কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৩, ০৮:০১ পিএম
আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৩, ০৮:০২ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপির পর এবার জামায়াতের নতুন কর্মসূচি ঘোষণা

বাংলাদেশ জামায়াতে ইসলামীর লোগো। গ্রাফিক্স : কালবেলা
বাংলাদেশ জামায়াতে ইসলামীর লোগো। গ্রাফিক্স : কালবেলা

বিএনপির পর এবার সারা দেশে হরতালের ডাক দিল বাংলাদেশ জামায়াতে ইসলামী। আগামী সোমবার (১৮ ডিসেম্বর) সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত হরতালের ডাক দিয়েছে দলটি।

শনিবার (১৬ ডিসেম্বর) জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মা’ছুম এক বিবৃতির মাধ্যমে এ ষোষণা দেন।

বিবৃতিতে তিনি বলেন, সরকারের একদলীয় নির্বাচন ও সভা-সমাবেশের ওপর নিষেধাজ্ঞা এবং জামায়াতের নিবন্ধনসংক্রান্ত মামলায় ন্যায়ভ্রষ্ট আদেশ, নিম্ন আদালতে বিচারের নামে প্রহসন ও ফরমায়েসি একতরফা তপশিল ঘোষণার প্রতিবাদে এবং জামায়াতের আমির ডা. শফিকুর রহমানসহ সব রাজবন্দি ও ওলামা-মাশায়েখের মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার এবং দ্রব্যমূল্য মানুষের ক্রয়ক্ষমতার মধ্য নিয়ে আসার দাবিতে আমি জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আগামী ১৮ ডিসেম্বর সোমবার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচি ঘোষণা করছি। ঘোষিত কর্মসূচি শান্তিপূর্ণভাবে সফল করে আন্দোলনকে চূড়ান্ত লক্ষ্যে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমি জামায়াতে ইসলামীর সর্বস্তরের নেতাকর্মী এবং দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি।

এ টি এম মা’ছুম বলেন, আজ দেশে নাগরিকদের জীবন ও সম্পদের কোনো নিরাপত্তা নেই। মানুষের ভাত ও ভোটের অধিকার নেই। মানুষকে কথা বলতে দেওয়া হচ্ছে না। মানবতা আজ ভূলুণ্ঠিত। এমতাবস্থায় দেশ ও জনগণের প্রতি দায়বদ্ধতা থেকে জামায়াতসহ বিরোধীদলগুলো গণতন্ত্র ও ভোটাধিকার রক্ষায় নিয়মতান্ত্রিকপন্থায় আন্দোলন করছে। সংগ্রামী দেশবাসী এ আন্দোলনে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে সফলতার দ্বারপ্রান্তে নিয়ে যাচ্ছে। ক্ষমতা হারানোর ভয়ে স্বৈরাচারী সরকারের ভীত নড়ে উঠেছে। স্বরাষ্ট্রমন্ত্রী বিরোধীদলের শান্তিপূর্ণ সভা-সমাবেশ কঠোর হস্তে দমনের যে হুঙ্কার দিয়েছেন, তা সংবিধান ও গণতন্ত্রবিরোধী।

তিনি আরও বলেন, ঢাকার মিরপুরে ছাত্রশিবিরের বিজয় র‌্যালিতে হামলা চালানো হয়েছে। এই হামলার মাধ্যমে পুলিশ দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে এবং বিজয় দিবসের মর্যাদাকে ভূলুণ্ঠিত করেছে। অপরদিকে গত ৪ দিনে দেশের বিভিন্ন স্থান থেকে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের ৫৭ জন নেতাকর্মীকের গ্রেপ্তার করা হয়েছে।

গত ২৮ অক্টোবরের পর থেকে দফায় দফায় অবরোধ ও হরতাল কর্মসূচি পালন করছে বিএনপি-জামায়াত ও যুগপৎ আন্দোলনে থাকা দলগুলো।

সর্বশেষ ডাকা ৩৬ ঘণ্টার অবরোধ কর্মসূচি শেষ হয় ১৩ ডিসেম্বর সন্ধ্যা ৬টায়। মাঝে বৃহস্পতি ও রোববার এ দুই কর্মদিবসে কোনো কর্মসূচি রাখেনি তারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার সময় জানালেন ভ্যান্স 

যে ৬ কারণে এবারই বিশ্বকাপ জিততে পারে ব্রাজিল

বিএনপি নেতাকে কুপিয়ে জখম

জীবিকার তাগিদে গিয়ে কফিনবন্দি হয়ে ফিরলেন ২ যুবক

মাছ ধরতে গিয়ে ডোবায় প্রাণ গেল ২ শিশুর

দলিল লেখক সমিতির নির্বাচনে ৭ পদে আ.লীগ, ৩ পদে বিএনপির বিজয়

ইসলামী ব্যাংকের সতর্কতামূলক বিজ্ঞপ্তি

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে সুইজারল্যান্ড যাচ্ছে ইরানের প্রতিনিধিদল 

গোসল করতে পুকুরে নেমে প্রাণ গেল ২ বোনের

ব্রাজিল-আর্জেন্টিনা নয়, ইব্রাহিমোভিচের মতে বিশ্বকাপ জিততে পারে যে দল

১০

বাংলাদেশে ক্রাউডফান্ডিং প্ল্যাটফর্ম ‘একশো’ -এর যাত্রা শুরু

১১

বাংলাদেশিদের সমর্থন চাইলেন মার্কিন রাষ্ট্রদূত

১২

হিজাব ছাড়া গান, ইরানি গায়িকাকে ৭৪ দোররা মারার নির্দেশ

১৩

নজরুলের গানে মুখর বারহাট্টা, ‘কাণ্ডারী হুঁশিয়ার’ শতবর্ষে দিনব্যাপী কর্মশালা

১৪

শ্রীরামচন্দ্রের প্রতিকৃতি অবমাননার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ

১৫

লিবিয়া উপকূলে ভেসে এলো ১৫ অভিবাসীর মরদেহ

১৬

ফরিদপুরে জিয়াউর রহমানের খনন করা খালে বাঁধ, বিপাকে কয়েক হাজার কৃষক

১৭

বাবা দিবসের বিশেষ নাটক ‘বাবার ডায়েরি’

১৮

ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে কী কী করা যাবে, জানাল দূতাবাস

১৯

বিয়ের ৬ মাস পার না হতেই লাশ হয়ে ফিরলেন কাজল রেখা

২০
X