কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৩, ০২:৫৭ এএম
অনলাইন সংস্করণ

লড়াই হতে পারে সাঈদ খোকন ও ফিরোজ রশীদের

সাঈদ খোকন ও ফিরোজ রশীদ। পুরোনো ছবি
সাঈদ খোকন ও ফিরোজ রশীদ। পুরোনো ছবি

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের কেন্দ্রীয় ও হেভিওয়েট কয়েকজন প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। দলটির হেভিওয়েট প্রার্থীদের অন্যতম একজন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। আসন্ন নির্বাচনে ঢাকা-৬ আসন থেকে মনোনয়ন পেতে পারেন সাঈদ খোকন। বর্তমানে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশীদ এ আসনের এমপি। এর আগে ঢাকা-৬ ও ঢাকা-৮ আসনে দলীয় মনোনয়ন ফরম জমা দেন সাবেক মেয়র সাঈদ খোকন।

এদিকে ঢাকা-৬ আসন থেকে ২০১৪ সাল থেকে টানা দুবারের সংসদ সদস্য জাতীয় পার্টির কাজী ফিরোজ রশীদ। আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের প্রার্থী হিসেবে জয়ী হন তিনি।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৩৪, ৩৭, ৩৮, ৩৯, ৪০, ৪১, ৪২, ৪৩, ৪৪, ৪৫ ও ৪৬ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত ঢাকা-৬ আসন। পুরান ঢাকার ঐতিহ্যবাহী ওয়ারী, গেন্ডারিয়া, সূত্রাপুর, কোতোয়ালির একাংশ ও বংশালের একাংশ পড়েছে এ আসনে। মোট ভোটার দুই লাখ ৬৯ হাজার ২৭৬।

খোঁজ নিয়ে জানা যায়, ২০০৮ সালে ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ছিলেন আওয়ামী লীগের মিজানুর রহমান খান দীপু। বিএনপি নেতা সাদেক হোসেন খোকাকে প্রায় ৩০ হাজার ভোটের ব্যবধানে হারিয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি। ২০১৪ সালের নির্বাচনে আওয়ামী লীগের শরিক মহাজোটকে আসনটি ছেড়ে দেওয়া হয়। জাতীয় পার্টির পক্ষ থেকে মনোনয়ন পান কাজী ফিরোজ রশীদ। ২০১৮ সালের নির্বাচনেও মহাজোট থেকে নির্বাচিত হন তিনি। বিএনপির মির্জা আব্বাস এ আসনের এমপি ছিলেন ১৯৯১ ও ২০০১ মেয়াদে। ১৯৯৬ সালে জয়ী হন আওয়ামী লীগের সাবের হোসেন চৌধুরী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবানের পাহাড়ে মিলল কঙ্কাল, পাশে কাঁধ ব্যাগ

তৃষার এক পোস্টেই সকল গুঞ্জনের সমাপ্তি

সামনের সারির একটি আসনের বিনিময়ে নীতি বিকিয়ে দিলেন: তাসনিম জারা

নকআউটে যেতে যে সমীকরণ মেলাতে হচ্ছে ব্রাজিলকে

রাজধানীতে ৩ দিন যেসব সড়ক এড়িয়ে চলবেন

দেশে ফিরলেন লিবিয়ায় আটক সেই যুবক  ‎

মালিকানা পরিবর্তন নিয়ে বিআরটিএ’র জরুরি নির্দেশনা

নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে আটক ৪

বহু বছর পর আবারও এক হলেন তিন কিংবদন্তি, কিন্তু কেন?

মোগলটুলীর সেই আওয়ামী লীগ ‘বিক্রি হয়ে গেছে’: মাহফুজ আলম

১০

ইরানে পুনরায় ফ্লাইট চালু করতে আগ্রহী লুফথানসা

১১

রাতের আঁধারে বাংলাদেশে প্রবেশ, এলাকাবাসীর হাতে আটক ৪

১২

করপোরেট রূপান্তরের নতুন যাত্রায় সুপার স্টার গ্রুপ

১৩

ফের সচল বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের তৃতীয় ইউনিট

১৪

২০২৭ সাল থেকে এসএসসি পরীক্ষা জানুয়ারিতে: শিক্ষামন্ত্রী

১৫

শিক্ষার্থীদের ক্লাস নিয়ে ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন বিআরটিএ পরিচালকের

১৬

হত্যাচেষ্টা মামলায় কণ্ঠশিল্পী মমতাজ গ্রেপ্তার

১৭

নবনিযুক্ত উপাচার্যের কর্মযজ্ঞে শাবিপ্রবি

১৮

টঙ্গীতে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত

১৯

জামায়াতের অধিকাংশ এমপি জাফর ইকবালের মতো: রাশেদ খাঁন

২০
X