কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৩, ০৯:১৩ পিএম
অনলাইন সংস্করণ

সরকার সারা দেশকে ‘তালাবদ্ধ’ করেছে : রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। পুরোনো ছবি
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। পুরোনো ছবি

সরকার শুধু বিএনপির কার্যালয় নয়, সারা দেশকে ‘তালাবদ্ধ’ করে রেখেছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

শনিবার বিকেলে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে সারা দেশের পরিস্থিতি তুলে ধরতে গিয়ে অভিযোগ করে তিনি বলেন, যে সমস্ত জায়গায় আমরা সংবাদ সম্মেলন করতাম বিশেষ করে আমাদের দলের কেন্দ্রীয় কার্যালয়। সেখানে পুলিশ অবরুদ্ধ করে রেখেছে। তারা সেখানে তালা মেরে প্রতি মুহূর্তে অবস্থান করছে।

একদফা আন্দোলন রুখা যাবে না বলে হুঁশিয়ারি দিয়ে রিজভী বলেন, জনগণের এই ত্যাগ বৃথা যাবে না। গণতন্ত্রের বিজয় হবেই ইনশাআল্লাহ।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৩১৫ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। ২৮ অক্টোবরের সমাবেশের পর থেকে এ পর্যন্ত ১৩ হাজার ৩৮৬ জন নেতাকর্মীকে পুলিশ গ্রেপ্তার করেছে। এই সময়ে মোট মামলার সংখ্যা ৬১৩টি অধিক এবং এতে আসামি করা হয়েছে ৪৮ হাজার ৪৪৩ জনের অধিক নেতাকর্মীকে।

অবরোধ কর্মসূচি সফল করার আহ্বান

রিজভী বলেন, কাল ভোর ৬টা থেকে অবরোধ শুরু হবে। রোববার ভোর ৬টা থেকে মঙ্গলবার ভোর ৬ পর্যন্ত রাজপথ, রেলপথ, নৌপথে সর্বাত্মক অবরোধ কর্মসূচি সফল করার আহ্বান জানাচ্ছি।

‘একদফা’ দাবিতে বিএনপিসহ সমমনা জোটগুলো রোববার ভোর ৬টা থেকে টানা ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি শুরু করবে। এর আগেও তারা দুই দফায় অবরোধের দফা অবরোধ কর্মসূচি পালন করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: হরতাল-অবরোধ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মমতাজের জামিন বহাল

বাংলার জয়যাত্রার নাবিকদের দুঃসময় কাটছেই না

বিশ্বকাপের মাঝে শোকে ডুবল ফুটবলপ্রেমীরা, আর্জেন্টাইন ফুটবলার লাউতারোর মৃত্যু

হোয়াটসঅ্যাপে আসছে আকর্ষণীয় ২ ফিচার, যেসব সুবিধা পাবেন

শব্দদূষণ নিয়ন্ত্রণে ২৯ হাজারের বেশি মামলা, প্রায় ২ কোটি টাকা জরিমানা

বেসরকারি শিক্ষকদের বদলিতে তথ্য এন্ট্রির সময় বাড়ল

চৈতালীকে গ্রেপ্তার ও আইনজীবী সনদ বাতিলের দাবি হেফাজতের

প্রশ্নপত্রে নেই সেন্ট্রাল ইউনিভার্সিটির নাম, শিক্ষার্থীদের বিক্ষোভ

সংরক্ষিত এমপিকে স্পিকার / ২ মিনিটে শেষ করুন, বাকি কথা টকশোতে বলবেন

মার্কিন বিমানঘাঁটিতে ফ্লুর প্রাদুর্ভাব, আক্রান্ত ২০০

১০

হঠাৎ শ্বাস নিতে কষ্ট হচ্ছে? জেনে নিন কখন এটি বিপদ সংকেত

১১

মেঘালয়ের ঢল ও ভারী বৃষ্টিতে সিলেটে বন্যার শঙ্কা, তলিয়েছে সাদাপাথর

১২

প্রেমিককে হত্যার পর লাশ গুমের অভিযোগ, প্রেমিকাসহ আটক ৪

১৩

চীনা যুদ্ধবিমান অনুপ্রবেশ, জবাবে পাঁচ দিনের যুদ্ধ প্রস্তুতি মহড়া তাইওয়ানের 

১৪

আনন্দ ভ্রমণে যেতে দোকানে দোকানে চাঁদা চেয়ে চিঠি

১৫

বাংলাদেশ খেলাফত মজলিশের আমিরকে নিয়ে বক্তব্য এক্সপাঞ্জ করলেন স্পিকার

১৬

শিশু রিফাত হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড

১৭

প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরে সঙ্গী হিসেবে কারা আছেন

১৮

বাবার অসিয়তের জায়গায় দাফনে সন্তানদের বাধা, ৩ স্থানে খোঁড়া হলো কবর

১৯

১৫ বছরের কম বয়সীদের সামাজিকমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা আমিরাতের 

২০
X