কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২১ নভেম্বর ২০২৩, ০৫:০৮ পিএম
আপডেট : ২১ নভেম্বর ২০২৩, ০৫:২৩ পিএম
অনলাইন সংস্করণ
ভোলা-২ আসন

আ.লীগের মনোনয়ন ফরম জমা দিলেন ব্যারিস্টার খায়রুল আলম চৌধুরী

ভোলা-২ আসনে আ.লীগের মনোনয়ন প্রার্থী ব্যারিস্টার খায়রুল আলম চৌধুরী। ছবি : কালবেলা
ভোলা-২ আসনে আ.লীগের মনোনয়ন প্রার্থী ব্যারিস্টার খায়রুল আলম চৌধুরী। ছবি : কালবেলা

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-২ (বোরহানউদ্দিন-দৌলতখান) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম জমা দিয়েছেন ব্যারিস্টার খায়রুল আলম চৌধুরী। তিনি সুপ্রিমকোর্টের বিশিষ্ট আইনজীবী ও এবি ব্যাংকের চেয়ারম্যান।

আজ মঙ্গলবার (২১ নভেম্বর) সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে ব্যারিস্টার খায়রুল আলমের পক্ষে তার ভাই অ্যাডভেকেট নুর-ই আলম চৌধুরী ওরফে টিপু চৌধুরী মনোনয়নপত্রটি জমা দেন। এসময় তার সঙ্গে ভোলার বিপুল সংখ্যক স্থানীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আওয়ামী রাজনৈতিক পরিবারের সন্তান ব্যারিস্টার খায়রুল আলম চৌধুরী ভোলার বোরহানউদ্দিন উপজেলার কুতুবা ইউনিয়নের ঐতিহ্যবাহী আব্দুল জব্বার মিয়া বাড়ির কৃতী সন্তান। তার বাবা মরহুম মনিরুল আলম চৌধুরী ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা। নানা মরহুম মজিবুল হক চৌধুরী ছিলেন তৎকালীন এমএলএ, মামা মরহুম রেজা-এ-করিম চৌধুরী চুন্নু মিয়া ছিলেন সাবেক এমপি ও ভাষাসৈনিক। তার বড় চাচা মরহুম ফখরুল আলম চৌধুরী নসু মিয়া ছিলেন কুতুবা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান।

তার আরেক চাচা তরিকুল আলম চৌধুরী বিশিষ্ট চিকিৎসক ও আওয়ামী চিকিৎসা পরিষদ (স্বাচিপ)-এর বরিশাল বিভাগের সাবেক সহসভাপতি। বোরহানউদ্দিন উপজেলার আব্দুল জব্বার কলেজ, কুতুবা মাধ্যমিক বিদ্যালয়, কুতুবা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ছাগলা হাসনাইন মাদ্রাসা ও বোরহানউদ্দিন বাজার মসজিদসহ বহু শিক্ষাপ্রতিষ্ঠান এবং মসজিদ-মন্দির নির্মাণে তাদের পরিবারের অবদানের কথা উল্লেখ করে ব্যারিস্টার খায়রুল আলম চৌধুরী বলেন, আমি দীর্ঘদিন ধরেই তৃণমূল পর্যায়ে গণসংযোগ চালিয়ে যাচ্ছি। আওয়ামী লীগ যদি আমাকে দলীয় মনোনয়ন দেয় তাহলে এবার সংসদ নির্বাচনে প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

১০

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

১১

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

১২

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

১৩

রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, সড়ক অবরোধ

১৪

এবার ‘থালা-চামচ’ হাতে বিক্ষোভে নামতে যাচ্ছে ককরোচ পার্টি

১৫

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা

১৬

বিশ্বকাপে নাজুক অবস্থায় গিয়েই শিরোপা জেতে ব্রাজিল, ইতিহাস যা বলছে

১৭

দেশের আসল শক্তি লুকিয়ে আছে বৈচিত্র্যের মাঝে: পর্যটনমন্ত্রী

১৮

চোরাই মোটরসাইকেল উদ্ধারের সময় পুলিশের ওপর হামলা

১৯

গণপিটুনির শিকার ডিবি সদস্যরা অপহরণচেষ্টায় জড়িত, মামলার পর গ্রেপ্তার

২০
X