কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২১ নভেম্বর ২০২৩, ১০:৩২ পিএম
আপডেট : ২১ নভেম্বর ২০২৩, ১০:৪১ পিএম
অনলাইন সংস্করণ

নির্বাচনে অংশগ্রহণ নিয়ে অবস্থান জানাল সমমনা ইসলামী দলসমূহ

বৈঠকে সমমনা ইসলামী দলসমূহের নেতারা। ছবি : কালবেলা
বৈঠকে সমমনা ইসলামী দলসমূহের নেতারা। ছবি : কালবেলা

বিরাজমান পরিস্থিতিতে দলীয় সরকারের অধীনে কোনোভাবেই সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয় বলে মনে করছেন সমমনা ইসলামী দলসমূহের শীর্ষ নেতারা।

তাদের বক্তব্য, ‘আমরা দীর্ঘদিন ধরে নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবি জানিয়ে আসছি। আমরা মনে করি, বিরাজমান পরিস্থিতিতে দলীয় সরকারের অধীনে কোনোভাবেই সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয় এবং এই মুহূর্তে দেশে নির্বাচনের কোনো পরিবেশও নেই। এ অবস্থায় জনমতকে উপেক্ষা করে আমাদের নির্বাচনে অংশগ্রহণ করার কোনো সুযোগ নেই।’

মঙ্গলবার (২১ নভেম্বর) জামেয়া নূরিয়া আশ্রাফাবাদ কামরাঙ্গীরচরে অনুষ্ঠিত সমমনা ইসলামী দলসমূহের এক সভায় উপস্থিত শীর্ষ নেতৃবৃন্দ এসব কথা বলেন।

নেতারা আরও বলেন, যেহেতু দেশের সাধারণ মানুষ মনে করে, নিরপেক্ষ সরকার ছাড়া সুষ্ঠু ভোট সম্ভব নয়, তাই সরকারকে ঘোষিত একতরফা তপশিল বাতিল করে তাদের ন্যায়সঙ্গত এ দাবি মেনে নিয়ে পুনঃতপশিল ঘোষণা করতে হবে।

বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির মাওলানা আতাউল্লাহ হাফেজ্জীর সভাপতিত্বে এবং জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আব্দুল কাদের, বাংলাদেশ খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ, বাংলাদেশ খেলাফত আন্দোলনের নায়েবে আমির মাওলানা মুজীবুর রহমান হামিদী, বাংলাদেশ মুসলিম লীগের মহাসচিব কাজী আবুল খায়ের, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা আজীজুল হক ইসলামাবাদী, খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমির মাওলানা সাখাওয়াত হোসাইন, মাওলানা আহমদ আলী কাসেমী, জমিয়তের যুগ্ম মহাসচিব মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, মাওলানা মাহবুবুল হক, মাওলানা তোফাজ্জল হোসাইন মিয়াজী, বাংলাদেশ নেজামে ইসলাম পর্টির যুগ্ম মহাসচিব মাওলানা মোস্তাফীজুর রহমান মাহমূদী, জমিয়তের সাংগঠনিক সম্পাদক মাওলানা নাজমুল হাসান কাসেমী, বাংলাদেশ খেলাফত আন্দোলনের সাংগঠনিক সম্পাদক মাওলানা সুলতান মহিউদ্দিন, প্রচার সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম সুনামগঞ্জী, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা ইলিয়াস ও বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির প্রচার সচিব মাওলানা আব্দুল্লাহ আল মাসূদ খান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাকলায়েনের জন্য খারাপ লাগছে, বলেছিলেন পরীমণি

সবার আগে বিশ্বকাপের নকআউটে মেক্সিকো

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ঝরল আরও ২ শিশুর প্রাণ

বাউফলে বিদ্যুতের ট্রান্সফর্মার চুরির হিড়িক

পাকিস্তানে হামলার দাবি আফগানিস্তানের

সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ

ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে : শিক্ষামন্ত্রী

কেমন থাকবে আগামী ৫ দিনের আবহাওয়া

‘আওয়ামী লীগ’ ইস্যুতে সারা দেশে সতর্ক অবস্থানে পুলিশ

স্ত্রীকে ফেরাতে গিয়ে মোটরসাইকেল রেখে পালালেন ছাত্রদল নেতা

১০

সংসদের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশিদের জানাজা সম্পন্ন

১১

ভাড়া বাসায় মিলল আইসিটি কর্মকর্তার ঝুলন্ত মরদেহ

১২

লেবাননে তীব্র লড়াই, ৪ ইসরায়েলি সেনা নিহত

১৩

১৫০০ শয্যায় উন্নীত হচ্ছে শজিমেক হাসপাতাল

১৪

মেহেরপুর সীমান্তে আবারও পুশ-ইনের চেষ্টা

১৫

'মনে হচ্ছে দ্বিতীয় ইনিংস শুরু করেছি', কেন বললেন আ খ ম হাসান

১৬

‘মাস্টারমাইন্ড’ তকমা নিয়ে যা বললেন মাহফুজ আলম

১৭

তিস্তা ব্যারাজ পরিদর্শনে যাচ্ছেন ৩ মন্ত্রী

১৮

রাশিয়ায় বাংলাদেশের শ্রম উইং নিয়ে বিস্ফোরক অভিযোগ / ঘুষবাণিজ্য-ক্ষমতার অপব্যবহার, প্রবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করেন প্রথম সচিব

১৯

শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ

২০
X