কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৩, ০২:২৬ পিএম
আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৩, ০২:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

জাতীয় পার্টির সিদ্ধান্ত বিকেলে: মহাসচিব

বনানীর জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে নির্বাচন প্রসঙ্গে কথা বলেছেন পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু। ছবি : সংগৃহীত
বনানীর জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে নির্বাচন প্রসঙ্গে কথা বলেছেন পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু। ছবি : সংগৃহীত

জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু বলেছেন, আমরা নির্বাচনী পরিবেশ-পরিস্থিতির জন্য অপেক্ষা করছিলাম। আজ এবং আগামীকাল এই দুইটা দিন খুবই গুরুত্বপূর্ণ। নির্বাচনটা আমরা কীভাবে করব না কি করব না তা আজকের মধ্যে পরিষ্কার হওয়া দরকার। আমাদের চেয়ারম্যান পার্টি অফিসে আছেন তিনি সিনিয়র নেতাকর্মীদের সঙ্গে কথা বলেছেন। আমাদের আরও একটু আলোচনা করা দরকার। আজ বিকেলে আমরা আমাদের সিদ্ধান্তের বিষয়টি জানিয়ে দেব।

রোববার (১৭ ডিসেম্বর) দুপুরে বনানীর জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

চুন্নু বলেন, আওয়ামী লীগের সঙ্গে আমাদের আনুষ্ঠানিক ও অ-আনুষ্ঠানিক আলোচনা চলছে। নির্বাচনকেন্দ্রিক নানা বিষয়ে আমাদের আলোচনা চলছে। তবে বিকেল ৪টা কিংবা ৫টা এই ধরনের কোনো বিষয় না। এখন আমরা আমাদের দলীয় নেতাকর্মীদের সঙ্গে আলাপ-আলোচনা করছি। সে জন্য আমরা আজ কিছুটা সময় নিচ্ছি।

নির্দিষ্ট আসন চাওয়া প্রসঙ্গে চুন্নু বলেন, চাওয়া-পাওয়ার কথা উনি (আওয়ামী লীগের সাধারণ সম্পাদক) বলেছেন এই বিষয়ে আমার কোনো মন্তব্য নেই। চাওয়া তো সব সময় বেশি থাকে। তবে আমরা আসন চেয়েছি কি না চেয়েছি এ বিষয়ে উত্তর দেওয়ার সুযোগ এখন আমার নেই। তবে আমরা যাই করি না কেন আমরা আমাদের চেয়ারম্যানের নেতৃত্বে একসঙ্গে কাজ করি। যদিও এসময় আসন সমঝোতার বিষয়ে কোনো মন্তব্য করেনটি তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

পাঁচ জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ নয়জনের মৃত্যু

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

১০

শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসার অফিস সহকারী আটক

১১

কাতারে আটকে থাকা ৬০০ কোটি ডলারের সম্পদ ফেরত পাচ্ছে ইরান   

১২

কিশোরগঞ্জে বজ্রপাতে নৌকার মাঝির মৃত্যু

১৩

সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন

১৪

একাদশে ফিরেই ইয়ামালের গোল, ১০ মিনিটেই এগিয়ে গেল স্পেন

১৫

ইয়াবাসহ আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শাওন কারাগারে

১৬

সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠকের প্রথম দফা শেষ

১৭

একাদশ ঘোষণা স্পেনের, এল বড় পরিবর্তন

১৮

ডেঙ্গুতে এক দিনে ২ নারীর মৃত্যু

১৯

ডিসি সারওয়ার প্রত্যাহার / মাজার ভক্তদের দাবি, ‘ওলির সঙ্গে বেয়াদবির খেসারত’

২০
X