কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৩, ০৬:৪২ পিএম
আপডেট : ১১ ডিসেম্বর ২০২৩, ০৬:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

সিন্ডিকেট করে পেঁয়াজের দাম বাড়ানো হয়েছে : ইসলামী আন্দোলন

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

পেঁয়াজের দাম হঠাৎ করে ২২০-২৫০ টাকা হয়ে যাওয়ায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা ইউনুছ আহমদ। তিনি বলেন, সিন্ডিকেটের কারসাজিতে হঠাৎ করে ২২০ টাকা পেঁয়াজ কোনোভাবেই হতে পারে না। সরকার সিন্ডিকেটের কাছে নতি স্বীকার করায় জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণহীন হয়ে পড়ছে।

নিত্যপ্রয়োজনীয় পণ্য পেঁয়াজের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সোমবার (১১ ডিসেম্বর) এক বিবৃতিতে এসব কথা বলেন তিনি।

ইউনুছ আহমদ বলেন, দেশে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি অব্যাহত রয়েছে। এক দিনের ব্যবধানে কেজিপ্রতি পেঁয়াজের দাম বৃদ্ধি পেয়ে ২২০ টাকা ছাড়িয়েছে। এক দিন আগেও প্রতিকেজি পেঁয়াজ ১০০ থেকে ১১০ টাকা করে বিক্রি হতো। সরকারের বিভিন্ন মহল থেকে বলা হচ্ছে, দেশে পর্যাপ্ত পেঁয়াজের মজুদ রয়েছে। তারপরও এভাবে রাতারাতি পেঁয়াজের মূল্যবৃদ্ধির ঘটনা দেশবাসীর কাছে রহস্যজনক। সরকার সিন্ডিকেটের কাছে নতি স্বীকার করেছে।

তিনি বলেন, পেঁয়াজের এই অস্বাভাবিক মূল্য বৃদ্ধির পেছনে যৌক্তিক কোনো কারণ নেই। সরকারের পক্ষ থেকে মজুতদারির বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ গ্রহণ না করার কারণেই রাতারাতি পেঁয়াজের দাম বেড়ে গেছে। অতি মুনাফাখোর ব্যবসায়ীরা সরকারদলীয় লোকজনের মদদে কারসাজি করে জনগণের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে। এর আগেও কেজিপ্রতি পেঁয়াজের মূল্য অস্বাভাবিকভাবে বেড়ে গিয়ে ৩০০ টাকা পর্যন্ত হয়েছিল।

ইউনুছ আহমদ আরও বলেন, সরকার কোনোভাবেই নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণ করতে পারছে না। সব ক্ষেত্রেই সরকারের সীমাহীন অনিয়ম, দুর্নীতি ও ব্যর্থতার করুণ চিত্র ফুটে উঠছে। নিত্যপ্রয়োজনীয় পণ্য পেঁয়াজের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ এবং সব ধরনের পণ্যসামগ্রীর দাম জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসার ব্যাপারে কার্যকর ব্যবস্থা নিতে আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ষাট বছর বয়সে তৃতীয়বার বিয়ের পিঁড়িতে আমির খান

কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা

মুক্তিযোদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার

বহিষ্কৃত ছাত্রদল নেতা গ্রেপ্তার

হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার সময় জানালেন ভ্যান্স 

যে ৬ কারণে এবারই বিশ্বকাপ জিততে পারে ব্রাজিল

বিএনপি নেতাকে কুপিয়ে জখম

জীবিকার তাগিদে গিয়ে কফিনবন্দি হয়ে ফিরলেন ২ যুবক

মাছ ধরতে গিয়ে ডোবায় প্রাণ গেল ২ শিশুর

১০

দলিল লেখক সমিতির নির্বাচনে ৭ পদে আ.লীগ, ৩ পদে বিএনপির বিজয়

১১

ইসলামী ব্যাংকের সতর্কতামূলক বিজ্ঞপ্তি

১২

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে সুইজারল্যান্ড যাচ্ছে ইরানের প্রতিনিধিদল 

১৩

গোসল করতে পুকুরে নেমে প্রাণ গেল ২ বোনের

১৪

ব্রাজিল-আর্জেন্টিনা নয়, ইব্রাহিমোভিচের মতে বিশ্বকাপ জিততে পারে যে দল

১৫

বাংলাদেশে ক্রাউডফান্ডিং প্ল্যাটফর্ম ‘একশো’ -এর যাত্রা শুরু

১৬

বাংলাদেশিদের সমর্থন চাইলেন মার্কিন রাষ্ট্রদূত

১৭

হিজাব ছাড়া গান, ইরানি গায়িকাকে ৭৪ দোররা মারার নির্দেশ

১৮

নজরুলের গানে মুখর বারহাট্টা, ‘কাণ্ডারী হুঁশিয়ার’ শতবর্ষে দিনব্যাপী কর্মশালা

১৯

শ্রীরামচন্দ্রের প্রতিকৃতি অবমাননার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ

২০
X