কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৩, ০৬:১৪ পিএম
আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৩, ০৬:২৩ পিএম
অনলাইন সংস্করণ

রাজধানীতে সমমনা জোটের মিছিল

সোমবার রাজধানীতে মিছিল করে জাতীয়তাবাদী সমমনা জোট। ছবি কালবেলা
সোমবার রাজধানীতে মিছিল করে জাতীয়তাবাদী সমমনা জোট। ছবি কালবেলা

সরকারের পদত্যাগ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপশিল বাতিলের দাবিতে বিএনপিসহ বিরোধীদলগুলোর ডাকা অবরোধের নবম দফার দ্বিতীয় দিনে আজ সোমবার (৪ ডিসেম্বর) রাজধানীতে মিছিল করেছে জাতীয়তাবাদী সমমনা জোট।

মিছিলটি জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে শুরু হয়ে পল্টন হয়ে বিজয়নগর মোড় ঘুরে আল রাজি কমপ্লেক্সের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে জাতীয়তাবাদী সমমনা জোটের প্রধান সমন্বয়ক ও ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ বলেন, দেশে নির্বাচনের নামে নাটক চলছে। আর এই নাটক মঞ্চস্থের পরিচালক সিইসি। নির্বাচন প্রধান প্রার্থী নৌকা, দ্বিতীয় প্রার্থী নৌকার সমর্থক স্বতন্ত্র, তৃতীয় প্রার্থী সরকারের উচ্ছিষ্টভোগী। আর এই নাটকের জন্য রাষ্ট্রের টাকা অপচয় করা হচ্ছে।

তিনি বলেন, আওয়ামী লীগ কখনোই জনগণের ভোটে নির্বাচিত হতে পারেনি। কোনো না কোনো ষড়যন্ত্রের মাধ্যমে এরা ক্ষমতায় এসে দেশে বাকশালী শাসন কায়েম করে। এরা কখনও স্বেচ্ছায় ক্ষমতা ছাড়ে না। বিপ্লবের মাধ্যমে এদের পতন হয়, এবারও চলমান আন্দোলনেই এদের পতন হবে।

মিছিলে উপস্থিত ছিলেন এনপিপির মহাসচিব মোস্তাফিজুর রহমান মোস্তফা, সাংগঠনিক সম্পাদক মো. ফায়েকুজ্জামান, জাতীয় গণতান্ত্রিক পার্টি- জাগপা সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমান, সাধারণ সম্পাদক এস এম শাহাদাত হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আওলাদ হোসেন শিল্পী, গণদলের চেয়ারম্যান এ টি এম গোলাম মাওলা চৌধুরী ও ভাইস চেয়ারম্যান শাহ আলম হাওলাদার, এনডিপির চেয়ারম্যান কারি আবু তাহের ও মহাসচিব আব্দুল্লাহ আল হারুন সোহেল, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক সৈয়দ নুরুল ইসলাম, বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান এম এন শাওন সাদেকী ও মহাসচিব ইঞ্জিনিয়ার আব্দুল বারিক, এনপিপির প্রেসিডিয়াম সদস্য নবী চৌধুরী, ঢাকা মহানগর নেতা নজরুল ইসলামসহ জাতীয়তাবাদী সমমনা জোটের অন্যান্য নেতারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

হোটেলে ‘পানের পিক’ ফেলায় কর্মচারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

প্রতি মাসে প্রকাশ হবে শাহজালাল মাজারের দানের হিসাব : ডিসি সারওয়ার

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিক্ষোভের ডাক

ট্রাকচাপায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামলেই নতুন রেকর্ড গড়বেন মেসি

পদ্মা রেলসেতুর নিচের মাটি কেটে ইটভাটায় বিক্রি, কার ছত্রচ্ছায়ায় চলল এই কাণ্ড

১০

দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল ভারত

১১

হিজরি নববর্ষ উপলক্ষে দেশবাসীকে জামায়াত আমিরের শুভেচ্ছা

১২

নোয়াখালী জেনারেল হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, তত্ত্বাবধায়ক ক্লোজড

১৩

মাদক বিক্রিতে বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে জখম, অভিযুক্ত গ্রেপ্তার

১৪

সাকিবের পর এবার দীঘির ‘পল্টি’?

১৫

বরিশালজুড়ে হাম পরিস্থিতির মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু

১৬

লটকন বাগান দেখাবে বলে ২ শিক্ষার্থীকে অপহরণচেষ্টা

১৭

বকেয়া ৬ কোটি ৬ লাখ টাকা বিদ্যুৎ বিল পরিশোধ করল সিসিক

১৮

যুবকের গুলিবিদ্ধ লাশ পড়েছিল ভাসমান নৌকায়

১৯

বিদেশি নাগরিকদের হেনস্তা, প্রধান আসামি গ্রেপ্তার

২০
X