কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৩, ০৬:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

মেহেরপুর-১ আসনে আবারও নৌকার মাঝি হচ্ছেন ফরহাদ হোসেন

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। পুরোনো ছবি
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। পুরোনো ছবি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে রোববার (২৬ নভেম্বর)। এই তালিকায় মেহেরপুর-১ আসন থেকে মনোনয়ন পেতে যাচ্ছেন বর্তমান সংসদ সদস্য ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে আওয়ামী লীগের প্রার্থী তালিকা প্রায় চূড়ান্ত। এতে বিভিন্ন আসনে নতুন মুখ যেমন এসেছেন, তেমনি বাদও পড়েছেন পুরোনো বিতর্কিতরা। তবে জনগণের ভোটে বিজয়ী হতে পারবেন এমন প্রার্থীদের কাউকেই বাদ দেওয়া হয়নি বলে জানিয়েছে দলের বিভিন্ন সূত্র।

গত বৃহস্পতিবার সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা শুরু হয়। সেদিন রংপুর ও রাজশাহী বিভাগের ৭২টি আসনে প্রার্থী চূড়ান্ত করা হয়।

এর আগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ১৮ থেকে ২১ নভেম্বর পর্যন্ত চার দিনব্যাপী আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম বিক্রি করা হয় ৩ হাজার ৩৬২টি। এতে দলটির আয় হয়েছে ১৬ কোটি ৮১ লাখ টাকা।

নির্বাচন কমিশন ঘোষিত তপশিল অনুযায়ী, নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ৩০ নভেম্বর, মনোনয়নপত্র যাচাইবাছাই হবে ১ থেকে ৪ ডিসেম্বর, মনোনয়ন আপিল ও নিষ্পত্তি ৬ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ হবে ১৮ ডিসেম্বর এবং নির্বাচনী প্রচার-প্রচারণা ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত চলবে।

ভোটগ্রহণ করা হবে ৭ জানুয়ারি। সংসদ নির্বাচনের জন্য ৬৬ জন রিটার্নিং কর্মকর্তা এবং ৫৯২ জন সহকারী রিটার্নিং কর্মকর্তার নিয়োগ চূড়ান্ত করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চুক্তির শর্ত পূরণ করলেই সুবিধা পাবে ইরান : হোয়াইট হাউস

বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিকে জানান দিলেন ‘এখনো তিনিই রাজা’

মেসির আগে বিশ্বকাপে ১৬ গোল করেছিলেন যিনি

আলজেরিয়ার বিপক্ষে মেসির তিন গোলের ইতিহাস

মেসির পায়ে ভর করে আলজেরিয়াকে উড়িয়ে দিল আর্জেন্টিনা

রোনালদোর যে রেকর্ডে ভাগ বসালেন মেসি

ইরানের সঙ্গে চুক্তি করার পরণতি সবাইকে ভোগ করতে হবে : রেজা পাহলভি

দোকানের সামনে বিএনপিকে হুমকি দিয়ে বোমাসদৃশ বস্তু ও চিরকুট

হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি

বক্সের বাইরে থেকে ৫ গোল, ব্রাজিলিয়ান কিংবদন্তির পাশে মেসি

১০

দুপুরের মধ্যে বৃষ্টির পূর্বাভাস

১১

মেসির জোড়া গোলে ব্যবধান বাড়াল আর্জেন্টিনা

১২

দুধ দিয়ে গোসল করা কি জায়েজ?

১৩

ইসরায়েলকে ‘কঠোর জবাবের’ হুঁশিয়ারি ইরানের

১৪

আর্জেন্টিনার খেলা দেখতে টিএসসিতে একসঙ্গে নাসির-সারজিস

১৫

আর্জেন্টিনা-আলজেরিয়ার ২ গোল বাতিল, কারণ কী

১৬

প্রথমার্ধে মেসির গোলে এগিয়ে আর্জেন্টিনা

১৭

গোসলে নেমে ৩ বন্ধুর তর্ক, একজনকে চুবিয়ে হত্যা

১৮

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার পরবর্তী ধাপ আরও কঠিন হবে : চীন

১৯

টানা ৫ বিশ্বকাপে গোলের রেকর্ড মেসির

২০
X