কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২২ নভেম্বর ২০২৩, ০৬:৩১ পিএম
আপডেট : ২২ নভেম্বর ২০২৩, ০৬:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

অবরোধ সফলে রাজধানীতে সমমনা জোটের মিছিল

অবরোধ সফলে রাজধানীতে সমমনা জোটের মিছিল
অবরোধ সফলে রাজধানীতে সমমনা জোটের মিছিল

নির্বাচন কমিশন ঘোষিত দ্বাদশ সংসদ নির্বাচনের তপশিল বাতিল ও সরকারের পদত্যাগের একদফা দাবিতে যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে ষষ্ঠ ধাপের ৪৮ ঘণ্টার অবরোধের সমর্থনে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী সমমনা জোট।

বুধবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে শুরু হয়ে বিক্ষোভ মিছিলটি পল্টন হয়ে কাকরাইল ঘুরে পুরানা পল্টন মোড়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

সংক্ষিপ্ত সমাবেশে জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ও ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ বলেন, একতরফা নির্বাচন করে সরকার পার পাবে না। সরকারের নির্বাচনী নীলনকশা বাস্তবায়ন হতে দেওয়া হবে না। নির্বাচন হতে হবে নির্দলীয় ও নিরপেক্ষ সরকারের অধীন। অন্যথায় নির্বাচন হবে না, হতে দেওয়া হবে না।

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন এনপিপির মহাসচিব মোস্তাফিজুর রহমান মোস্তফা, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমান ও যুগ্ম সাধারণ সম্পাদক আওলাদ হোসেন শিল্পী, গণদলের চেয়ারম্যান এটিএম গোলাম মাওলা চৌধুরী ও ভাইস চেয়ারম্যান শাহ আলম হাওলাদার, ন্যাশনাল ডেমোক্র্যাটিক পার্টি-এনডিপির চেয়ারম্যান কারি আবু তাহের ও মহাসচিব আব্দুল্লাহ আল হারুন সোহেল, বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান এমএন শাওন সাদেকী ও মহাসচিব ইঞ্জিনিয়ার আব্দুল বারিক, এনপিপির প্রেসিডিয়াম সদস্য নবী চৌধুরী, ঢাকা মহানগরীর শীর্ষ নেতা নজরুল ইসলামসহ সমমনা জোটের অন্যান্য নেতৃবৃন্দ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাইতিকে উড়িয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল

মাটি-বালু খেকোদের ‘শেল্টার’ দেন জামায়াত এমপির পিএস, অডিও ফাঁস

দ্বিতীয় দল হিসেবে বিশ্বকাপে নকআউটের টিকিট কাটল যারা

পার্টটাইম চাকরির সুযোগ দিচ্ছে এসএমসি

হরমুজ প্রণালিতে বিপদ এখনো কাটেনি, বলছে ইউকেএমটিও

দুপুরের আগেই ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

তিস্তার পানি বিপৎসীমা ছুঁই ছুঁই

ব্রাজিলকে ভোগানোর পর এবার দ্রুততম গোলের রেকর্ড গড়লেন সাইবারি

মেসির ট্যাকল নিয়ে তোলপাড়, ফিফায় আনুষ্ঠানিক অভিযোগ আলজেরিয়ার

আক্ষেপের অবসান, সন্তানের খেলা দেখতে অবশেষে যুক্তরাষ্ট্র যাচ্ছেন ভোজিনহার মা

১০

আজ ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যে এলাকায়

১১

২০ জুন / আজকের নামাজের সময়সূচি

১২

হাইতির জালে ৩ গোল জড়িয়ে বিরতিতে ব্রাজিল

১৩

২০ জুন : ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল?

১৪

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৫

লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় সুইজারল্যান্ডে যাচ্ছেন ট্রাম্পের দূত

১৬

একাদশে ২ পরিবর্তন নিয়ে হাইতির বিপক্ষে মাঠে ব্রাজিল

১৭

নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় : ব্রাজিলের প্রেসিডেন্ট

১৮

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

১৯

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

২০
X