কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৩, ০৭:১৭ পিএম
আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৩, ০৭:২২ পিএম
অনলাইন সংস্করণ

নতুন প্রজন্মকে ধ্বংসের চক্রান্ত চলছে : ইসলামী আন্দোলন

ইসলামী আন্দোলন বাংলাদেশের লোগো। গ্রাফিক্স : কালবেলা
ইসলামী আন্দোলন বাংলাদেশের লোগো। গ্রাফিক্স : কালবেলা

নতুন শিক্ষাক্রমের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্ম ধ্বংসের নীলনকশা চলছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদ। তিনি বলেন, ‘নতুন শিক্ষাক্রমে আগামীর প্রজন্ম ধ্বংসের নীলনকশার ছক আঁকা হয়েছে। এ সিলেবাসে প্রকৃত মানুষ হিসেবে গড়ে ওঠার কোনো প্রেসক্রিপশন নেই। যা আছে তা দিয়ে মনুষ্যত্ববোধ সম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তোলা সম্ভব নয়। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি অভিভাবকদের এই অভিযোগকে অপপ্রচার বলে দাবি করেছেন। যা মিথ্যার শামিল।’

রোববার (৩ ডিসেম্বর) বিকেলে পল্টনস্থ কার্যালয়ে দেশের চলমান শিক্ষা ব্যবস্থা নিয়ে পর্যালোচনাকালে এসব কথা বলেন তিনি।

মাওলানা ইউনুছ আহমাদ বলেন, ‘নতুন শিক্ষাক্রমের নামে প্রজন্মকে ধ্বংসের পাকাপোক্ত নীলনকশা করা হয়েছে। এই শিক্ষাক্রমের বিরুদ্ধে দেশের অভিভাবকগণ প্রতিবাদ জানাচ্ছে এবং তা বাতিলের দাবি করেছে। অভিভাবকদের পক্ষ থেকে যৌক্তিকভাবে এর প্রতিবাদ করায় অভিভাবক-শিক্ষকসহ ৪ জনকে ইতোমধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ। অবিলম্বে গ্রেপ্তার চার জনের নিঃশর্ত মুক্তি দিতে হবে।’

তিনি বলেন, ‘এ পর্যন্ত যে কয়টি শিক্ষাক্রম বাস্তবায়িত হয়েছে তার মধ্যে সবচেয়ে খারাপ ও বাস্তবতাবিবর্জিত শিক্ষাক্রম হলো নতুন শিক্ষাক্রম। এ শিক্ষাক্রম অবিলম্বে বাতিল করে ৯২ ভাগ মুসলমানের চিন্তাচেতনা অনুযায়ী প্রণয়ন করতে হবে।’

এ সময় উপস্থিত ছিলেন দলের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, সহকারী মহাসচিব মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম, সাংগঠনিক সম্পাদক কেএম আতিকুর রহমান, প্রচার সম্পাদক মাওলানা আহমদ, আবদুল কাইয়ূম, মহিলা ও পরিবার কল্যাণবিষয়ক সম্পাদক মাওলানা নেছার উদ্দিন প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

২০টির বেশি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

ওপিসিডব্লিউ’র পরিদর্শক দল কর্তৃক ৩ প্রতিষ্ঠান পরিদর্শন 

ঢাকা থেকে যুবলীগ নেতা আটক 

দাবি রাশেদ খাঁনের / জামায়াতের নেতারা বিনা জামানতে কোটি কোটি টাকা ঋণ পায়

গ্রুপ পর্বে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল? যা বলছেন চিকিৎসকরা

সংসদে ‘কাঁচা রাস্তা’ বলার ব্যাখ্যা দিলেন জেবা আমিন

১০

ইরান-যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল 

১১

নারী বাদিকে দেখেই ওসির মন্তব্যে ‘আপনি সেই মাল’

১২

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

১৩

এআই ডিপফেকের বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি জিন্টা

১৪

প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ

১৫

সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশীদ আর নেই

১৬

স্টেডিয়ামের পরিছন্নতা কর্মীদের বেতন বাড়ালেন তামিম

১৭

দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা

১৮

‘এত ঋণখেলাপি থাকলে তো জনগণ ঋণখেলাপিদের সংসদ বলবে’

১৯

যেসব দেশে আটকে আছে ইরানের ১০০ বিলিয়ন ডলার

২০
X