কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৩, ০৩:৫৬ পিএম
আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৩, ০৪:০১ পিএম
অনলাইন সংস্করণ

নির্বাচনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাল জাতীয় পার্টি

জাতীয় পার্টির লোগো। গ্রাফিক্স : কালবেলা
জাতীয় পার্টির লোগো। গ্রাফিক্স : কালবেলা

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট করার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় পার্টি (জাপা)। রোববার (১৭ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টায় রাজধানীর বনানীতে অবস্থিত জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান দলটির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু।

তিনি বলেন, আমরা নির্বাচনে যাচ্ছি। নির্বাচন যাতে সুষ্ঠু ও অর্থবহ হয় সেই লক্ষ্যে আমরা সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করব।

আসনের বিষয়ে মুজিবুল হক চুন্নু বলেন, আমরা ২৮৩টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করব। এসব আসনে যারা নির্বাচন করছে, তাদের সঙ্গে আমাদের একটা সমঝোতা হয়েছে বা হবে এ রকম একটা অবস্থা আছে। তবে নির্বাচনে আমরা যাচ্ছি এটাই হলো বড় কথা।

চুন্নু বলেন, আমরা জাতীয় পার্টির পক্ষ থেকে, চেয়ারম্যান জি এম কাদেরের পক্ষ থেকে আমি জাতীয় পার্টির সব প্রার্থীকে অনুরোধ করব, আমরা এ নির্বাচনে অংশগ্রহণ করব এবং নির্বাচন যাতে প্রতিদ্বন্দ্বিতামূলক হয়, প্রতিযোগিতামূলক হয়—আমরা সেই লক্ষ্যে কাজ করে যাব।

তিনি বলেন, নির্বাচন করার জন্য আমাদের সব প্রার্থীদের আমরা আজকে চিঠি দিচ্ছি এবং আগামী তারা প্রতীক যাতে নেয় সেই লক্ষ্যে তাদের নির্দেশ দেওয়া হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১০

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১১

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১২

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১৩

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১৪

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

১৫

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

১৬

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

১৭

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

১৮

রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, সড়ক অবরোধ

১৯

এবার ‘থালা-চামচ’ হাতে বিক্ষোভে নামতে যাচ্ছে ককরোচ পার্টি

২০
X