কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৩, ০৯:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

ঢাকায় জামায়াতের গণসংযোগ ও লিফলেট বিতরণ

শনিবার রাজধানীর বিভিন্ন স্থানে ভোট বর্জনে লিফলেট বিতরণ করে জামায়াতে ইসলামী। ছবি : সংগৃহীত
শনিবার রাজধানীর বিভিন্ন স্থানে ভোট বর্জনে লিফলেট বিতরণ করে জামায়াতে ইসলামী। ছবি : সংগৃহীত

নির্বাচন বর্জন, ভোটারদের ভোটদান থেকে বিরত এবং নির্বাচন প্রত্যাখ্যানের দাবিতে ঢাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছে জামায়াত।

শনিবার (২৩ ডিসেম্বর) সকালে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ জামায়াতের উদ্যোগে রাজধানীর বিভিন্ন স্থানে পৃথকভাবে এসব কর্মসূচি পালন করেন নেতাকর্মীরা।

এর মধ্যে উত্তরে বাড্ডা, শেওড়াপাড়া, গুলশান, মোহাম্মদপুর, মগবাজার, তেজগাঁও, মোহাম্মদপুর অঞ্চলের বাবরী মসজিদ, আজিজ খান, জাফরাবাদ রোডসহ ৫৩টি সাংগঠনিক থানার বিভিন্ন ওয়ার্ড এবং মহল্লার ১১০ স্থানে এবং দক্ষিণে মতিঝিল, বেইলি রোড, মালিবাগ, ডেমরা, সবুজবাগ, খিলগাঁও, ধানমন্ডি, শনিরআখড়া, বংশাল, কদমতলী, সূত্রাপুর, সদরঘাট, যাত্রাবাড়ী, হাজারীবাগ, কামরাঙ্গীরচরসহ বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করা হয়।

সকালে উত্তরের মিরপুর অঞ্চলের উদ্যোগে মিরপুর-১, আনসার ক্যাম্প, ছাপাখানা ও মধ্য পাইকপাড়া বাজারে লিফলেট বিতরণ করেন নেতাকর্মীরা।

এদিকে পুলিশি বাধার মুখে রাজধানীর বিভিন্ন স্থানে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের নেতাকর্মীরা গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন। সকালে রাজধানীর মতিঝিলে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়। এ সময় সেখানে পুলিশি বাধার মুখে পড়ে জামায়াতের নেতাকর্মীরা। পরে নেতাকর্মীদের প্রতিবাদ ও বিক্ষোভের মুখে পুলিশ পিছু হটে যায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নিহত ১

ট্রাম্পের হুমকিতে সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত, কঠোর বার্তা ইরানের

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু

রাস্তা ভেঙে নদীর সঙ্গে একাকার

কাতারের বৃহৎ এলএনজি উৎপাদন ও রপ্তানি কেন্দ্রে বিস্ফোরণ

খোলা ম্যানহোলে পড়ে নারীর মৃত্যু

লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে না ইসরায়েল : নেতানিয়াহু

পুত্রাজায়ায় তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর উষ্ণ অভ্যর্থনা

ঢাকাসহ দেশের ৯ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আশঙ্কা

২০ বছরের হাফ ভাড়ার প্রতিদানে শিক্ষার্থীরা কী দিল?

১০

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

১১

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

১২

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

১৩

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

১৪

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

১৫

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

১৬

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

১৭

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

১৮

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

১৯

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

২০
X