কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৩, ০৮:৩৭ পিএম
আপডেট : ১৩ নভেম্বর ২০২৩, ০৮:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

গণঅধিকার পরিষদের ৪৮ ঘণ্টার কর্মসূচি ঘোষণা

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

আগামী ১৫ ও ১৬ নভেম্বর সারা দেশে ৪৮ ঘণ্টা সর্বাত্মক অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে গণঅধিকার পরিষদ (নুরপন্থী)। নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের দাবিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়।

আজ সোমবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে এই কর্মসূচির ঘোষণা করে গণঅধিকার পরিষদ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের চলমান দুর্নীতি-দুঃশাসন, বিচারহীনতা, অর্থপাচার ও সিন্ডিকেটের ফলে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, অর্থনৈতিক ভঙ্গুর অবস্থা, রাষ্ট্রীয় ও সামাজিক কাঠামো ভেঙে পড়াসহ সামগ্রিক নৈরাজ্য থেকে দেশের মানুষকে মুক্ত করার জন্য নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের দাবিতে গণঅধিকার পরিষদ আগামী ১৫ ও ১৬ নভেম্বর যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে ৪৮ ঘণ্টার সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালন করবে।

গণঅধিকার পরিষদ দলমত নির্বিশেষে দেশের অস্তিত্ব রক্ষায় সর্বস্তরের জনগণকে ৪৮ ঘণ্টা সর্বাত্মক অবরোধ পালনের আহ্বান জানাচ্ছে।

এর আগে এক দিন বিরতি দিয়ে ফের ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপিসহ সমমনা ৩৬ রাজনৈতিক দল।

একদফা দাবিতে আন্দোলনের ধারাবাহিকতায় পঞ্চম দফায় আগামী বুধবার (১৫ নভেম্বর) সকাল ৬টা থেকে শুক্রবার (১৭ নভেম্বর) সকাল ৬টা পর্যন্ত রাজপথ, রেলপথ ও নৌপথ অবরোধের কর্মসূচি পালন করবে তারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরিকোস্ট

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১০

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

১১

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

১২

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১৩

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

১৪

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিভিন্ন জেলায় মানববন্ধন 

১৫

রোববার মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

১৬

‘বনলতা এক্সপ্রেস’র পর ফের জুটি বাঁধছেন রাজ–সাবিলা?

১৭

ককরোচ জনতা পার্টির বিক্ষোভ / অনুমতি দেয়নি প্রশাসন, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় সিজেপি  

১৮

অপমৃত্যুর ঘটনায় পুলিশকে না জানিয়ে মরদেহ হস্তান্তর, ৩ চিকিৎসককে শোকজ

১৯

হাছন রাজার গান ও জীবনদর্শন নিয়ে বিশেষ আয়োজন

২০
X