কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৩, ০৭:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

মোতালেবের সমর্থকদের হুমকি-ধমকি, দুই থানায় জিডি

চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের স্বতন্ত্র প্রার্থী এম মোতালেব। ছবি : সংগৃহীত
চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের স্বতন্ত্র প্রার্থী এম মোতালেব। ছবি : সংগৃহীত

চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনে স্বতন্ত্র প্রার্থী এম মোতালেব সমর্থকদের হুমকি-ধমকি দেওয়ার অভিযোগে সাতকানিয়া ও লোহাগাড়া থানায় দুই সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

আজ শনিবার (২ ডিসেম্বর) সাতকানিয়া ও লোহাগাড়া থানায় জিডি করেন এম মোতালেব।

জিডির বিষয়টি নিশ্চিত করেন সাতকানিয়া থানার ওসি প্রিটন সরকার ও লোহাগাড়া থানার ওসি মো. রাশেদুল ইসলাম।

সাতকানিয়া থানার জিডি নম্বর-৮২ ও লোহাগাড়া থানার জিডি নম্বর-৭৬।

জিডিতে বলা হয়, স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিলকালে নিয়মানুযায়ী আমাকে ১ শতাংশ ভোটারের স্বাক্ষর সম্বলিত একটি তালিকা সংযুক্ত করতে হয়। ওই তালিকা থেকে দ্বৈবচয়নের ভিত্তিতে নির্বাচন কমিশনার যখন যাচাই করতে যায় তখন আমার পক্ষে স্বাক্ষর দেওয়া ব্যক্তিদের স্বস্থানে পাওয়া যায়নি বলে কেউ কেউ স্বাক্ষর অস্বীকার করে। এ ঘটনার প্রেক্ষিতে খবর নিয়ে জানতে পারি, আমার প্রতিপক্ষ আবু রেজা মুহাম্মদ নেজাম উদ্দিন নদভীর লোকজন আমার পক্ষে স্বাক্ষর দেওয়া লোকদের হুমকি-ধমকি দিয়েছে। এই হুমকির কারণে অনেকেই এখন পালিয়ে বেড়াচ্ছে। তারা মোবাইল পর্যন্ত বন্ধ করে রেখেছে। এমতাবস্থায় ভবিষ্যতে আমার নির্বাচনী কর্মকাণ্ড ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই ভবিষ্যতে ক্ষতির আশঙ্কা বিবেচনায় বিষয়টি সাধারণ ডায়েরিভুক্ত করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। ভবিষ্যতে এইরূপ কোনো ঘটনা ঘটলে আমি অবশ্যই পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিলকে ভোগানোর পর এবার দ্রুততম গোলের রেকর্ড গড়লেন সাইবারি

মেসির ট্যাকল নিয়ে তোলপাড়, ফিফায় আনুষ্ঠানিক অভিযোগ আলজেরিয়ার

আক্ষেপের অবসান, সন্তানের খেলা দেখতে অবশেষে যুক্তরাষ্ট্র যাচ্ছেন ভোজিনহার মা

আজ ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যে এলাকায়

২০ জুন / আজকের নামাজের সময়সূচি

হাইতির জালে ৩ গোল জড়িয়ে বিরতিতে ব্রাজিল

২০ জুন : ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল?

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় সুইজারল্যান্ডে যাচ্ছেন ট্রাম্পের দূত

একাদশে ২ পরিবর্তন নিয়ে হাইতির বিপক্ষে মাঠে ব্রাজিল

১০

নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় : ব্রাজিলের প্রেসিডেন্ট

১১

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

১২

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

১৩

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

১৪

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

১৫

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

১৬

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

১৭

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

১৮

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

১৯

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

২০
X