কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৩, ০৭:২৭ পিএম
আপডেট : ২০ ডিসেম্বর ২০২৩, ০৭:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

নতুন কারিকুলামে শিক্ষার্থীরা ধ্বংসের দিকে যাবে : চরমোনাই পীর

ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে মতবিনিময় সভা। ছবি : কালবেলা
ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে মতবিনিময় সভা। ছবি : কালবেলা

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (চরমোনাই পীর) বলেছেন, নতুন শিক্ষা কারিকুলামের মাধ্যমে সরকার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। নতুন প্রজন্মকে মেধাশূন্য করার সব প্রক্রিয়া সম্পন্ন করেছে। নতুন কারিকুলামে যৌন শিক্ষাসহ এমন বিষয় সংযুক্ত করা হয়েছে। যাতে উঠতি বয়সি ছেলে-মেয়েরা বিপথগামী হয়ে নিশ্চিত ধ্বংসের দিকে ধাবিত হবে। ৯২ ভাগ মুসলমানের দেশে সিলেবাস থেকে পর্যায়ক্রমে বাদ দেওয়া হয়েছে ইসলামের ইতিহাস, মুসলিম সংস্কৃতি ও মূল্যবোধ, উদ্দীপনামূলক কবিতা, গল্প ও প্রবন্ধ।

বুধবার (২০ ডিসেম্বর) বিকেলে পুরানা পল্টনস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ে চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সংগঠনের ঢাকা বিভাগের জেলা নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এতে বক্তব্য রাখেন দলের মহাসচিব ইউনুছ আহমাদ, কেন্দ্রীয় নেতা খন্দকার গোলাম মাওলা, আশরাফ আলী আকন, মাহবুবুর রহমান, গাজী আতাউর রহমান, মুহাম্মদ আমিনুল ইসলাম, আশরাফুল আলম, মুহাম্মদ ইমতিয়াজ আলম, কেএম আতিকুর রহমান, আহমদ আবদুল কাইয়ূম, লোকমান হোসাইন জাফরী, হারুন অর রশিদ, মুফতী হেমায়েতুল্লাহ, আব্দুর রহমান, সৈয়দ বেলায়েত হোসেন, নূরুল ইসলাম আল আমিন, আরিফুল ইসলাম, নাসির উদ্দিন, ডা. দেলোয়ার হোসেন।

নতুন কারিকুলাম ও পাঠ্যপুস্তক বাতিলের দাবি জানিয়ে চরমোনাই পীর বলেন, শিক্ষা ইসলামী মূল্যবোধ থেকে বঞ্চিত হওয়ায় শিক্ষিতরা শুধু নৈতিক অবক্ষয়ের শিকার নয়, বরং তাদের চারিত্রিক স্খলনও ঘটছে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলো নিরাপদ নয়। মেয়েদের উচ্চ শিক্ষা নিয়ে অভিভাবকরা আজ গভীরভাবে উদ্বিগ্ন। মানবজীবনের ও মানব চরিত্রের উৎকর্ষ সাধনে এবং ন্যায়নীতিভিত্তিক শান্তি-শৃঙ্খলাপূর্ণ আদর্শ সমাজ গঠন ও কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় ইসলামী শিক্ষার কোনো বিকল্প নেই। পীর সাহেব চরমোনাই একতরফা নির্বাচন ও নতুন শিক্ষা কারিকুলাম বাতিলের দাবিতে আগামীকাল শুক্রবার ঢাকায় বিক্ষোভ মিছিল কর্মসূচি সফলের আহ্বান জানান।

এ ছাড়াও আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনকে ‘একতরফা’ অভিহিত করে দেশবাসীকে কোনোভাবেই সহযোগিতা না করার আহ্বান জানিয়ে মুফতি রেজাউল করিম বলেন, ধোঁকাবাজির নির্বাচনে দেশপ্রেমিক ঈমানদার জনতা ভোটদান থেকে বিরত থাকবে। ভোট বর্জনের মাধ্যমে পাতানোর নির্বাচন রুখে দিতে হবে। সেইসঙ্গে ইসলামী আন্দোলনের সর্বস্তরের নেতাকর্মীদেরও ভোটকেন্দ্রে যাওয়া কিংবা ভোটদান থেকে বিরত থাকতে আহ্বান জানান চরমোনাই পীর।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাঁচ কিংবদন্তির স্মৃতির আসর

১০ বছরের শিশু অন্তঃসত্ত্বা, স্বেচ্ছাসেবক দলের নেতার বিরুদ্ধে ধর্ষণ মামলা

নিউইয়র্কে আর্জেন্টিনা ও আলজেরিয়ার সমর্থকদের সংঘর্ষ

খিলগাঁওয়ে উচ্ছেদ অভিযানে ৪ ব্যবসায়ীকে জরিমানা

গাজীপুরে বিনামূল্যে ডেঙ্গু শনাক্তকরণ কিট বিতরণ

আবিদ রাজ্জাকের কবিতা : নির্বাসিত একজন

যে কারণে ইরানের ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রে নিতে চান ট্রাম্প

কেরানীগঞ্জে সপ্তাহব্যাপী অভিযানে চোর-ছিনতাইকারীসহ গ্রেপ্তার ৭৪১

জামায়াত নেতাকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা, রহস্য উন্মোচন

ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার 

১০

জিআই সনদ পেল মানিকগঞ্জের ঐতিহ্যবাহী হাজারী গুড়

১১

পিছিয়ে পড়া চা শ্রমিকদের ব্যাপারে কথা বলবেন প্রধানমন্ত্রী

১২

আর্জেন্টিনার সমর্থককে এআই দিয়ে ব্রাজিলের জার্সি পরানোয় থানায় অভিযোগ

১৩

আইডিআরএর প্রথম নারী চেয়ারম্যান মীর নাদিয়া নিভিন

১৪

একই পরিবারে যুবদল, এনসিপি ও যুবলীগের তিন নেতা

১৫

আইডা অ্যাওয়ার্ডসে বিশ্বমঞ্চে বাংলাদেশের গৌরব শুভ্র ও রিমন

১৬

টেক্সটাইল খাতে বৈশ্বিক কমপ্লায়েন্স ও টেকসই উৎপাদনে দক্ষতা বাড়াতে বিইউবিটিতে সেমিনার

১৭

নিউইয়র্কের টাইমস স্কয়ারে গুলি, গ্রেপ্তার অর্ধশতাধিক

১৮

মাদ্রাসা শিক্ষকদের বেতন দিন, সংসদে প্ল্যাকার্ড তুললেন এমপি

১৯

ভারতে যাচ্ছে রাজ রিপার প্রথম সিনেমা 'ময়না'

২০
X