কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৩, ১০:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

দলীয় মনোনয়নে নির্বাচনে অংশ নিচ্ছেন হিরো আলম

আশরাফুল আলম ওরফে হিরো আলম। ছবি : সংগৃহীত
আশরাফুল আলম ওরফে হিরো আলম। ছবি : সংগৃহীত

আলোচিত ইউটিউবার আশরাফুল হোসেন আলম (হিরো আলম) এবার দ্বাদশ জাতীয় নির্বাচনে অংশ নিচ্ছেন দলীয় মনোনয়ন নিয়ে। বর্তমানে তিনি দুবাই অবস্থান করছেন। দুবাই যাওয়ার আগে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। নির্বাচনে অংশ নেওয়া প্রসঙ্গে হিরো আলম জানিয়েছেন ‘ছোট নয়, দল বড়ই আছে। কোনো সমস্যা নেই।’

শনিবার (২৫ নভেম্বর) দ্বাদশ জাতীয় নির্বাচনে অংশ নেওয়া প্রসঙ্গে তিনি নিজেই গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

দ্বাদশ জাতীয় নির্বাচনে স্বত্রন্ত্র প্রার্থী হচ্ছেন না জানিয়ে হিরো আলম জানান, ‘এবার দলীয় মনোনয়নে নির্বাচনে অংশগ্রহণ করব। একটি দলের মনোনয়নপত্র কিনেছি।’ যদিও এসময় দলের নাম বলেননি তিনি।

মনোনয়নপত্র জমা দেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘দুবাই থেকে দেশে ফিরব আগামী পরশু। আগে বগুড়া যাব। তারপর আগামী ৩০ তারিখ মনোনয়নপত্র জমা দেব। তখনই সবাই জানতে পারবে আমি কোন দল থেকে নির্বাচন করছি। দলের নাম আগেই প্রকাশ করছি না।’

এর আগে একাধিক নির্বাচনে অংশ নিয়ে হিরো আলম বলেছিলেন, সব দল অংশগ্রহণ না করলে এবার তিনি দ্বাদশ জাতীয় নির্বাচনে যাবেন না। সিদ্ধান্তের পরিবর্তনের কারণ জানতে চাইলে হিরো আলম জানান, দ্বাদশ জাতীয় নির্বাচনে সব দল অংশ না নিলেও অনেকগুলো দল এসেছে। জাতীয় পার্টি করছে। তৃণমূল বিএনপি তো বিএনপিরই একটা অংশ। এখানে বিএনপির বেশিরভাগ নেতারাই আছেন। নির্বাচনে বিএনপি ছাড়া প্রায় সব দল অংশ নিচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

হিরো আলম বলেন, তবে ভোট কারচুপি হবে কি না সেটা ভোটের দিন না এলে বলা যাবে না। আমরা তো সবসময় আশা রাখি সুষ্ঠু নির্বাচন হবে, কিন্তু ভোটের দিন তো ফলাফল উল্টো দেখা যায়। বগুড়া-৪ এবং বগুড়া-৬ থেকে নির্বাচন করার ইচ্ছে আছে বলেও জানান তিনি।

উল্লেখ্য, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপশিল ঘোষণা করা হয়েছে। ইতোমেধ্যে আওয়ামী লীগসহ বেশ কয়েকটি দল মনোনয়ন ফরম বিতরণ শুরু করেছে। ঘোষিত তপশিল অনুযায়ী ৩০ নভেম্বর মনোনয়ন জমাদানের শেষ তারিখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

১০

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিভিন্ন জেলায় মানববন্ধন 

১১

রোববার মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

১২

‘বনলতা এক্সপ্রেস’র পর ফের জুটি বাঁধছেন রাজ–সাবিলা?

১৩

ককরোচ জনতা পার্টির বিক্ষোভ / অনুমতি দেয়নি প্রশাসন, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় সিজেপি  

১৪

অপমৃত্যুর ঘটনায় পুলিশকে না জানিয়ে মরদেহ হস্তান্তর, ৩ চিকিৎসককে শোকজ

১৫

হাছন রাজার গান ও জীবনদর্শন নিয়ে বিশেষ আয়োজন

১৬

১২ ফুট লম্বা অজগর উদ্ধার, বনে অবমুক্ত

১৭

জুলাই অভ্যুত্থানকে কুক্ষিগত করার চেষ্টায় জামায়াত-এনসিপি : মোনায়েম মুন্না 

১৮

ফিফা বিশ্বকাপ ২০২৬ : সাপোর্টারনামা

১৯

ষাট বছর বয়সে তৃতীয়বার বিয়ের পিঁড়িতে আমির খান

২০
X