কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৩, ০৪:০০ পিএম
আপডেট : ৩০ নভেম্বর ২০২৩, ০৪:২৩ পিএম
অনলাইন সংস্করণ

রাজধানীতে সমমনা জোটের মিছিল

হরতাল সফলে রাজধানীতে মিছিল করেছে জাতীয়তাবাদী সমমনা জোট। ছবি : কালবেলা 
হরতাল সফলে রাজধানীতে মিছিল করেছে জাতীয়তাবাদী সমমনা জোট। ছবি : কালবেলা 

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপশিল বাতিল, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ জাতীয় নেতাদের মুক্তি ও সরকার পতনের একদফা দাবিতে সকাল-সন্ধ্যা হরতাল সফলে রাজধানীতে মিছিল করেছে জাতীয়তাবাদী সমমনা জোট।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে পল্টন মোড়, বিজয়নগর মোড় ঘুরে বিজয়নগর আল রাজি কমপ্লেক্সের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ও ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ বলেন, সরকার ভয়ভীতি দেখিয়ে একতরফা নির্বাচনে অংশ নিতে বিরোধীদলের নেতাদের বাধ্য করার অপচেষ্টা করছে। এগুলো করে সরকার নিজেদের দেউলিয়াত্ব প্রকাশ করছে।

তিনি বলেন, সরকার তাদের অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখতে দেশে ১৯৭১ সালের মতো শান্তিবাহিনী গঠন করেছে। আর সেই শান্তি কমিটির সদস্য গণতন্ত্রকামী জনগণকে অত্যাচারী বাহিনীর কাছে হস্তান্তরিত করছে। ইতিহাস যেমন শান্তিকমিটি ও রাজাকারদের ক্ষমা করেনি, বর্তমান শাসকগোষ্ঠী এই দোসরাও ক্ষমা পাবে না।

মিছিলে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন এনপিপির মহাসচিব মোস্তাফিজুর রহমান মোস্তফা, জাগপার সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমান ও যুগ্ম সাধারণ সম্পাদক আওলাদ হোসেন শিল্পী, গণদলের চেয়ারম্যান এ টি এম গোলাম মাওলা চৌধুরী ও ভাইস চেয়ারম্যান শাহআলম হাওলাদার, এনডিপির মহাসচিব আব্দুল্লাহ আল হারুন সোহেল, বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান এম এন শাওন সাদেকী ও মহাসচিব ইঞ্জিনিয়ার আব্দুল বারিকসহ জাতীয়তাবাদী সমমনা জোটের অন্যান্য নেতারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: হরতাল-অবরোধ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১০

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

১১

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

১২

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

১৩

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

১৪

রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, সড়ক অবরোধ

১৫

এবার ‘থালা-চামচ’ হাতে বিক্ষোভে নামতে যাচ্ছে ককরোচ পার্টি

১৬

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা

১৭

বিশ্বকাপে নাজুক অবস্থায় গিয়েই শিরোপা জেতে ব্রাজিল, ইতিহাস যা বলছে

১৮

দেশের আসল শক্তি লুকিয়ে আছে বৈচিত্র্যের মাঝে: পর্যটনমন্ত্রী

১৯

চোরাই মোটরসাইকেল উদ্ধারের সময় পুলিশের ওপর হামলা

২০
X