কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৩, ০৭:৫৬ পিএম
আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৩, ০৮:২১ পিএম
অনলাইন সংস্করণ

ইসি সভা-সমাবেশ বন্ধের এখতিয়ার রাখে না : ইসলামী আন্দোলন

ইসলামী আন্দোলন বাংলাদেশের লোগো। কালবেলা গ্রাফিক্স
ইসলামী আন্দোলন বাংলাদেশের লোগো। কালবেলা গ্রাফিক্স

সরকার পাতানো নির্বাচন থেকে সরে না আসলে দেশের জনগণই সরকারকে নিষেধাজ্ঞা দিবে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদ।

তিনি বলেন, বিরোধী দলবিহীন নির্বাচন, যে নির্বাচনের বৈধতা নেই। সেই প্রহসনের নির্বাচন জায়েজ করতেই সভা-সমাবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। হাবিবুল আউয়াল সভা-সমাবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে, অথচ নির্বাচন কমিশনই (ইসি) অবৈধ ও মানসিক প্রতিবন্ধী। এ দেশের জনগণ তো এই দলদাস কমিশনই মানে না। অবৈধ ও অথর্ব কমিশন রাজনৈতিক সভা-সমাবেশের ওপর নিষেধাজ্ঞা জারির এখতিয়ার রাখে না। আজ বুধবার এক বিবৃতিতে ইউনুছ আহমাদ এসব কথা বলেন।

তিনি বলেন, নির্বাচন কমিশনের পদত্যাগের দাবিতে রাজনৈতিক দলগুলো সোচ্চার। কাজেই নির্বাচন কমিশনের কোনো অধিকার নেই রাজনৈতিক দলের সভা-সমাবেশে বাধা-নিষেধ প্রদান করা।

তিনি আরও বলেন, এখনো সময় আছে ফরমায়েশি তপশিল বাতিল করে জাতীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচনের ব্যবস্থা করুন। অন্যথায় দেশের মানুষ কোনো নির্বাচন হতে দেবে না। একতরফা পাতানো নির্বাচন দেশের মানুষ সহ্য করবে না। কাজী হাবিবুল আউয়ালের মতো দলবাজ কমিশনের অধীনে নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়।

তিনি আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে দেশব্যাপী পতাকা র‌্যালি কর্মসূচি পালনের আহ্বান জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ

ইবনে সিনায় চাকরির সুযোগ

আ.লীগের দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

নামাজরত মুসল্লির মৃত্যু

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

গাজীপুরে শুরু হলো আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতা 

যমজ কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক

মেসির বাবার ভুল মৃত্যুসংবাদ প্রচার করে চাকরি ছাড়লেন উপস্থাপক

পে-স্কেলে বাড়ছে বেতন, বাড়তি টাকা কবে হাতে পাবেন সরকারি চাকরিজীবীরা?

আর্জেন্টিনার সমর্থক বহনকারী গাড়িতে গুলি, নিহত ১

১০

বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

১১

ইরানের সঙ্গে মার্কিন সমঝোতার পরও ইসরায়েলি হামলা, লেবাননে নিহত ১৬

১২

‘অপবাদ’ একটি জঘন্যতম কবিরা গুনাহ 

১৩

পেনশন-অবসর সুবিধায় বড় পরিবর্তন : একাধিক সুবিধা বাড়িয়ে প্রজ্ঞাপন

১৪

৫ শিক্ষার্থীর জন্য ১৭ শিক্ষক-কর্মচারী

১৫

আগস্টে সারা দেশে শোডাউনের চিন্তা আ.লীগের, ২ ডজন কমিটি গঠন

১৬

ছুটির সকালে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো কত?

১৭

অভিযানে গিয়ে গণপিটুনির শিকার তিন ডিবি সদস্য

১৮

ক্ষতিকর রং মিশিয়ে তৈরি হচ্ছিল শিশুখাদ্য

১৯

বিশ্বকাপে মহাকাব্যিক রাত, ড্রেসিংরুমে ছুটে গেলেন কানাডার প্রধানমন্ত্রী

২০
X