কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৩, ০৪:৩৮ পিএম
আপডেট : ২৩ নভেম্বর ২০২৩, ০৭:১২ পিএম
অনলাইন সংস্করণ

টানা ৪৮ ঘণ্টার কর্মসূচি ঘোষণা করল বিএনপি

বিএনপির লোগো। গ্রাফিক্স : কালবেলা
বিএনপির লোগো। গ্রাফিক্স : কালবেলা

দুই দিন বিরতির দিয়ে আগামী রোববার থেকে আবারও সারা দেশে ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি ঘোষণা দিয়েছে বিএনপি। রোববার ভোর ৬টা থেকে মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত এই অবরোধ হবে।

আজ বৃহস্পতিবার বিকেলে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই কর্মসূচি ঘোষণা করেন।

তিনি বলেন, অবৈধ একতরফা তপশিল ঘোষণার প্রতিবাদে এবং এই সরকারের পদত্যাগসহ নির্দলীয় নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠার এক দফার যে চলমান আন্দোলন, সেই আন্দোলন অব্যাহতভাবে চলার প্রত্যয়ে বিএনপির পক্ষ থেকে আগামী ২৬ নভেম্বর রোববার ভোর ৬টা থেকে ২৮ নভেম্বর মঙ্গলবার ভোর ৬ টা পর্যন্ত ৪৮ ঘন্টার অবরোধ কর্মসূচি ঘোষণা করছি। আমি আস্থা রাখি, যেসমস্ত কর্মসূচি হয়েছে পূর্বে সেই সমস্ত কর্মসূচির ধারাবাহিকতায় আমাদের নেতাকর্মী অত্যন্ত বীরত্বের সাথে, সাহসিকতার সাথে দৃঢ় প্রত্যায়ে আগামী ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি সাফল্যমণ্ডিত করবেন।

এই পর্যন্ত সবগুলো অবরোধ কর্মসূচি সফল করার জন্য নেতাকর্মীদের অভিনন্দন জানান রিজভী।

তিনি বলেন, আমাদের নেতাকর্মীরা সাহসিকতার সঙ্গে এবং দৃঢ় প্রত্যয়ে ধারাবাহিক অবরোধ কর্মসূচিকে সাফল্যমণ্ডিত করছেন। আমাদের নেতাকর্মীরা রাস্তায় আছেন। এদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং গণতন্ত্র ফিরিয়ে নিয়ে আসার আদর্শগত লড়াইয়ে তারা আছেন। তারা কোনো ভোগ-বিলাস, তারা কোনো অর্থ কড়ির জন্য এই কর্মসূচি করছে না। তারা কর্মসূচি করছে গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য।

গত ২৮ অক্টোবর ঢাকায় নয়াপল্টনে মহাসমাবেশের পর সরকার পদত্যাগের এক দফার দাবিতে বিএনপিসহ সমমনা জোটগুলো ২৯ অক্টোবর এবং ১৯ নভেম্বর দুই দফায় সারা দেশে তিন দিন হরতাল এবং ছয় দফায় পর্যায়ক্রমে ১৩ দিন অবরোধ কর্মসূচি পালন করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের ১৩ অঞ্চলে দুপুরের মধ্যে ঝড়ের আশঙ্কা

বিশ্বকাপে দুর্দান্ত জয় পেল কানাডা

হরমুজ প্রণালি / এক রাতেই এক কোটি ২৫ লাখ ব্যারেল তেল পার

লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয় : ইরান

লেবাননে পূর্ণ যুদ্ধবিরতি চান ডোনাল্ড ট্রাম্প

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

জাল সনদধারী শিক্ষকের জন্য ফাঁসছেন অধ্যক্ষ ও সভাপতি

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

১০

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

১১

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

১২

আবারও দেশে ভূমিকম্প

১৩

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

১৪

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

১৫

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

১৬

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

১৭

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১৮

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

১৯

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

২০
X