কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৩, ১২:৫২ পিএম
আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৩, ০১:২৬ পিএম
অনলাইন সংস্করণ

আন্দোলন চলছে, বিজয় সুনিশ্চিত: রাশেদ প্রধান

জাগপা সহসভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধানের শহীদ বুদ্ধিজীবী সৌধে ফুলেল শ্রদ্ধা নিবেদন। ছবি : কালবেলা
জাগপা সহসভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধানের শহীদ বুদ্ধিজীবী সৌধে ফুলেল শ্রদ্ধা নিবেদন। ছবি : কালবেলা

জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহসভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, আওয়ামী লীগ সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের একদফা দাবিতে আন্দোলন চলছে। সবাই রাজপথে থাকুন। আমাদের বিজয় সুনিশ্চিত।

শহীদ বুদ্ধিজীবী দিবসে বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকালে জাগপার পক্ষ থেকে মিরপুরে 'শহীদ বুদ্ধিজীবী সৌধে ফুলেল শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা বলেন তিনি।

১২ দলীয় জোটের প্রধান সমন্বয়ক রাশেদ প্রধান বলেন, ১৯৭১ সালে পাকিস্তানি সেনাবাহিনী দেশের বুদ্ধিজীবীদের বেছে বেছে হত্যা করেছিল। আওয়ামী লীগ সরকার ২০২৩ সালে দেশে বিরোধী দলের নেতাকর্মীদের গুম-খুন, অত্যাচার-নির্যাতন এবং গণগ্রেপ্তার অভিযান চালাচ্ছে। এভাবে একটি সভ্য রাষ্ট্র চলতে পারে না।

তিনি বলেন, আজ বাংলার মজলুম মানুষ তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত। শ্রমিক তার ন্যায্য অধিকার থেকে বঞ্চিত! কৃষক তার পণ্যের ন্যায্যমূল্য থেকে বঞ্চিত। জনগণ তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত। স্বাধীনতার ৫৩ বছরেও অধিকার বঞ্চিত তালিকায় এখনো বাংলার মজলুম খেটে খাওয়া মানুষেরা। ইনশাআল্লাহ খুব শিগগিরই বাংলার মানুষ তাদের ভাগ্য বদলের সরকার ফিরে পাবে। একদফা দাবিতে আন্দোলন চলছে। সবাই রাজপথে থাকুন। আমাদের বিজয় সুনিশ্চিত।

এ সময় আরও উপস্থিত ছিলেন জাগপার সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, যুব জাগপার সভাপতি নজরুল ইসলাম বাবলু, জাগপা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র সরকার, জাগপা ঢাকা মহানগরের যুগ্ম আহ্বায়ক মো. সাজু মিয়া, যুবনেতা বিপুল সরকার, মনোয়ার হোসেন, শাহ আলম প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠকে বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলকিপিং! ২৩ শটের ঝড় সামলে ইরানের নায়ক যিনি

জ্বালানি সংকটেও স্পেনে কমেছে বিদ্যুৎ বিল, কারণ কী? 

কুমিল্লায় ড্রেনে পড়ে শিশুর মৃত্যু

দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নিহত ১

ট্রাম্পের হুমকিতে সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত, কঠোর বার্তা ইরানের

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু

রাস্তা ভেঙে নদীর সঙ্গে একাকার

কাতারের বৃহৎ এলএনজি উৎপাদন ও রপ্তানি কেন্দ্রে বিস্ফোরণ

খোলা ম্যানহোলে পড়ে নারীর মৃত্যু

১০

লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে না ইসরায়েল : নেতানিয়াহু

১১

পুত্রাজায়ায় তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর উষ্ণ অভ্যর্থনা

১২

ঢাকাসহ দেশের ৯ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আশঙ্কা

১৩

২০ বছরের হাফ ভাড়ার প্রতিদানে শিক্ষার্থীরা কী দিল?

১৪

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

১৫

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

১৬

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

১৭

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

১৮

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

১৯

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

২০
X