কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৩, ০৫:০৬ পিএম
অনলাইন সংস্করণ

মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ইনুর

মুক্তিযোদ্ধা দিবস উপলক্ষে  সোহরাওয়ার্দী উদ্যানে শিখা চিরন্তনে শ্রদ্ধা নিবেদন করেন জাসদ সভাপতি হাসানুল হক ইনু। ছবি : কালবেলা
মুক্তিযোদ্ধা দিবস উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে শিখা চিরন্তনে শ্রদ্ধা নিবেদন করেন জাসদ সভাপতি হাসানুল হক ইনু। ছবি : কালবেলা

দেশের জন্মশত্রুদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানালেন জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু। শুক্রবার (১ ডিসেম্বর) মুক্তিযোদ্ধা দিবস উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে শিখা চিরন্তনে শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা বলেন তিনি।

শিখা চিরন্তন চত্বরে সমবেত মুক্তিযোদ্ধা ও জনতার উদ্দেশ্যে তিনি বলেন, বঙ্গবন্ধুকে হত্যা করে সামরিক শাসকদের পৃষ্ঠপোষকতায় স্বাধীনতা ও মুক্তিযুদ্ধবিরোধী শক্তি রাষ্ট্র ও রাজনীতিতে ফিরে এসে মুক্তিযুদ্ধে তাদের পরাজয়ের প্রতিশোধ নিতে শুরু করে। বাংলাদেশ রাষ্ট্রের বিরুদ্ধে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধবিরোধী দেশি-বিদেশি শক্তির সেই যুদ্ধ এখনো চলছে, নির্বাচন বানচাল করতে বিএনপি-জামায়াতের আগুনসন্ত্রাসের মধ্য দিয়ে। আগুনসন্ত্রাসীদের মোকাবিলা করে যথাসময়ে সংবিধান অনুযায়ী নির্বাচন নিশ্চিত করতে সবার প্রতি আহ্বান জানিয়ে ১৪ দলের অন্যতম এই শরিক নেতা বলেন, মুক্তিযুদ্ধবিরোধী রাজনৈতিক শক্তিকে রাজনীতি ও রাষ্ট্রীয় অঙ্গন থেকে বিতাড়িত করতে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির রাজনৈতিক ঐক্যকে আরও সুদৃঢ় করতে হবে। তিনি বলেন, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির আত্মপ্রসাদ, আত্মতৃপ্তি, আত্মঅহংকার, সংকীর্ণতায় ভোগা চরম আত্মঘাতী। বড়’র অহংকার, ছোট’র সংকীর্ণতাসহ সব ধরনের বিভ্রান্তি পরিহার করে দেশবিরোধী শক্তি, রাষ্ট্রের জন্মশত্রুদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে যুদ্ধ প্রস্তুতিতে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানান সাবেক এই তথ্যমন্ত্রী। এ সময় উপস্থিত ছিলেন, জাসদের সহসভাপতি নুরুল আখতার, বীর মুক্তিযোদ্ধা শফি উদ্দিন মোল্লা, ফজলুর রহমান বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহিল কাইয়ূম, শওকত রায়হান, দপ্তর সম্পাদক সাজ্জাদ হোসেন, কোষাধ্যক্ষ মো. মনির হোসেন, ছাত্রলীগ (ন-মা) সভাপতি রাশিদুল হক ননীসহ জাসদ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকিস্তানে জোড়া বিস্ফোরণে নিহত ৭

নারায়ণগঞ্জের রিসোর্টে সেদিন কী ঘটেছিল, জানালেন মামুনুল হক

যুদ্ধবিরতির পরও লেবাননে ইসরায়েলের টানা হামলা

চাঁপাইনবাবগঞ্জে ২০ জনকে পুশ-ইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি

সরকারি হাসপাতালে টিকিট বাণিজ্য

ন্যায়বিচারের স্বার্থে তাড়াহুড়ো করে বিচার করতে চাই না : চিফ প্রসিকিউটর

১০ জনের দলের কাছেও হারল তুরস্ক

ছাগল উদ্ধারে গিয়ে প্রাণ গেল ৪ জনের

গুলিবিদ্ধ শীর্ষ সন্ত্রাসী ‌‘কাইল্লা পলাশ’ মারা গেছেন

দেশে খাদ্যশস্যের মজুত ২০ লাখ ৬০ হাজার টন ছাড়িয়েছে

১০

টানা চার বছর শীর্ষে সিলন, চা রপ্তানিতে বাড়ছে বাংলাদেশের অবস্থান

১১

এক সপ্তাহের আলটিমেটাম / বেলারুশে হামলা করবেন জেলেনস্কি!

১২

শিল্পনগরী টঙ্গীতে ছিনতাই আতঙ্ক, ঝুঁকিতে শ্রমিক ও কর্মজীবীরা

১৩

আবারও কমলো স্বর্ণের দাম, ভরি কত

১৪

ক্যানসারে আক্রান্ত শিশু সাজিদকে বাঁচাতে বাবা-মায়ের আকুতি

১৫

১০ বছরের শিশুকে ধর্ষণ মামলায় স্বেচ্ছাসেবক দল নেতার আত্মসমর্পণ

১৬

বিশ্বকাপে কবে মাঠে নামবেন নেইমার, জানালেন কোচ

১৭

সাংবাদিকদের প্রশ্নে ক্ষিপ্ত, চড়াও হলেন এসিল্যান্ড

১৮

বাংলাদেশ ভ্রমণে আসা নেপালি যুবককে হেনস্তা

১৯

ব্রাজিলের জয়ে বিশ্বকাপ থেকে হাইতির বিদায়

২০
X