কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৩, ০২:২০ পিএম
আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৩, ০২:২৪ পিএম
অনলাইন সংস্করণ

ডাকাতি ঠেকাতে না পারলে অন্তত সহযোগিতা করবেন না : নজরুল ইসলাম খান

বুধবার জাতীয় প্রেস ক্লাবের সামনে বিএনপিপন্থি চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) আয়োজিত মানববন্ধনের বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। ছবি : সংগৃহীত
বুধবার জাতীয় প্রেস ক্লাবের সামনে বিএনপিপন্থি চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) আয়োজিত মানববন্ধনের বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। ছবি : সংগৃহীত

ভোট ডাকাতি ঠেকাতে না পারলে অন্তত ডাকাতিতে সহযোগিতা করবেন না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

বুধবার (২৭ ডিসেম্বর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে বিএনপিপন্থি চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) আয়োজিত মানববন্ধন ও নির্বাচন বর্জনের আহ্বানে গণসংযোগ কর্মসূচিতে তিনি এ মন্তব্য করেন।

সরকার সকল বিরোধী দলকে নির্বাচনের বাইরে রেখে আবারও একটি ‘একতরফা’ নির্বাচনের মাধ্যমে নিজেদের ক্ষমতার মেয়াদ বাড়িয়ে নিতে চায় উল্লেখ করে তিনি বলেন, ডামির নির্বাচন বর্জন করুন, প্রতিহত করুন। জনগণের ভোট ছাড়া সরকার নির্বাচনের মাধ্যমে আবারও নিজেদের মেয়াদ বাড়িয়ে নিতে চাচ্ছে। আপনি ডাকাতি ঠেকাতে না পারলে অন্তত ডাকাতিতে সহযোগিতা করবেন না। যে অন্যায় করে তাকে সহযোগিতা করাও অন্যায়। তাই আমরা অসহযোগের ডাক দিয়েছি।

দেশে ধনী ও গরিবের মধ্যে বৈষম্য দিন দিন বাড়ছে জানিয়ে নজরুল ইসলাম বলেন, আমরা ২২ পরিবারের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ করলাম। আর আজ ২ হাজার ২০০ কোটিপতি তৈরি হয়ে গেল। ২২ হাজার কোটি টাকা লুট হয়ে গেছে, সরকার তাদের ধরতে পারে না? আসলে ধরে না। কারণ তারা হয় সরকারি দলের অথবা পক্ষের লোক।

বাজার পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণের বাইরে জানিয়ে বিএনপির এই নেতা বলেন, আমার দেশের গরিব মানুষ বাজারে গিয়ে যখন দেখে সে কিছু কিনতে পারছে না তখন জিডিপির অঙ্ক তার কোনো কাজে আসে না। এই অঙ্ক ফাঁকির অঙ্ক।

নজরুল ইসলাম বলেন, যদি দেশের সাধারণ মানুষের মর্যাদা ফিরিয়ে আনতে চাই তাহলে গণতন্ত্র ফিরিয়ে আনার কোনো বিকল্প নেই। শ্রমিককে ন্যায্য মজুরি দেবেন না, ভূমিহীনরা নিঃস্ব হয়ে যাবে, সাংবাদিকেরা লিখতে পারবেন না এই পরিস্থিতি গ্রহণযোগ্য না।

সকল দলের অংশগ্রহণে নির্বাচন আয়োজনের দাবি জানিয়ে বিএনপির এই নেতা বলেন, আমরা চাই গণতান্ত্রিক প্রক্রিয়ায় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হোক। আমরা সে জন্যই লড়াই করছি। স্বাধীন দেশে স্বাধীনভাবে নিজের কাজ করতে চাই কারও চাকর হয়ে থাকতে চাই না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

ককটেল বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১০

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১১

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১২

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৩

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৪

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৫

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৬

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

১৭

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

১৮

শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসার অফিস সহকারী আটক

১৯

কাতারে আটকে থাকা ৬০০ কোটি ডলারের সম্পদ ফেরত পাচ্ছে ইরান   

২০
X