কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৩, ০৯:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

নিষেধাজ্ঞা দিয়ে নির্বাচনী বৈতরণী পার হওয়া যাবে না : বাম ঐক্য

আজ মঙ্গলবার রাজধানীতে বিক্ষোভ মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন নেতৃবৃন্দ। ছবি : কালবেলা
আজ মঙ্গলবার রাজধানীতে বিক্ষোভ মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন নেতৃবৃন্দ। ছবি : কালবেলা

গণতান্ত্রিক বাম ঐক্যের নেতারা বলেছেন, আওয়ামী লীগ সরকার জনবিচ্ছিন্ন হয়ে ক্ষমতায় থাকতে রাজনৈতিক দমন-পীড়নের মধ্য দিয়ে আবারও একতরফা তামাশার ডামি নির্বাচনের আয়োজন করছে। মানুষ ইতোমধ্যে এই নির্বাচন প্রত্যাখ্যান করেছে। এ কারণে নির্বাচন কমিশনকে ব্যবহার করে মিছিল-মিটিংয়ের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। জনগণ এই অসাংবিধানিক ও অগণতান্ত্রিক নিষেধাজ্ঞা মানে না। সুতরাং নিষেধাজ্ঞা দিয়ে আন্দোলন দমানো যাবে না, প্রহসনের নির্বাচনী বৈতরণীও পার হওয়া যাবে না।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) রাজধানীর তোপখানা রোডের মেহেরবা প্লাজার সামনে এক বিক্ষোভ মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে এসব কথা বলেন তারা।

এর আগে বিএনপিসহ বিরোধী দলগুলোর হরতাল সমর্থনে গণতান্ত্রিক বাম ঐক্যের উদ্যোগে মেহেরবা প্লাজার সামনে থেকে মিছিল বের হয়ে পল্টন মোড় হয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে দিয়ে পুনরায় মেহরবা প্লাজার সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

গণতান্ত্রিক বাম ঐক্যের সমন্বয়কারী আবুল কালাম আজাদের সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশের সাম্যবাদী দলের (এমএল) সাধারণ সম্পাদক হারুন চৌধুরী, সমাজতান্ত্রিক মজদুর পার্টির সাধারণ সম্পাদক ডা. সামছুল আলম, প্রগতিশীল গণতান্ত্রিক দলের মহাসচিব হারুন আল রশিদ খান।

নেতৃবৃন্দ বলেন, মিছিল-মিটিংয়ের অধিকার হরণ করে প্রহসনের নির্বাচনের বৈতরণী পার হওয়া যাবে না। তাই সরকারকে বলব, এখনও সময় আছে। অবিলম্বে পদত্যাগ ও সংসদ বিলুপ্ত করে আন্দোলনরত দলগুলোর সাথে আলাপ-আলোচনার মাধ্যমে নিরপেক্ষ ব্যক্তির হাতে ক্ষমতা হস্তান্তর এবং নতুন নির্বাচনের তারিখ ঘোষণা করুন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের সময় জানাল ইরান

একদিন ম্যানেজ হলেই আগস্টে মিলবে লম্বা ছুটি

অভিনেতা আলভীর ১০ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ

আশুরার রোজা রাখার সঠিক নিয়ম

কুড়িগ্রামে নদ-নদীর পানি বৃদ্ধি, বন্যার আশঙ্কা

ঋণে জর্জরিত হয়ে শিক্ষকের আত্মহত্যা

নাহিদা আক্তারের রেকর্ড

জামিন পেলেন ‘অগ্রযাত্রা প্রতিদিন’র ভারপ্রাপ্ত সম্পাদক রেজানুর ইসলাম

বিদেশি শিক্ষার্থীদের ‘শর্ট-টার্ম গ্র্যাজুয়েট ভিসা’ দিচ্ছে নিউজিল্যান্ড

১১ বলে হাফ সেঞ্চুরি, ক্রিকেট বিশ্বকে তাক লাগালেন সূর্যবংশী

১০

পূর্ববর্তী সরকারের গাফিলতিতেই টিকা সংকট: ড. জিয়াউদ্দিন হায়দার

১১

গণশুনানিতে নির্ধারণ হবে বগুড়ার সেই ৩ ইউনিয়নের নতুন নাম

১২

যুক্তরাষ্ট্র-ইরানের বৈঠকে বসতে সুইজারল্যান্ডে পাকিস্তানের সেনাপ্রধান

১৩

নবম পে-স্কেল / শুরুতেই ১০০% বেসিক দাবি, আংশিক বাস্তবায়ন শুভঙ্করের ফাঁকি!

১৪

সরকারি কর্মসূচিতে বিতর্কিত নেতার উপস্থিতি, তদন্তে সিলেট জেলা প্রশাসন

১৫

সুইজারল্যান্ডে পৌঁছেছে ইরানের প্রতিনিধি দল 

১৬

ফের বাড়ছে তিস্তার পানি, আতঙ্কে চরাঞ্চলের মানুষ

১৭

অনিশ্চয়তার মধ্যেও সুইজারল্যান্ডে ভ্যান্স, নজর ইরানের ইউরেনিয়ামে

১৮

২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার

১৯

বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

২০
X