কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৩, ০৫:৩৩ পিএম
আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৩, ০৬:১৮ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপি-জামায়াতের ওপর আল্লাহ নারাজ : তথ্যমন্ত্রী

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় গণসংযোগকালে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। ছবি : সংগৃহীত
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় গণসংযোগকালে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। ছবি : সংগৃহীত

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ফিলিস্তিনে হত্যাকাণ্ডের প্রতিবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিন্তু বিএনপি ও জামায়াতের কেউ এ বিষয়ে কোনো কথা বলেনি। আল্লাহ তাদের ওপর নারাজ হয়েছেন।

শনিবার (৩০ ডিসেম্বর) চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার কোদালা ইউনিয়নের গোয়ালপুরা বাজার, কোদালা বাজার, চা বাগান এলাকাসহ কয়েকটি স্থানে গণসংযোগকালে এসব কথা বলেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, বিএনপি-জামায়াত আজ পর্যন্ত একটি শব্দ ইসরায়েলের বিরুদ্ধে উচ্চারণ করেনি। কারণ একটি বড় রাষ্ট্র নাখোশ হতে পারে। তারা আজকে ইসরায়েলের দোসর ও মোনাফেক হিসেবে আবির্ভূত হয়েছ। সুতরাং, এদের চিনে রাখতে হবে।

ড. হাছান মাহমুদ বলেন, আওয়ামী লীগ সরকার দেশের উন্নয়ন করে যাচ্ছে। রাস্তা-ঘাট, ব্রিজ-কালভার্ট, রেললাইন বানাচ্ছে এবং শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে বই দিচ্ছে। অন্যদিকে বিএনপি নির্বাচন বর্জনের নামে দেশের সম্পদ নষ্ট করে দিচ্ছে।

তিনি বলেন, ক্ষমতায় এসে আমরা ২৭টি দেশকে পেছনে ফেলে এখন পৃথিবীর ৩৩তম অর্থনীতির দেশে রূপান্তরিত হয়েছে। দেশে যদি আজকের এই উন্নয়ন অগ্রগতি অব্যাহত রাখতে হয় তাহলে আমি আপনাদের কাছে নৌকা মার্কায় ভোট চাই।

তথ্যমন্ত্রী আরও বলেন, আমি জানি, অনেকে বিএনপি ঘরানার মানুষ আছে। তাদের মধ্যেও অনেকে আমাকে ভোট দেয়। রাঙ্গুনিয়ায় আগেও এমপি, মন্ত্রী ছিল। কেউ একটি মসজিদ ভবন বানিয়েছে দেখিয়ে দিতে পারবেন না। মসজিদের মধ্যে কিছু টাকা দিয়েছে বা এক-দুই টন টিআর দিয়েছে বলতে পারবে?

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৯ বছর পর মুখোমুখি আর্জেন্টিনা-আলজেরিয়া, কী বলছে পরিসংখ্যান

অভিজ্ঞতা ছাড়াই ৫০ জনকে চাকরি দেবে লংকাবাংলা ফাইন্যান্স

বিকাশে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে

আজকের নামাজের সময়সূচি

ইরাকের বিপক্ষে বড় জয় নিয়ে মাঠ ছাড়ল নরওয়ে

আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি কর্মীদের মিছিল

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

১০

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

১১

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

১২

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

১৩

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

১৪

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১৫

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

১৬

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

১৭

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

১৮

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

১৯

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

২০
X