কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৩, ১২:৩৩ এএম
অনলাইন সংস্করণ

ঢাকায় শোভাযাত্রা করবে বিএনপি, মিলেছে অনুমতি

বিএনপির লোগো। গ্রাফিক্স : কালবেলা
বিএনপির লোগো। গ্রাফিক্স : কালবেলা

মহান বিজয় দিবস উপলক্ষে আজ শনিবার (১৬ ডিসেম্বর) রাজধানীতে শোভাযাত্রা করবে বিএনপি। এদিন দুপুর ১টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এই কর্মসূচি শুরু হয়ে শান্তিনগরে গিয়ে শেষ হবে। ডিএমপি এরইমধ্যে শোভাযাত্রার মৌখিক অনুমতি দিয়েছে।

বিএনপির সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু শুক্রবার (১৫ ডিসেম্বর) রাতে কালবেলাকে এ তথ্য জানিয়েছেন।

বিজয় দিবসে শোভাযাত্রা করতে এর আগে গত বুধবার ঢাকা মেট্রোপলিটন পুলিশ-ডিএমপির কাছে আবেদন করে বিএনপি। দলটির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রচার সম্পাদক মাহবুবুর রহমান আনুষ্ঠানিক অনুমতির আবেদন নিয়ে ডিএমপি সদরদপ্তরে অতিরিক্ত পুলিশ কমিশনার ড. খ. মহিদ উদ্দিনের সঙ্গে কথা বলেন এবং আবেদনের কপি হস্তান্তর করেন। তখন নয়াপল্টনস্থ দলীয় কার্যালয়ের সামনে থেকে মগবাজার পর্যন্ত শোভাযাত্রা করতে পুলিশের কাছে অনুমতি চাওয়া হয়েছিল। কিন্তু সে সময়ে ডিএমপির পক্ষ থেকে অনুমতির বিষয়ে কোনো সিদ্ধান্ত জানানো হয়নি।

জানা যায়, ৫০ দিন পর রাজপথে শোভাযাত্রার এ কর্মসূচিতে ব্যাপক জনসমাগম ঘটানোর পরিকল্পনা রয়েছে বিএনপির শীর্ষ নেতাদের। আত্মগোপনে থাকা দলের নেতাকর্মীও এতে যোগ দেবেন। এখান থেকেই আন্দোলনের পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হতে পারে। নতুন কর্মসূচি হিসেবে ফের হরতাল-অবরোধ আসতে পারে।

এর আগে সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবে দলটি। এরপর দলের প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে ফুলেল শ্রদ্ধা জানাবে বিএনপি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুনামগঞ্জে পাহাড়ি ঢল, তাহিরপুরের সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

হান্নান মাসউদ বসুন, এটা শাহবাগ নয় : ডেপুটি স্পিকার

মাদকসহ গ্রেপ্তারের ৫ ঘণ্টা পর নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীর মৃত্যু

বিশ্বকাপের উন্মাদনায় ‘কান্ডারি চল’, একসঙ্গে ফুয়াদ-পান্থ কানাই-মিলা

তরুণদের মাদকমুক্ত রাখতে বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত প্রতিরোধের আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর

মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

মমতাজের জামিন বহাল

বাংলার জয়যাত্রার নাবিকদের দুঃসময় কাটছেই না

বিশ্বকাপের মাঝে শোকে ডুবল ফুটবলপ্রেমীরা, আর্জেন্টাইন ফুটবলার লাউতারোর মৃত্যু

হোয়াটসঅ্যাপে আসছে আকর্ষণীয় ২ ফিচার, যেসব সুবিধা পাবেন

১০

শব্দদূষণ নিয়ন্ত্রণে ২৯ হাজারের বেশি মামলা, প্রায় ২ কোটি টাকা জরিমানা

১১

বেসরকারি শিক্ষকদের বদলিতে তথ্য এন্ট্রির সময় বাড়ল

১২

চৈতালীকে গ্রেপ্তার ও আইনজীবী সনদ বাতিলের দাবি হেফাজতের

১৩

প্রশ্নপত্রে নেই সেন্ট্রাল ইউনিভার্সিটির নাম, শিক্ষার্থীদের বিক্ষোভ

১৪

সংরক্ষিত এমপিকে স্পিকার / ২ মিনিটে শেষ করুন, বাকি কথা টকশোতে বলবেন

১৫

মার্কিন বিমানঘাঁটিতে ফ্লুর প্রাদুর্ভাব, আক্রান্ত ২০০

১৬

হঠাৎ শ্বাস নিতে কষ্ট হচ্ছে? জেনে নিন কখন এটি বিপদ সংকেত

১৭

মেঘালয়ের ঢল ও ভারী বৃষ্টিতে সিলেটে বন্যার শঙ্কা, তলিয়েছে সাদাপাথর

১৮

প্রেমিককে হত্যার পর লাশ গুমের অভিযোগ, প্রেমিকাসহ আটক ৪

১৯

চীনা যুদ্ধবিমান অনুপ্রবেশ, জবাবে পাঁচ দিনের যুদ্ধ প্রস্তুতি মহড়া তাইওয়ানের 

২০
X