কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৩, ০৩:৪৯ পিএম
আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৩, ০৪:০৭ পিএম
অনলাইন সংস্করণ

নয়াপল্টনে বিএনপির বিজয় র‌্যালি শুরু

বিএনপির বিজয় র‌্যালি। ছবি : সংগৃহীত
বিএনপির বিজয় র‌্যালি। ছবি : সংগৃহীত

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীতে বিজয় র‌্যালি করছে বিএনপি। শনিবার (১৬ ডিসেম্বর) বেলা আড়াইটার দিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এ বিজয় র‌্যালি শুরু হয়। যা শেষ হবে শান্তিনগর মোড়ে গিয়ে।

বিজয় র‌্যালিতে বিএনপি ও বিভিন্ন অঙ্গসংগঠনের ঢাকা ও আশপাশের জেলা, উপজেলার ব্যানারে নেতাকর্মীরা অংশ নিয়েছেন।

সকাল থেকেই নয়াপল্টনে বিএনপির নেতাকর্মীরা দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এসে জড়ো হন। তারা পোস্টার, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে নিয়ে সরকারবিরোধী স্লোগান দিতে দিতে সমাবেশস্থলে আসেন।

দলীয় কার্যালয়ের সামনে একটি ট্রাকে অস্থায়ী মঞ্চ তৈরি করা হয়। সেখানে র‌্যালি শুরুর আগে সংক্ষিপ্ত সমাবেশ হয়েছে।

সমাবেশে বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মঈন খান বলেন, সরকার জাল নির্বাচনের দিকে এগোচ্ছে।

বিএনপির এই র‌্যালিকে ঘিরে যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের পাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

জানা যায়, গত ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশের ৫০ দিন পর রাজপথে শোভাযাত্রার এ কর্মসূচিতে ব্যাপক জনসমাগম ঘটানোর পরিকল্পনা রয়েছে বিএনপির শীর্ষ নেতাদের। আত্মগোপনে থাকা দলের নেতাকর্মীরাও এতে যোগ দেবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যমজ কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক

মেসির বাবার ভুল মৃত্যুসংবাদ প্রচার করে চাকরি ছাড়লেন উপস্থাপক

পে-স্কেলে বাড়ছে বেতন, বাড়তি টাকা কবে হাতে পাবেন সরকারি চাকরিজীবীরা?

আর্জেন্টিনার সমর্থক বহনকারী গাড়িতে গুলি, নিহত ১

বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

ইরানের সঙ্গে মার্কিন সমঝোতার পরও ইসরায়েলি হামলা, লেবাননে নিহত ১৬

‘অপবাদ’ একটি জঘন্যতম কবিরা গুনাহ 

পেনশন-অবসর সুবিধায় বড় পরিবর্তন : একাধিক সুবিধা বাড়িয়ে প্রজ্ঞাপন

৫ শিক্ষার্থীর জন্য ১৭ শিক্ষক-কর্মচারী

আগস্টে সারা দেশে শোডাউনের চিন্তা আ.লীগের, ২ ডজন কমিটি গঠন

১০

ছুটির সকালে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো কত?

১১

অভিযানে গিয়ে গণপিটুনির শিকার তিন ডিবি সদস্য

১২

ক্ষতিকর রং মিশিয়ে তৈরি হচ্ছিল শিশুখাদ্য

১৩

বিশ্বকাপে মহাকাব্যিক রাত, ড্রেসিংরুমে ছুটে গেলেন কানাডার প্রধানমন্ত্রী

১৪

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ যুবকের

১৫

সন্ধ্যার মধ্যে দেশের যেসব অঞ্চলে বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা

১৬

আটকে পড়া প্রবাসীদের সুখবর দিল আমিরাত

১৭

সমালোচকদের তীরে বিদ্ধ রোনালদোর পাশে ঢাল হয়ে দাঁড়ালেন বোন

১৮

নিউইয়র্কের রাস্তায় ‘অচেনা’ পর্যটক বেশে বিশ্বকাপে ঝড় তোলা হালান্ড!

১৯

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে সশস্ত্র হামলা, নিহত ৩৫

২০
X