কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৩, ০৫:২৬ পিএম
আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৩, ০৫:২৮ পিএম
অনলাইন সংস্করণ

অবরোধ সমর্থনে শাহজাহানপুরে ছাত্রদলের মিছিল

অবরোধ সমর্থনে শাহজাহানপুরে মিছিল করেছে ছাত্রদলের নেতাকর্মীরা। ছবি : কালবেলা
অবরোধ সমর্থনে শাহজাহানপুরে মিছিল করেছে ছাত্রদলের নেতাকর্মীরা। ছবি : কালবেলা

‘একতরফা’ তপশিল বাতিল এবং একদফা আন্দোলনের ধারাবাহিকতায় বিএনপিসহ বিরোধীদলগুলোর ডাকা দেশব্যাপী চলমান নবম দফার অবরোধের সমর্থনে রাজধানীর শাহজাহানপুর এলাকায় বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা।

সোমবার (৪ ডিসেম্বর) দুপুর সোয়া একটার দিকে শাহজাহানপুর মির্জা আব্বাসের বাড়ির সামনে থেকে খিলগাঁও ফ্লাইওভারের গোড়া পর্যন্ত এই মিছিল হয় বলে মিছিলকারীরা জানান। এতে নেতৃত্ব দেন ছাত্রদলের কেন্দ্রীয় সহসভাপতি মারুফ এলাহী রনি ও শ্যামল মালুম।

মিছিলটি বাস্তবায়নে সহযোগিতা করেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান শাওন আশিক রহমান, সহসাধারণ সম্পাদক কাজী শামসুল হুদা, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শরীফ প্রধান শুভ, ছাত্রীবিষয়ক সম্পাদিকা মানসুরা আলম এবং ঢাকা জেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব সজিব রায়হান।

মিছিলে আরও উপস্থিত ছিলেন- ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আমান উল্লাহ, তারেক হাসান মামুন, নূর আলম ভূঁইয়া ইমন; বিজয়- ’৭১ হল ছাত্রদলের সহসভাপতি আলমগীর হোসেন আলম, তানভীর আজাদী সাকিব, সাধারণ সম্পাদক বি এম কাউসার; বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ছাত্রদলের যুগ্ম-সম্পাদক শরীফ উদ্দীন সরকার; সার্জেন্ট জহুরুল হক হল ছাত্রদলের যুগ্ম সম্পাদক সাইফ উল্লাহ সাইফ; পল্লীকবি জসিমউদদীন হল ছাত্রদলের প্রচার সম্পাদক (যুগ্ম-সম্পাদক পদমর্যাদা) তানভীর বারী হামীম প্রমুখ।

এ ছাড়া ঢাকা কলেজ ছাত্রদলের সহসভাপতি শাহাব উদ্দিন ইমন, সহসাংগঠনিক সম্পাদক সোহরাব হোসেন রাসেল; বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক উবায়দুল্লাহ নাঈম, সহসভাপতি আব্দুল মোতালেব, যুগ্ম সম্পাদক জাকির হাসান নাঈম, সহসাধারণ সম্পাদক মঞ্জুরে মাওলা সিজান চৌধুরী; ইডেন কলেজ ছাত্রীনেত্রী বাবলি আক্তার সীমা; ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সাবেক আহবায়ক সদস্য সাইফুল ইসলাম সজিব; তিতুমীর কলেজ ছাত্রদলের সদস্য মাহমুদ উপস্থিত ছিলেন।

এ সময় মিছিলকারীরা তাদের দাবির পক্ষে বিভিন্ন স্লোগান দেন এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: হরতাল-অবরোধ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, সড়ক অবরোধ

এবার ‘থালা-চামচ’ হাতে বিক্ষোভে নামতে যাচ্ছে ককরোচ পার্টি

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা

বিশ্বকাপে নাজুক অবস্থায় গিয়েই শিরোপা জেতে ব্রাজিল, ইতিহাস যা বলছে

দেশের আসল শক্তি লুকিয়ে আছে বৈচিত্র্যের মাঝে: পর্যটনমন্ত্রী

১০

চোরাই মোটরসাইকেল উদ্ধারের সময় পুলিশের ওপর হামলা

১১

গণপিটুনির শিকার ডিবি সদস্যরা অপহরণচেষ্টায় জড়িত, মামলার পর গ্রেপ্তার

১২

‘এখনো সময় আছে’, জুলাইপন্থীদের উদ্দেশে মাহফুজ আলমের বার্তা

১৩

গাইবান্ধায় রামের মূর্তি ‘অবমাননার’ প্রতিবাদে শাহবাগে মশাল মিছিল

১৪

অপতথ্য প্রচার নিয়ে বিবৃতি দিলেন এলজিআরডি প্রতিমন্ত্রী

১৫

সন্ধ্যার পর ফুটপাত দখল, রাস্তা জুড়ে চলছে চোরাই পণ্যের হাট

১৬

মাজারে মদ-গাঁজার আসর বন্ধের নির্দেশ ডিসি সারওয়ারের

১৭

ফেনীতে ইয়াবাসহ তাঁতী দল নেতা গ্রেপ্তার

১৮

সেই ঘটনায় ১৬ বছর পর প্রভার পাশে শিহাব শাহীন, তুললেন বিচারের প্রশ্ন

১৯

‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

২০
X