইপাড়-দয়াগঞ্জ সড়কে অবরোধের সমর্থনে একটি মিছিল বের করে। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এর আগে সকালে এই থানার বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা জুরাইন এলাকায় মিছিল বের করলে পুলিশ ছত্রভঙ্গ করে দেয়।

পল্টন-শাহজাহানপুর এলাকায় স্বেচ্ছাসেবক দল দক্ষিণের নেতারা মৌচাক মোড় থেকে রাজারবাগ পর্যন্ত অবরোধের সমর্থনে মিছিল করে। শাহবাগ থানা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা নগরীর বিজয়নগর এলাকায় অবরোধের সমর্থনে মিছিল বের করে।

এ ছাড়া স্বেচ্ছাসেবক দল যাত্রাবাড়ী ও ডেমরা থানার নেতাকর্মীরা সায়েদাবাদ জনপথ মোড়ে অবরোধের সমর্থনে মিছিল করেছে। লালবাগ থানা এবং ওয়ার্ডের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা নগরীর লালবাগ এলাকায় অবরোধের সমর্থনে মিছিল বের করে। মিছিলে কেন্দ্রীয় নেতারা নেতৃত্ব দেন।

সুত্রাপুর-গেন্ডারিয়া-ওয়ারী-বংশাল-কোতোয়ালি থানা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে খণ্ড খণ্ড মিছিল বের করে। এ ছাড়া সকালে জাতীয়তাবাদী শ্রমিক দল দক্ষিণের নেতাকর্মীরা দয়াগঞ্জ থেকে যাত্রাবাড়ী সড়কে অবরোধের সমর্থনে মিছিল বের করে। কলাবাগান থানা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা নগরীর পান্থপথ এলাকায় অবরোধের সমর্থনে মিছিল করেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: হরতাল-অবরোধ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১০

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১১

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১২

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৩

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৪

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৫

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

১৬

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

১৭

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১৮

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

১৯

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিভিন্ন জেলায় মানববন্ধন 

২০
X