শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৩, ০৬:৪৩ পিএম
আপডেট : ১৫ নভেম্বর ২০২৩, ০৬:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

নিষেধাজ্ঞার ‘জুজু’ উড়িয়ে দিলেন পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। পুরোনো ছবি
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। পুরোনো ছবি

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, বিএনপি বড় রাজনৈতিক দল হলে নির্বাচনে এসে প্রমাণ করুক তারা বড়। অবাধ ও সুষ্ঠু নির্বাচনে কেউ বাধা দিতে পারবে না। যারা বাধা দেবে তাদের শাস্তি দেওয়া হবে। নিষেধাজ্ঞার কোনো ভয় নাই, এগুলো জুজুর ভয়।

আজ বুধবার (১৫ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে সমসাময়িক বিষয়ে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

মার্কিন ভিসানীতি নিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, নিষেধাজ্ঞার কোনো ভয় নাই, এগুলো জুজুর ভয়। শেখ হাসিনার নেতৃত্বে সব চ্যালেঞ্জ অতিক্রম করা সম্ভব।

তিনি বলেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে, কেউ বাধা দিতে পারবে না। যারা বাধা দেবে তাদের আমরা শাস্তি দেব। বিএনপি বড় রাজনৈতিক দল হলে নির্বাচনে এসে প্রমাণ করুক; তারা বড় দল।

এ সময় ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের হামলা নিয়ে মন্ত্রী বলেন, জাতিসংঘ তাদের গ্রহণযোগ্যতা হারিয়েছে। গাজায় এত মানুষ মারা যাচ্ছে; তারা তা দেখছে না। আর বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে জাতিসংঘের যে বিশেষজ্ঞরা উদ্বেগ জানিয়েছেন; তারা আসলে ঘুমাচ্ছেন। এক্ষেত্রে জাতিসংঘের দ্বিমুখী অবস্থান গ্রহণযোগ্য নয়।

এদিকে ঢাকা সফররত ইইউ প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকের পরে সাংবাদিকদের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন জানান, নতুন সরকার গঠনে সুষ্ঠু ও অবাধ নির্বাচনের ওপর গুরুত্বারোপ করেছেন সফররত ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের সদস্যরা।

বৈঠকে ইইউ প্রতিনিধিদল আশাবাদ ব্যক্ত করেছেন, সুষ্ঠু ও অবাধ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে নতুন সরকার গঠন হবে জানান পররাষ্ট্র সচিব।

এ বিষয়ে প্রতিনিধিদলকে বিস্তারিত জানানো হয়েছে জানিয়ে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বলেন, নির্বাচন নিয়ে বলেছি, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য যে পরিবেশ দরকার, তা আছে। তপশিল ঘোষণা হবে এবং তারপরে আমরা আশা করছি, সব দল নির্বাচনে অংশ নেবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

২০টির বেশি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

ওপিসিডব্লিউ’র পরিদর্শক দল কর্তৃক ৩ প্রতিষ্ঠান পরিদর্শন 

ঢাকা থেকে যুবলীগ নেতা আটক 

১০

দাবি রাশেদ খাঁনের / জামায়াতের নেতারা বিনা জামানতে কোটি কোটি টাকা ঋণ পায়

১১

গ্রুপ পর্বে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল? যা বলছেন চিকিৎসকরা

১২

সংসদে ‘কাঁচা রাস্তা’ বলার ব্যাখ্যা দিলেন জেবা আমিন

১৩

ইরান-যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল 

১৪

নারী বাদিকে দেখেই ওসির মন্তব্যে ‘আপনি সেই মাল’

১৫

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

১৬

এআই ডিপফেকের বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি জিন্টা

১৭

প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ

১৮

সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশীদ আর নেই

১৯

স্টেডিয়ামের পরিছন্নতা কর্মীদের বেতন বাড়ালেন তামিম

২০
X