কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৩, ০৮:৪০ পিএম
আপডেট : ২২ ডিসেম্বর ২০২৩, ০৮:৪৩ পিএম
অনলাইন সংস্করণ
ভোট বর্জনের আহ্বান

জামালপুরে দ্বিতীয় দিনের মতো যুবদলের গণসংযোগ

শুক্রবার জামালপুর শহরের মেইন রোডে শফির মিয়ার বাজার এলাকায় ভোট বর্জনে গণসংযোগ করে যুবদলের নেতৃবৃন্দ। ছবি : কালবেলা
শুক্রবার জামালপুর শহরের মেইন রোডে শফির মিয়ার বাজার এলাকায় ভোট বর্জনে গণসংযোগ করে যুবদলের নেতৃবৃন্দ। ছবি : কালবেলা

বিএনপির ডাকে আগামী ৭ জানুয়ারির ভোট বর্জন এবং অসহযোগ আন্দোলনের পক্ষে জনমত তৈরিতে দ্বিতীয় দিনের মতো জামালপুরে জেলা যুবদলের সদস্য সচিব মো. সোহেল রানা খানের নেতৃত্বে গণসংযোগ, মিছিল ও লিফলেট বিতরণ করা হয়েছে।

শুক্রবার (২২ ডিসেম্বর) জামালপুর শহরের মেইন রোডে শফির মিয়ার বাজার এলাকায় বিএনপির কেন্দ্রীয় কোষাধ্যক্ষ এম রশীদুজ্জামান মিল্লাতের তত্ত্বাবধানে এই কর্মসূচি পালিত হয়।

গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচিতে জামালপুর জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে গতকাল বৃহস্পতিবার জামালপুরে জেলা যুবদলের সদস্য সচিব মো. সোহেল রানা খানের নেতৃত্বে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়।

গত বুধবার বিএনপির হাইকমান্ডের পক্ষ থেকে ‘একতরফা’ নির্বাচন বর্জন ও সরকারের বিরুদ্ধে অসহযোগ আন্দোলনের ডাক দেওয়া হয়। এ লক্ষ্যে বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত দেশব্যাপী তিন দিনের গণসংযোগ এবং আগামী রোববার দেশব্যাপী অবরোধ কর্মসূচি ঘোষণা করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘বনলতা এক্সপ্রেস’র পর ফের জুটি বাঁধছেন রাজ–সাবিলা?

ককরোচ জনতা পার্টির বিক্ষোভ / অনুমতি দেয়নি প্রশাসন, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় সিজেপি  

অপমৃত্যুর ঘটনায় পুলিশকে না জানিয়ে মরদেহ হস্তান্তর, ৩ চিকিৎসককে শোকজ

হাছন রাজার গান ও জীবনদর্শন নিয়ে বিশেষ আয়োজন

১২ ফুট লম্বা অজগর উদ্ধার, বনে অবমুক্ত

জুলাই অভ্যুত্থানকে কুক্ষিগত করার চেষ্টায় জামায়াত-এনসিপি : মোনায়েম মুন্না 

ফিফা বিশ্বকাপ ২০২৬ : সাপোর্টারনামা

ষাট বছর বয়সে তৃতীয়বার বিয়ের পিঁড়িতে আমির খান

কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা

মুক্তিযোদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার

১০

বহিষ্কৃত ছাত্রদল নেতা গ্রেপ্তার

১১

হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা

১২

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার সময় জানালেন ভ্যান্স 

১৩

যে ৬ কারণে এবারই বিশ্বকাপ জিততে পারে ব্রাজিল

১৪

বিএনপি নেতাকে কুপিয়ে জখম

১৫

জীবিকার তাগিদে গিয়ে কফিনবন্দি হয়ে ফিরলেন ২ যুবক

১৬

মাছ ধরতে গিয়ে ডোবায় প্রাণ গেল ২ শিশুর

১৭

দলিল লেখক সমিতির নির্বাচনে ৭ পদে আ.লীগ, ৩ পদে বিএনপির বিজয়

১৮

ইসলামী ব্যাংকের সতর্কতামূলক বিজ্ঞপ্তি

১৯

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে সুইজারল্যান্ড যাচ্ছে ইরানের প্রতিনিধিদল 

২০
X