শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৩, ০১:০১ পিএম
আপডেট : ২৩ নভেম্বর ২০২৩, ০৩:৫০ পিএম
অনলাইন সংস্করণ

নিজেদের পতনকে অনুভব করতে পারছে সরকার : ১২ দলীয় জোট

রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে ১২ দলীয় জোটের নেতারা। ছবি কালবেলা
রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে ১২ দলীয় জোটের নেতারা। ছবি কালবেলা

১২ দলীয় জোটের নেতারা বলেছেন, আওয়ামী লীগ জোর করে নির্বাচন কমিশনকে দিয়ে তাড়াহুড়া করে তপশিল ঘোষণা করিয়েছে। এখন আবার ওবায়দুল কাদেররা বলেন নির্বাচন কমিশন চাইলেই নির্বাচন পেছাতে পারবে। কারণ তারা গণঅভ্যুত্থানের মাধ্যমে নিজেদের পতনকে অনুভব করতে পারছেন।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় রাজধানীর কাকরাইল এলাকায় শেখ হাসিনা সরকারের পদত্যাগ ও অবৈধ তফসিল বাতিলের দাবিতে চলমান অবরোধের সমর্থনে ১২ দলীয় জোটের বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে নেতারা এসব কথা বলেন।

নেতারা বলেন, ভার্চুয়াল প্ল্যাটফর্মে ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত ‘জি-২০ লিডারস সামিট ২০২৩’-এর বক্তৃতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিশ্ব বাঁচাতে যুদ্ধকে না বলুন। উনি বিশ্ব নিয়ে চিন্তা করেন। অথচ তার সরকার নিজের দেশের মানুষকে ভাতে এবং আঘাতে মারতে শুরু করেছে। জনগণের ভোটাধিকার হরণ ও গণতন্ত্রকে হত্যা করে চলেছে। তাই আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, দেশ বাঁচাতে, গণতন্ত্র বাঁচাতে এই সরকারকে না বলুন।

ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে জনগণকে রাজপথে নেমে আসার আহ্বান জানিয়ে জোট নেতারা আরও বলেন, বর্তমানে দেশে চরম পরিস্থিতি বিরাজ করছে। শহর-গ্রামের মানুষের অবস্থা এখন দুর্ভিক্ষের তালিকায় পৌঁছে গেছে। মানুষের ক্রয়ক্ষমতার বাইরে নিত্যপণ্যের দাম। মানুষ অর্ধাহারে অনাহারে দিন কাটাচ্ছে। তাই দেশের মানুষকে এই সরকারের হাত থেকে মুক্তি দিতে ১২ দলীয় জোট রাজপথে আন্দোলন চালিয়ে যাচ্ছে।

সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জাতীয় পার্টির (জাফর) প্রেসিডিয়াম সদস্য ও সাবেক এমপি নওয়াব আলী আব্বাস খান, জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপার সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান, মো. ফারুক রহমান, জাতীয় পার্টির হান্নান আহমেদ খান বাবলু, কামাল উদ্দিন, কাজী মো. নজরুল , জাগপার অধ্যাপক ইকবাল হোসেন, আসাদুর রহমান খান, বাংলাদেশ এলডিপির অতিরিক্ত মহাসচিব তমিজ উদ্দিন টিটু, সিনিয়র যুগ্ম মহাসচিব এম এ বাশার, বাংলাদেশ জাতীয় দলের শামসুল আহাদ, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মাওলানা আব্দুল মালিক চৌধুরী, মাওলানা রশীদ বিন ওয়াক্কাস, মুফতি আতাউর রহমান খান, মাওলানা এমএ কাশেম ইসলামাবাদী, ইসলামী ঐক্য জোটের মো. ইলিয়াস রেজা, বাংলাদেশ লেবার পার্টির মো. হুমায়ুন কবির, সাংগঠনিক সম্পাদক শরীফুল ইসলাম, হাবিবুর রহমান, যুব জাগপার নজরুল ইসলাম বাবলু, এলডিপির যুবদলের, যুব জমিয়তের মুফতি কামরুজ্জামান কাসেমী, ছাত্র সমাজের কাজী ফয়েজ আহমেদ, মেহেদী হাসান,ছাত্র জমিয়ত বাংলাদেশের নিজাম উদ্দিন আল আদনান, ছাত্র সমাজের ফাহিম হোসাইন প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

আবারও দেশে ভূমিকম্প

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

১০

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

১১

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

১২

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১৩

২০টির বেশি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার

১৪

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

১৫

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

১৬

ওপিসিডব্লিউ’র পরিদর্শক দল কর্তৃক ৩ প্রতিষ্ঠান পরিদর্শন 

১৭

ঢাকা থেকে যুবলীগ নেতা আটক 

১৮

দাবি রাশেদ খাঁনের / জামায়াতের নেতারা বিনা জামানতে কোটি কোটি টাকা ঋণ পায়

১৯

গ্রুপ পর্বে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল? যা বলছেন চিকিৎসকরা

২০
X