কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৩, ০৩:০০ পিএম
আপডেট : ১৬ নভেম্বর ২০২৩, ০৪:০০ পিএম
অনলাইন সংস্করণ

সরকারের আজ্ঞাবহ ইসির তপশিল দেশে অস্থিরতা বাড়াবে : জেটেব

জেটেবের লোগো। ছবি : সংগৃহীত
জেটেবের লোগো। ছবি : সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপশিলকে প্রত্যাখ্যান করেছে জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (জেটেব)। জেটেবের কেন্দ্রীয় আহ্বায়ক ইঞ্জিনিয়ার মো. ফখরুল আলম ও সদস্য সচিব ইঞ্জিনিয়ার এবিএম রুহুল আমিন আকন্দ আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেন, সরকারের আজ্ঞাবহ নির্বাচন কমিশন যে, তামাশার তপশিল ঘোষণা করেছে আমরা তা ঘৃণাভরে প্রত্যখ্যান করছি।

তারা বলেন, গোটা বাংলাদেশের প্রত্যাশা, জনমত ও আন্তর্জাতিক সম্প্রদায়ের আহ্বান উপেক্ষা করে নিশিরাতের সরকারের তল্পিবাহক নির্বাচন কমিশন একতরফা নির্বাচনের তামাশার তপশিল ঘোষণা করেছে। শেখ হাসিনার নির্দেশে অতীতের মতোই আরেকটি প্রহসনের নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার হরণের জন্য মেরুদণ্ডহীন ও পক্ষপাতদুষ্ট নির্বাচন কমিশন যে, তপশিল ঘোষণা করেছে তা বাংলাদেশের আপামর টেক্সটাইল ইঞ্জিনিয়াররা চরম ঘৃণাভরে প্রত্যাখ্যান করছে।

আমরা আবারও হুঁশিয়ার করে বলতে চাই, এই অবিমৃশ্যকারিতার পরিপ্রেক্ষিতে দেশে যে, অচলাবস্থা ও চরম রাজনৈতিক অস্থিরতার সৃষ্টি হবে তাতে দেশের অর্থনীতির মেরুদন্ড টেক্সটাইল সেক্টর সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যাবে যার পুরো দায়ভার নির্বাচন কমিশনকেই বহন করতে হবে, আওয়ামী লীগ সরকারকেই বহন করতে হবে।

নেতারা আরও বলেন, বর্তমান নির্বাচন কমিশন নিশিরাতের ভোটের সরকারের মনোনীত সিলেকশন কমিশন। তারা আওয়ামী লীগের নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা, জনগণের কেউ নন। এই কমিশন কেউ মানে না, পেশাজীবীরা মানেনা।

নেতারা বলেন, ২০১৪ কিংবা ২০১৮ এর মত পাতানো নিশিরাতের নির্বাচন বাংলাদেশে আর হতে দেওয়া হবেনা। বাংলাদেশের সব পেশাজীবী জনতা ঐক্যবদ্ধভাবে সেই ষড়যন্ত্রের নির্বাচন রুখে দিবে, ইনশাআল্লাহ।

তারা আরও বলেন, শেখ হাসিনাকে পদত্যাগ করতে হবে ও নির্দলীয়, নিরপেক্ষ সরকারের অধীনেই নির্বাচন হবে। উক্ত দাবিতে বাংলাদেশের সব টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের অব্যাহতভাবে রাজপথে সংগ্রাম চালিয়ে যাওয়ার জন্য নেতাদের আহ্বান জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার অবস্থান কত?

দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা একাদশে বড় পরিবর্তনের আভাস

রয়টার্সের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণ, উদ্বিগ্ন ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলো

চুক্তিতে পৌঁছাতে ট্রাম্প মরিয়া ছিলেন, দাবি মোজতবা খামেনির

দেশের বাজারে আজ স্বর্ণের দাম কত?

যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের

মারাত্মক ট্যাকলে পা ভেঙে ছাড়লেন মাঠ, খেলোয়াড়ের আর্তনাদে কাঁদল স্টেডিয়াম

৩৩ টন সরকারি চালসহ গোডাউন মালিক আটক

সুইজারল্যান্ড যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট, হোয়াইট হাউসের নতুন ঘোষণা

যুবদল নেতাকে বেধড়ক মারধর, স্বেচ্ছাসেবক দল নেতাকে অব্যাহতি

১০

মেসির বাবার মৃত্যুর গুঞ্জন, বিপর্যস্ত আর্জেন্টাইন তারকা

১১

কারা হেফাজতে চিকিৎসাধীন যুবদল কর্মীর মৃত্যু

১২

শেষ ২৩ মিনিটে ৫ গোলের ঝড়, বসনিয়াকে উড়িয়ে দিল সুইজারল্যান্ড

১৩

বিএনপির দুগ্রুপের সংঘর্ষ, নারীসহ আহত ৫

১৪

ছুটির দিনে রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৫

আজকের নামাজের সময়সূচি

১৬

জিয়াউর রহমানের খনন করা সেই স্বনির্ভর খাল পুন:খননে ‘অনিয়ম’

১৭

দেশের ১৩ অঞ্চলে দুপুরের মধ্যে ঝড়ের আশঙ্কা

১৮

বিশ্বকাপে দুর্দান্ত জয় পেল কানাডা

১৯

হরমুজ প্রণালি / এক রাতেই এক কোটি ২৫ লাখ ব্যারেল তেল পার

২০
X