কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৩, ০১:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

ভাঙচুর, অশান্তি করে আমরা দাবি আদায় করি না : চরমোনাই পীর 

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি রেজাউল করিম। ছবি : সংগৃহীত
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি রেজাউল করিম। ছবি : সংগৃহীত

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি রেজাউল করিম বলেছেন, ভাঙচুর, অগ্নিসংযোগ বা দেশে অশান্তি তৈরি করে দাবি আদায় করি না। ইসলামও এটা সমর্থন করে না।

গত ৩ নভেম্বর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত মহাসমাবেশ থেকে আলটিমেটাম দিয়েছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি রেজাউল করিম। ইতোমধ্যে সেই সময় শেষ হয়েছে।

পরবর্তী করণীয় জানাতে রোববার (১২ নভেম্বর) এক সংবাদ সম্মেলনের আয়োজন করে ইসলামী আন্দোলন বাংলাদেশ। সেখানেই দলটির আমির নতুন কর্মসূচি ঘোষণা করেন।

কর্মসূচি ঘোষণার পর সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন সংগঠনটির আমির।

তার কাছে জানতে চাওয়া হয়- প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে হবে সমাবেশ করে যে আলটিমেটাম দিয়েছিলেন সেটা সরকারের প্রতিনিধি বা সরকারপ্রধানকে সরাসরি জানিয়েছেন কি না। জবাবে তিনি বলেন, জাতীয় সমাবেশের মাধ্যমে, গণমাধ্যমের মাধ্যমে জানানো হয়েছে।

গ্রেপ্তারের আশঙ্কা করছেন কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না; হয়তো গ্রেপ্তার হতেও পারি।

বর্তমান প্রেক্ষাপটে ইসলামী আন্দোলনের কর্মসূচি দাবি আদায়ে কতটা ফলপ্রসূ হবে এমন প্রশ্নের জবাবে দলের আমির বলেন, আমরা শান্তিপ্রিয় রাজনৈতিক ঘরানার একটি উল্লেখযোগ্য নিবন্ধিত রাজনৈতিক দল। আমরা ভাঙচুর, অগ্নিসংযোগ বা দেশে অশান্তি তৈরি করে দাবি আদায় করি না। ইসলামও এটা সমর্থন করে না। তবে বর্তমান সরকার যে কার্যক্রম করছে এটা যে সম্পূর্ণ অনৈতিক, এটা আপনাদের সামনে উপস্থাপন করেছি।

ইসলামী আন্দোলন বাংলাদেশের ৪ কর্মসূচি-

নির্বাচন কমিশন একতরফা তপশিল ঘোষণা করতে চাইলে তপশিল ঘোষণার দিন ঢাকায় নির্বাচন কমিশন অভিমুখে গণমিছিল করা হবে।

তপশিল ঘোষণার পরদিন সারাদেশে প্রতিটি জেলা ও মহানগরে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল।

আন্দোলনরত অন্যান্য বিরোধী দলের শান্তিপূর্ণ সকল কর্মসূচির প্রতি পূর্ণ সমর্থন।

জাতীয় সংকট নিরসনে সকল রাজনৈতিক দল, শিক্ষাবিদ, বুদ্ধিজীবী, সাংবাদিক এবং বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধিকে নিয়ে আগামী ২০ নভেম্বর সোমবার ঢাকায় জাতীয় সংলাপ অনুষ্ঠিত হবে এবং পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে।

দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমানের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম শায়খে চরমোনাই, দলের মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, দলের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অস্ট্রিয়া ম্যাচের আগে আরেকটি দুঃসংবাদ পেল আর্জেন্টিনা

চার জেলায় বন্যার আভাস

পারমাণবিক অস্ত্রের পথ ছিল ওবামার ইরান চুক্তি

সুস্থ থাকতে যোগব্যায়ামকে অভ্যাসে পরিণত করা উচিত: সিসিক প্রশাসক

ধর্মীয় অবমাননা ঠেকাতে জগন্নাথ হল সংসদের ৬ দাবি

যুদ্ধবিরতির পরও লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ১৬

‘এবারের বাজেট জনবান্ধব, নিত্যপণ্যের দাম বাড়েনি’

২ ম্যাচ শেষেই নিষেধাজ্ঞার ঝুঁকিতে ব্রাজিলের ৩ খেলোয়াড়!

বেতন বাড়ছে সরকারি চাকরিজীবীদের, আরও যেসব সুবিধা পাবেন

জামায়াত নেতাকর্মীদের সমাজের কল্যাণে বিলিয়ে দিতে হবে: ডা. তাহের

১০

আমি বস হতে চাইনি, শুধু মজা করেছিলাম: ট্রাম্প

১১

ফাঁকা বাসায় শিশুকে ধর্ষণ, প্রতিবেশী সুমন গ্রেপ্তার

১২

বিএনপির তিন মাসে যে কাজ হয়েছে, আ.লীগের ১৫ বছরেও তা হয়নি : মির্জা ফখরুল

১৩

চাঁদপুর জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন

১৪

বাবার লাশ দাফনে সন্তানদের বাধা

১৫

ইসরায়েলকে লেবাননে হামলা বন্ধে যুক্তরাষ্ট্রকে বাধ্য করতে হবে: ইরান

১৬

বাজেটে চামুদরিয়া ওয়াই টাইপ সেতু বরাদ্দের জোর দাবি

১৭

সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের সভাপতি দিদার, সম্পাদক ডালিম

১৮

সীমান্তঘেঁষা নদীতে চীনের মেগা বাঁধ, পাল্টা পদক্ষেপ ভারতের 

১৯

পরিসংখ্যান বলছে ফাইনাল নিশ্চিত ব্রাজিলের!

২০
X