কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৩, ১০:৩৫ পিএম
আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৩, ১০:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

এবারের লড়াইয়ে জনগণ বিজয়ী হবে : সাইফুল হক

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকালে মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে কথা বলছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। ছবি : কালবেলা
বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকালে মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে কথা বলছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। ছবি : কালবেলা

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, একদফা দাবিতে বিরোধীদলগুলোর আন্দোলন চলছে। এই আন্দোলনে দেশের মানুষ রাজপথে নেমেছে। এবারের লড়াইয়ে জনগণ বিজয়ী হবে। আর এই বিজয়ের মধ্য দিয়ে আমরা আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তানদের আত্মত্যাগের প্রতি প্রকৃত সন্মান জানাতে পারব।

শহীদ বুদ্ধিজীবী দিবসে বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকালে মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

ক্ষমতাসীনদের সমালোচনা করে সাইফুল হক বলেন, জনগণের ভোটের অধিকার হরণ করে এক চরম কর্তৃত্ববাদী ব্যবস্থা প্রতিষ্ঠা করে এই সরকার মুক্তিযুদ্ধের সাম্যভিত্তিক গণতান্ত্রিক চেতনার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। জবরদস্তি করে ক্ষমতায় থাকতে গিয়ে দেশকে তারা ব্যর্থ ও অকার্যকর করে তুলছে। স্বাধীনতার ৫৩ বছর পার হলেও স্বাধীনতা যুদ্ধের যে মূল লক্ষ্য ছিল সেই সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার আজও প্রতিষ্ঠিত হয়নি। এত বছর পরে এসেও জনগণকে গণতন্ত্র ও ভোটাধিকারের জন্য রাজপথে লড়াই করতে হচ্ছে।

এ সময় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান, মীর মোফাজ্জল হোসেন মোশতাক, কেন্দ্রীয় সদস্য মীর রেজাউল আলম, পার্টির ঢাকা মহানগর কমিটির সদস্য জোনায়েদ হোসেন, কবি জামাল সিকদার, নান্টুসহ পার্টির ঢাকা মহানগর কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেনজীরকে ফেরাতে দুবাইয়ে ১৪৪ পৃষ্ঠার নথি পাঠানো হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

আগামী সপ্তাহে মধ্যপ্রাচ্য সফরে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

শেষ হলো আন্তর্জাতিক দৌড় প্রতিযোগিতার ৩য় আসর

পেনশনে বড় সুখবর: ৫ বছর চাকরিতেই সুবিধা, সর্বোচ্চ হার ৯০ শতাংশ

মানবতাবিরোধী অপরাধের মামলার চাপ সামলাতে বাড়তে পারে ট্রাইব্যুনাল: চিফ প্রসিকিউটর

হবিগঞ্জে গ্যাসের সন্ধান, চলছে অনুসন্ধান

বাড়িঘর তলিয়ে যাওয়ার পর পরিদর্শনে পাউবোর নির্বাহী প্রকৌশলী

আর্জেন্টিনার পতাকা চুরি, থানায় অভিযোগ সমর্থকের

দ্বিতীয় বিয়ে গোপন রাখার কারণ ব্যাখ্যা করলেন মামুনুল হক

টানা দুই দফা বড় পতনে কত হলো স্বর্ণের দাম

১০

ভেনিসে হামলার শিকার বাংলাদেশি রাকিবের মৃত্যু

১১

পাকিস্তানে জোড়া বিস্ফোরণে নিহত ৭

১২

নারায়ণগঞ্জের রিসোর্টে সেদিন কী ঘটেছিল, জানালেন মামুনুল হক

১৩

যুদ্ধবিরতির পরও লেবাননে ইসরায়েলের টানা হামলা

১৪

চাঁপাইনবাবগঞ্জে ২০ জনকে পুশ-ইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি

১৫

সরকারি হাসপাতালে টিকিট বাণিজ্য

১৬

ন্যায়বিচারের স্বার্থে তাড়াহুড়ো করে বিচার করতে চাই না : চিফ প্রসিকিউটর

১৭

১০ জনের দলের কাছেও হারল তুরস্ক

১৮

ছাগল উদ্ধারে গিয়ে প্রাণ গেল ৪ জনের

১৯

গুলিবিদ্ধ শীর্ষ সন্ত্রাসী ‌‘কাইল্লা পলাশ’ মারা গেছেন

২০
X