কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৩, ০৪:৫১ পিএম
অনলাইন সংস্করণ

রওশনের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাতের পর যা বললেন চুন্নু

জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ ও মহাসচিব মুজিবুল হক চুন্নু। ছবি : সংগৃহীত
জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ ও মহাসচিব মুজিবুল হক চুন্নু। ছবি : সংগৃহীত

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বিরোধীদলের নেতা রওশন এরশাদের বৈঠকের প্রতিক্রিয়ায় জাপা মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছেন, বৈঠকের কারণে নির্বাচনী মাঠে খুব একটা প্রভাব পড়বে না।

আমরা নিজের মতো করে নির্বাচন করছি, মনোনয়ন দিয়েছি। প্রধানমন্ত্রীর সঙ্গে দলের প্রধান পৃষ্ঠপোষক কী নিয়ে আলোচনা করেছেন এ নিয়ে কোনো কথা নেই।

মঙ্গলবার (১২ডিসেম্বর) বিকেল ৪টায় জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানীস্থ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, দলীয় নিয়ম মেনে সবার সঙ্গে কথা বলে আমরা নির্বাচন কার্যক্রম পরিচালনা করছি। রওশন-সাদসহ আরও একজনের মনোনয়নপত্র নিয়ে আমরা শেষ দিন পর্যন্ত অপেক্ষা করেছি। এটা তো সৎ মনোভাবের পরিচয়। জি এম কাদের কাউকে সরিয়ে দেননি। ২০১৯ সালে বৈধ কাউন্সিলের মধ্য দিয়ে তিনি চেয়ারম্যান নির্বাচিত হয়েছে।

এর আগে জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ গণমাধ্যমকে জানান, জি এম কাদেরের নেতৃত্বাধীন জাতীয় পার্টির (জাপা) সঙ্গে জোট না করতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে অনুরোধ জানিয়েছি। নির্বাচনে জি এম কাদেরের সঙ্গে জোট করলে সুফল আসবে না। কারণ তার (জি এম কাদের) কর্মকাণ্ডে আমার সমর্থন নেই।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি অংশ নেওয়ার ঘোষণা দিলেও রওশন এরশাদ নির্বাচনে না যাওয়ার কথা সাফ জানিয়ে দেন। এবার এ নিয়েই গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে তার আলাপ হয়েছে।

জাতীয় পার্টির নেতাদের প্রতি সমর্থন আছে কি না জানতে চাইলে রওশন বলেন, ‘আমাদের ইচ্ছে করে বাদ দিয়েছে। কেন সমর্থন থাকবে?’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জীবনের শেষ প্রান্তেও শেখার অদম্য প্রেরণা : উপাচার্যের নেতৃত্বে বাউবির নতুন অভিযাত্রা

মোহাম্মদপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

‘সেভেন আপ’ এর গৌরব আছে ব্রাজিলেরও

দুই সিগন্যালে এআই ক্যামেরা বন্ধের গুঞ্জন, কী বলছে ট্রাফিক পুলিশ?

স্ত্রী বাড়িতে না ফেরায় শ্বশুরবাড়িতে গিয়ে প্রাণ দিলেন স্বামী

গাজীপুরে ফল মেলার উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

‘ফ্যামিলি ও কৃষক কার্ড বিতরণে অনিয়ম সহ্য করা হবে না’

পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী মারা গেছেন

বিশ্বকাপে মা-ছেলের নতুন ইতিহাস

১০

একদলীয় শাসনের চেষ্টা জনগণ মেনে নেবে না : জামায়াত আমির

১১

৬০ দিনের জন্য হরমুজ প্রণালিতে ফি মওকুফ করল ইরান  

১২

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশের ‘জরুরি বার্তা’

১৩

শাকিবের বাড়িতে গিয়ে ‘অস্বস্তিতে’ পড়েছিলেন মিষ্টি জান্নাত!

১৪

পবিত্র কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম

১৫

নারায়ণগঞ্জে গার্মেন্টসে বয়লার বিস্ফোরণ, আহত ১৫

১৬

রেনশো ঝড়ে বাংলাদেশকে বড় লক্ষ্য দিল অস্ট্রেলিয়া

১৭

২০১৮ সালে বিএনপি নেতাকে হামলার দায়ে আ.লীগ নেতা গ্রেপ্তার

১৮

ইউনিয়নের পর এবার প্রতিমন্ত্রী শাহে আলমের নামে স্কুল নামকরণের প্রস্তাব

১৯

অন্ধকারের দরজা ভিপিএন : অপব্যবহার যেভাবে বিষিয়ে তুলছে সমাজ ও রাষ্ট্রকে

২০
X