কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৩, ০২:৩৯ পিএম
আপডেট : ২৬ নভেম্বর ২০২৩, ০২:৫২ পিএম
অনলাইন সংস্করণ

বিভিন্ন স্থানে ঢাকা দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

রাজধানীতে ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল। ছবি : কালবেলা
রাজধানীতে ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল। ছবি : কালবেলা

সরকারের পদত্যাগের একদফা এবং তপশিল বাতিলের দাবিতে রাজধানীর পাঁচ স্থানে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।

রোববার (২৬ নভেম্বর) হওয়া এসব মিছিলে নেতৃত্ব দেন ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সভাপতি এ এ জহির উদ্দিন তুহিন ও সাধারণ সম্পাদক সাদ মোর্শেদ পাপ্পা শিকদার।

বিক্ষোভ হওয়া পাঁচ স্থানের মধ্যে রয়েছে- কামরাঙ্গীরচর খলিফা রোড, হাজারীবাগ, পুরানা পল্টন মোড় থেকে দৈনিক বাংলা মোড়, গোরান টেম্পু স্ট্যান্ড খিলগাঁও সংযোগ সড়ক, শান্তিনগর মোড় হতে মালিবাগ মোড় পর্যন্ত।

মিছিলে নেতাকর্মীরা সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবি জানান। এ ছাড়া বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ গ্রেপ্তারকৃত নেতাকর্মীদের মুক্তি দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

এসব মিছিলে উপস্থিত ছিলেন ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সহসভাপতি জয়দেব জয়, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহসভাপতি নাসির মোল্লা, যুগ্ম সম্পাদক শহিদুল ইসলাম সোহেল, মো. জসিম উদ্দিন, মহসিন তালুকদার, সহসাধারণ সম্পাদক মাহাবুব ফরাজি, রনি মৃধা, স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের সহসভাপতি মনির হোসেন মৃধা, সিনিয়র যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন রিন্টু, যুগ্ম সম্পাদক কাজী মহিউদ্দিন মহী, দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম পলাশ প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: হরতাল-অবরোধ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১০

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

১১

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

১২

শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসার অফিস সহকারী আটক

১৩

কাতারে আটকে থাকা ৬০০ কোটি ডলারের সম্পদ ফেরত পাচ্ছে ইরান   

১৪

কিশোরগঞ্জে বজ্রপাতে নৌকার মাঝির মৃত্যু

১৫

সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন

১৬

একাদশে ফিরেই ইয়ামালের গোল, ১০ মিনিটেই এগিয়ে গেল স্পেন

১৭

ইয়াবাসহ আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শাওন কারাগারে

১৮

সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠকের প্রথম দফা শেষ

১৯

একাদশ ঘোষণা স্পেনের, এল বড় পরিবর্তন

২০
X