কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৩, ০৮:১৫ পিএম
আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৩, ০৮:৫০ পিএম
অনলাইন সংস্করণ

শেখ হাসিনার জনপ্রিয়তা আ.লীগের সবচেয়ে বড় শক্তি : নাছিম

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম। ছবি : কালবেলা
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম। ছবি : কালবেলা

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার জনপ্রিয়তা আওয়ামী লীগের সবচেয়ে বড় শক্তি। তার সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ উন্নয়ন সমৃদ্ধিতে এগিয়ে গেছে, এগিয়ে যাবে। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ বিজয়ী হবে।

শুক্রবার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় শান্তিনগর ইস্টার্ন প্লাস মার্কেটের বিপরীতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঢাকা-৮ আসনে প্রধান নির্বাচনী অফিসে মিলাদ ও দোয়া মাহফিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি এই আসনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী।

নাছিম বলেন, আগামী ১৮ ডিসেম্বর থেকে আমরা ঢাকা-৮ আসনের মানুষের ঘরে ঘরে যাব, শেখ হাসিনার জন্য দোয়া চাইব, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আওয়ামী লীগের জন্য ভোট চাইব। এই এলাকার মানুষ যাতে সব নাগরিক সুবিধা ঠিকমতো পায়, স্মার্ট এলাকা হয় তার জন্য আমরা কাজ করব। ঢাকা-৮ আসনকে আমরা স্মার্ট ঢাকার মডেল হিসেবে গড়ে তুলব।

মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মোজাফফর হোসেন পল্টু, সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল-আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল, মির্জা আজম ও সুজিত রায় নন্দী, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, কৃষক লীগ সভাপতি সমীর চন্দ, স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক এ কে এম আফজলুর রহমান বাবু প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাছান-নওফেলসহ ২২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ ট্রাইব্যুনালের

আরও কমলো তেলের দাম

স্বপ্ন কি সত্যিই আপনাকে ক্লান্ত করে তোলে? জেনে নিন বিজ্ঞান কী বলে

পাওনা দাবিতে আন্দোলনে জিপির সাবেক কর্মীরা, আটক ৬

চিনি কি ক্যান্সারের কারণ হতে পারে? যা বলছে বিজ্ঞান

পরিচিত কেউ টাকা ধার চাচ্ছে? সম্পর্ক ঠিক রেখে ‘না’ বলার সহজ উপায়

সড়কে প্রাণ গেল মা-ছেলের 

যে ৫ কারণে আপনি এখনো সিঙ্গেল

সিন্ধু নদীর পানিবণ্টন ইস্যুতে ভারতের প্রতি কড়া হুঁশিয়ারি পাকিস্তানের

শাশুড়ি হত্যা মামলায় জামিন করিয়েছিল স্ত্রী, তাকেই হত্যা করল স্বামী

১০

একদিনের ব্যবধানে আবারও কমলো স্বর্ণের দাম, ভরি কত

১১

শ্রেণিকক্ষে শিক্ষার্থীকে যৌন হয়রানি, শিক্ষকের গলায় জুতার মালা

১২

মারা গেলেন আওয়ামী লীগের এক নেতা

১৩

লেবাননে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিল সংযুক্ত আরব আমিরাত

১৪

৩০ জুন / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৫

ম্যাচ শেষে স্টেডিয়াম পরিষ্কার করলেন জাপানি সমর্থকরা

১৬

মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর বিরুদ্ধে রায় আজ

১৭

ডাচদের হৃদয় ভেঙে শেষ ষোলোয় মরক্কো

১৮

শপথ নিতে পারবেন না চট্টগ্রাম-৪ আসনের বিএনপি প্রার্থী

১৯

পশ্চিমবঙ্গের হলদিয়া রিফাইনারিতে ভয়াবহ আগুন, আহত ১৫

২০
X