কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৩, ১০:৩৯ পিএম
আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৩, ১০:৪১ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপির লিফলেট দেখে বানরও পেছনের দিকে লাথি মারে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। ছবি : সংগৃহীত
তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। ছবি : সংগৃহীত

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন বিএনপির নির্বাচন বিরোধী লিফলেট দেখে বানরও লাথি মারে। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ আয়োজিত এক সমাবেশে এ মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, বিএনপি নির্বাচন বর্জনের যে আহ্বান জানাচ্ছে তাতে কারও সাড়া নাই। এখন তারা কী করে! লিফলেট বিতরণ করে। এই লিফলেট দেখে পুরান ঢাকা আর ক্যান্টনমেন্ট এলাকার কিছু বানরও পেছনের দিকে লাথি মারে।

তথ্যমন্ত্রী বলেন, নির্বাচনে বাধা হতে পারে এমন যে কোনো কর্মকাণ্ড বন্ধে নির্বাচন কমিশন ঘোষণা দিয়েছে। তাই ইসিকে অনুরোধ জানাচ্ছি বিএনপির নির্বাচনবিরোধী লিফলেট বিতরণ ও চোরাগোপ্তা মিছিল নজরে এনে ব্যবস্থা নেওয়ার জন্য।

বিদেশিরা বিএনপির থেকে মুখ ফিরিয়ে নিয়েছে দাবি করে হাছান মাহমুদ বলেন, বিএনপি যাদের দুয়ারে দুয়ারে ঘুরে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে ধরনা দিত, তাদের দুয়ার এখন বন্ধ হয়ে গেছে। নির্বাচন পর্যবেক্ষণের জন্য তাদের অনেকেই এসেছেন এবং আসছেন। অর্থাৎ এই নির্বাচনকে তারা গ্রহণ করেছেন।

তিনি আরও বলেন বিএনপির অনেক কর্মী-সমর্থকও নির্বাচনে ভোট দেয়ার জন্য উন্মুখ হয়ে বসে আছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার অবস্থান কত?

দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা একাদশে বড় পরিবর্তনের আভাস

রয়টার্সের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণ, উদ্বিগ্ন ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলো

চুক্তিতে পৌঁছাতে ট্রাম্প মরিয়া ছিলেন, দাবি মোজতবা খামেনির

দেশের বাজারে আজ স্বর্ণের দাম কত?

যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের

মারাত্মক ট্যাকলে পা ভেঙে ছাড়লেন মাঠ, খেলোয়াড়ের আর্তনাদে কাঁদল স্টেডিয়াম

৩৩ টন সরকারি চালসহ গোডাউন মালিক আটক

সুইজারল্যান্ড যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট, হোয়াইট হাউসের নতুন ঘোষণা

যুবদল নেতাকে বেধড়ক মারধর, স্বেচ্ছাসেবক দল নেতাকে অব্যাহতি

১০

মেসির বাবার মৃত্যুর গুঞ্জন, বিপর্যস্ত আর্জেন্টাইন তারকা

১১

কারা হেফাজতে চিকিৎসাধীন যুবদল কর্মীর মৃত্যু

১২

শেষ ২৩ মিনিটে ৫ গোলের ঝড়, বসনিয়াকে উড়িয়ে দিল সুইজারল্যান্ড

১৩

বিএনপির দুগ্রুপের সংঘর্ষ, নারীসহ আহত ৫

১৪

ছুটির দিনে রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৫

আজকের নামাজের সময়সূচি

১৬

জিয়াউর রহমানের খনন করা সেই স্বনির্ভর খাল পুন:খননে ‘অনিয়ম’

১৭

দেশের ১৩ অঞ্চলে দুপুরের মধ্যে ঝড়ের আশঙ্কা

১৮

বিশ্বকাপে দুর্দান্ত জয় পেল কানাডা

১৯

হরমুজ প্রণালি / এক রাতেই এক কোটি ২৫ লাখ ব্যারেল তেল পার

২০
X