কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৩, ০৮:১৯ পিএম
অনলাইন সংস্করণ

ব্যর্থতা ঢাকতেই দুর্ভিক্ষের কথা বলা হচ্ছে : রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুর কবির রিজভী। ছবি : কালবেলা
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুর কবির রিজভী। ছবি : কালবেলা

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুর কবির রিজভী বলেছেন, নিজের চামড়া বাঁচানোর জন্য এখন ‘উদোর পিন্ডি বুধোর ঘাড়ে’ চাপানোর ফন্দি আঁটছে সরকার। গুম-খুন, ভোট ডাকাতি, কেন্দ্রীয় ব্যাংক লুট, অর্থ পাচার, চাপাবাজি ও মূল্যস্ফীতি, ধোঁকাবাজির হাত থেকে কেউ রেহায় পেতে এটা করা হচ্ছে।

শনিবার (৯ ডিসেম্বর) বিকেলে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, সরকার দেশের ভয়াবহ অর্থনৈতিক দেউলিয়াত্বে অসহায় হয়ে পড়েছে। নিজের অপব্যবস্থাপনা আর ব্যর্থতা ঢাকতে বিএনপি ও বিদেশিদের ওপর অগ্রিম দোষ চাপানোর চেষ্টা করছে। ইতিমধ্যেই সরকার অপশাসনে দুর্ভিক্ষের পরিস্থিতি সৃষ্টি হয়েছে, দেশটাকে লুটেপুটে খেয়ে দুর্ভিক্ষের মধ্যে ফেলে দিয়েছে।

রিজভী বলেন, মানুষ তিন বেলা খাবার জোটাতে পারছে না। ক্ষুধার জ্বালায় ত্রিশ হাজার টাকায় সন্তানকে বিক্রি করেছে মা। তাই এক্ষুনি এই সর্বভূক লুটেরা খুনি দুঃশাসক দুরাচারী সরকারকে হঠাতে না পারলে দুর্ভিক্ষ-মন্বন্তরে প্রাণ হারাতে হবে বেঘোরে। পথে ঘাটে পড়ে থাকবে লাশের সারি। তাই আজ ভোটাধিকার, সরকারের গুম-খুন-অপহরণ-জুলুম-নির্যাতন, অন্যায়-অবিচার, লুটপাট ও দুর্নীতির বিরুদ্ধে দেশের জনগণ রাজপথে মরণপণ লড়াই করছে। এই লড়াইয়ে আমাদের জয়লাভ করতেই হবে।

কারাগারে নেতাকর্মীদের ওপর নির্যাতন করা হচ্ছে দাবি করে তিনি বলেন, বর্তমান আইজি প্রিজন সারা দেশে কারাগারগুলোতে বিএনপি নেতাকর্মীদের সব ধরনের সুযোগ-সুবিধা বন্ধ রাখার মৌখিক নির্দেশনা দিয়েছেন। এভাবে নির্যাতন-নিপীড়নে বিএনপি নেতাকর্মীদের বিপর্যস্ত অবস্থা। আত্মীয়-স্বজনের দেখা করা, কাপড়-চোপড় দেওয়া এবং মোবাইলে কথা বলা বন্ধ করে দিয়েছে। আগে ৭ দিনে একবার দেখার সুযোগ দিলেও এখন ১৫ দিনে একবার সুযোগ দেওয়া হচ্ছে। এভাবে কারাগারগুলো যেন হিটলারের গ্যাস চেম্বারের মতো কনসেন্ট্রেশন ক্যাম্প বানানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জীবনের শেষ প্রান্তেও শেখার অদম্য প্রেরণা : উপাচার্যের নেতৃত্বে বাউবির নতুন অভিযাত্রা

মোহাম্মদপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

‘সেভেন আপ’ এর গৌরব আছে ব্রাজিলেরও

দুই সিগন্যালে এআই ক্যামেরা বন্ধের গুঞ্জন, কী বলছে ট্রাফিক পুলিশ?

স্ত্রী বাড়িতে না ফেরায় শ্বশুরবাড়িতে গিয়ে প্রাণ দিলেন স্বামী

গাজীপুরে ফল মেলার উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

‘ফ্যামিলি ও কৃষক কার্ড বিতরণে অনিয়ম সহ্য করা হবে না’

পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী মারা গেছেন

বিশ্বকাপে মা-ছেলের নতুন ইতিহাস

১০

একদলীয় শাসনের চেষ্টা জনগণ মেনে নেবে না : জামায়াত আমির

১১

৬০ দিনের জন্য হরমুজ প্রণালিতে ফি মওকুফ করল ইরান  

১২

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশের ‘জরুরি বার্তা’

১৩

শাকিবের বাড়িতে গিয়ে ‘অস্বস্তিতে’ পড়েছিলেন মিষ্টি জান্নাত!

১৪

পবিত্র কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম

১৫

নারায়ণগঞ্জে গার্মেন্টসে বয়লার বিস্ফোরণ, আহত ১৫

১৬

রেনশো ঝড়ে বাংলাদেশকে বড় লক্ষ্য দিল অস্ট্রেলিয়া

১৭

২০১৮ সালে বিএনপি নেতাকে হামলার দায়ে আ.লীগ নেতা গ্রেপ্তার

১৮

ইউনিয়নের পর এবার প্রতিমন্ত্রী শাহে আলমের নামে স্কুল নামকরণের প্রস্তাব

১৯

অন্ধকারের দরজা ভিপিএন : অপব্যবহার যেভাবে বিষিয়ে তুলছে সমাজ ও রাষ্ট্রকে

২০
X