কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৩, ০২:১০ পিএম
আপডেট : ১০ নভেম্বর ২০২৩, ০২:১৮ পিএম
অনলাইন সংস্করণ

যুবদল নেতা পলকে জনসম্মুখে হাজির করার আহ্বান রিজভীর

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। পুরোনো ছবি
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। পুরোনো ছবি

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দাবি করে বলেছেন, জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সহসভাপতি রেজাউল কবির পলকে বৃহস্পতিবার গভীর রাতে সরকারের গোয়েন্দা সংস্থার লোকজনই তার ধানমন্ডির বাসা থেকে তুলে নিয়ে গেছে। তাই তাদেরকেই পলকে পরিবারের নিকট ফেরত দিতে হবে। রেজাউল কবির পল নিখোঁজ থাকার ঘটনায় তার পরিবার এবং দলের নেতাকর্মীরা গভীরভাবে উদ্বিগ্ন। তাই অবিলম্বে তাকে জনসম্মুখে হাজির করার জোর আহ্বান জানাচ্ছি।

আজ শুক্রবার (১০ নভেম্বর) এক বিবৃতিতে এ আহ্বান জানান তিনি।

যুবদল নেতা রেজাউল কবির পলকে তার ধানমন্ডির বাসা থেকে নিয়ে যাওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে গণমাধ্যমে এই বিবৃতি দেন তিনি।

রুহুল কবির রিজভী বলেন, চলমান গণআন্দোলনে আওয়ামী লীগ সরকার তাদের পতনের আশঙ্কায় এতটাই ভীত হয়ে পড়েছে যে, নিরীহ মানুষসহ বিরোধী দলের নেতাকর্মীদের ওপর জুলুম নির্যাতন ও গ্রেপ্তারের পাশাপাশি গুমের মতো চরম মানবতাবিরোধী কর্মকাণ্ড সংঘটিত করে যাচ্ছে। গতরাতে রেজাউল কবির পলকে সাদা পোশাকের আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক তুলে নিয়ে যাওয়ার ঘটনা সেই হাড়হিম করা মানবতাবিরোধী অপরাধেরই অংশ।

তিনি বলেন, সার্বিক অবস্থাদৃষ্টে মনে হচ্ছে এই সরকার জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। আর এ কারণেই জনগণের ন্যায্য দাবির প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তারা শাসক সেজে জনগণকে প্রজা বানিয়ে শাসন ও শোষণ করছেন। নেতাকর্মীদের গ্রেপ্তার, রিমান্ডে নিয়ে অবর্ণনীয় নির্যাতন, অপহরণ ও গুম করে দেশে ভীতিকর অবস্থা সৃষ্টির মাধ্যমে দ্বাদশ সংসদ নির্বাচন একতরফাভাবে করতে সর্বশক্তি নিয়োগ করেছে সরকার। কিন্তু এটি এবার সম্ভব নয়। কারণ শাসকগোষ্ঠীর ভয়াবহ দুঃশাসনে ক্ষিপ্ত জনগণ এখন জীবন-মরণ প্রতিজ্ঞা নিয়ে রাস্তায় নেমে এসেছে।

নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকার ব্যবস্থা প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত জনগণ ঘরে না ফিরতে প্রতিজ্ঞাবদ্ধ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হোয়াটসঅ্যাপে আসছে আকর্ষণীয় ২ ফিচার, যেসব সুবিধা পাবেন

শব্দদূষণ নিয়ন্ত্রণে ২৯ হাজারের বেশি মামলা, প্রায় ২ কোটি টাকা জরিমানা

বেসরকারি শিক্ষকদের বদলিতে তথ্য এন্ট্রির সময় বাড়ল

চৈতালীকে গ্রেপ্তার ও আইনজীবী সনদ বাতিলের দাবি হেফাজতের

প্রশ্নপত্রে নেই সেন্ট্রাল ইউনিভার্সিটির নাম, শিক্ষার্থীদের বিক্ষোভ

সংরক্ষিত এমপিকে স্পিকার / ২ মিনিটে শেষ করুন, বাকি কথা টকশোতে বলবেন

মার্কিন বিমানঘাঁটিতে ফ্লুর প্রাদুর্ভাব, আক্রান্ত ২০০

হঠাৎ শ্বাস নিতে কষ্ট হচ্ছে? জেনে নিন কখন এটি বিপদ সংকেত

মেঘালয়ের ঢল ও ভারী বৃষ্টিতে সিলেটে বন্যার শঙ্কা, তলিয়েছে সাদাপাথর

প্রেমিককে হত্যার পর লাশ গুমের অভিযোগ, প্রেমিকাসহ আটক ৪

১০

চীনা যুদ্ধবিমান অনুপ্রবেশ, জবাবে পাঁচ দিনের যুদ্ধ প্রস্তুতি মহড়া তাইওয়ানের 

১১

আনন্দ ভ্রমণে যেতে দোকানে দোকানে চাঁদা চেয়ে চিঠি

১২

বাংলাদেশ খেলাফত মজলিশের আমিরকে নিয়ে বক্তব্য এক্সপাঞ্জ করলেন স্পিকার

১৩

শিশু রিফাত হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড

১৪

প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরে সঙ্গী হিসেবে কারা আছেন

১৫

বাবার অসিয়তের জায়গায় দাফনে সন্তানদের বাধা, ৩ স্থানে খোঁড়া হলো কবর

১৬

১৫ বছরের কম বয়সীদের সামাজিকমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা আমিরাতের 

১৭

সিলেটের সাদাপাথর সাময়িকভাবে বন্ধ ঘোষণা

১৮

পরের দুই ম্যাচে জিততে না পারলে কী হবে আর্জেন্টিনার?

১৯

জীবনের প্রথম খিঁচুনি কি ক্যানসারের লক্ষণ? যা বলছে গবেষণা

২০
X