শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৩, ০৪:০২ পিএম
অনলাইন সংস্করণ

অবরোধ সফলে রাজধানীতে এলডিপির মিছিল

অবরোধ সফলে বুধবার রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি। ছবি : কালবেলা
অবরোধ সফলে বুধবার রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি। ছবি : কালবেলা

যুগপৎ আন্দোলনের ধারাবাহিকতায় ২৪ ঘণ্টার অবরোধ কর্মসূচি সফলে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) নেতাকর্মীরা।

বুধবার (২৯ নভেম্বর) দুপুর ১২টার দিকে রাজধানীর নাইটিঙ্গেল মোড় থেকে মিছিলটি শুরু হয়। পুরানা পল্টন মোড় ঘুরে নাইটিঙ্গেল মোড়ে গিয়ে মিছিলটি শেষ হয়।

এলডিপির প্রেসিডিয়াম সদস্য ড. নেয়ামূল বশিরের নেতৃত্বে মিছিলে এলডিপির প্রেসিডিয়াম সদস্য ড. আওরঙ্গজেব বেলাল, অ্যাডভোকেট এসএম মোরশেদ, ভাইস-প্রেসিডেন্ট মাহে আলম চৌধুরী, উপদেষ্টা অধ্যক্ষ মাহবুবুর রহমান, যুগ্ম মহাসচিব বিল্লাল হোসেন মিয়াজি, আইন সম্পাদক এডভোকেট আবুল হাশেম, প্রচার সম্পাদক এডভোকেট নিলু, প্রকাশনা সম্পাদক মেহেদী হাসান মাহবুব, সহ-সাংগঠনিক সম্পাদক আলী আজগর বাবু, সহ-দপ্তর ওমর ফারুক সুমন, ঢাকা মহানগর উত্তর এলডিপির সাধারণ সম্পাদক অবাক হোসেন রনি, মহানগর পূর্বের সভাপতি সোলায়মান, দক্ষিণের সভাপতি আবুল কালাম আজাদ, গণতান্ত্রিক যুবদলের সভাপতি আমান সোবহান, গণতান্ত্রিক আইনজীবী ফোরামের সভাপতি এড. নূরে আলম, গণতান্ত্রিক শ্রমিক দলের সভাপতি এফএমএ আল মামুন, গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দলের সভাপতি খালিদ বিন জসিম, গণতান্ত্রিক ছাত্রদলের সাধারণ সম্পাদক কাজী কামরুল হাসান উপস্থিত ছিলেন।

মিছিল পূর্ব সমাবেশে এলডিপির প্রেসিডিয়াম সদস্য ড. নেয়ামূল বশির বলেন, আমাদের এ আন্দোলন আদর্শের, জনগণের ন্যায়সঙ্গত, বিবেকবান মানুষের বেড়ে উঠা বিকশিত হওয়ার আন্দোলন। যারা গণতন্ত্র, মানুষের স্বাধীনতা, নাগরিক স্বাধীনতা সমর্থন দিবেন তাদের প্রত্যেকেই এ গণতান্ত্রিক আন্দোলনে শরিক হতে হবে। বিজয় না হওয়া পর্যন্ত একদফার আন্দোলন চলতেই থাকবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: হরতাল-অবরোধ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

২০টির বেশি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

১০

ওপিসিডব্লিউ’র পরিদর্শক দল কর্তৃক ৩ প্রতিষ্ঠান পরিদর্শন 

১১

ঢাকা থেকে যুবলীগ নেতা আটক 

১২

দাবি রাশেদ খাঁনের / জামায়াতের নেতারা বিনা জামানতে কোটি কোটি টাকা ঋণ পায়

১৩

গ্রুপ পর্বে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল? যা বলছেন চিকিৎসকরা

১৪

সংসদে ‘কাঁচা রাস্তা’ বলার ব্যাখ্যা দিলেন জেবা আমিন

১৫

ইরান-যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল 

১৬

নারী বাদিকে দেখেই ওসির মন্তব্যে ‘আপনি সেই মাল’

১৭

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

১৮

এআই ডিপফেকের বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি জিন্টা

১৯

প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ

২০
X