কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৩, ০৫:২১ পিএম
আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৩, ০৫:৩০ পিএম
অনলাইন সংস্করণ

সংলাপের মাধ্যমে নতুন নির্বাচনের তারিখ ঘোষণা করুন : গণতান্ত্রিক বাম ঐক্য

রাজধানীতে নতুন নির্বাচনের তারিখ ঘোষণা এবং বর্তমান নির্বাচন বাতিলের দাবিতে লিফলেট বিতরণ করেছে গণতান্ত্রিক বাম ঐক্য। ছবি : কালবেলা
রাজধানীতে নতুন নির্বাচনের তারিখ ঘোষণা এবং বর্তমান নির্বাচন বাতিলের দাবিতে লিফলেট বিতরণ করেছে গণতান্ত্রিক বাম ঐক্য। ছবি : কালবেলা

বিদ্যমান রাজনৈতিক সংকট নিরসনে রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ-আলোচনার মাধ্যমে নতুন নির্বাচনের তারিখ ঘোষণা এবং বর্তমান নির্বাচন বাতিল করার আহ্বান জানিয়েছেন গণতান্ত্রিক বাম ঐক্যের নেতারা।

শনিবার (৩০ ডিসেম্বর) সকালে জাতীয় প্রেস ক্লাব এলাকায় গণতান্ত্রিক বাম ঐক্যের উদ্যোগে গণসংযোগ ও লিফলেট বিতরণকালে সরকার ও নির্বাচন কমিশনের প্রতি এ আহ্বান জানান তারা। বিএনপিসহ বিরোধী দলগুলোর ডাকে 'একতরফা' ভোট বর্জন এবং অসহযোগ আন্দোলনের পক্ষে জনমত গড়তে নানা কর্মসূচি পালন করে আসছে দলটি।

নেতারা বলেন, সারা দেশে যুগপৎ আন্দোলনকারীদের উপর হামলা ও গ্রেপ্তার করে এ সরকার ক্ষমতায় থাকতে পারবে না। চলমান জনসম্পৃক্ত আন্দোলনেই এ সরকারের পতন ঘটবে। তাই সরকারকে বলব- এখনো সময় আছে, সকল রাজনৈতিক দলের সাথে আলাপ-আলোচনা করে নতুন নির্বাচনের তারিখ ঘোষণা এবং বর্তমান নির্বাচন বাতিল করুন।

তারা আরও বলেন, সরকার নির্বাচনের নামে তামাশার আয়োজন করেছে। জনগণ ইতিমধ্যে এ নির্বাচনী তামাশা প্রত্যাখ্যান করেছে। আগামী ৭ জানুয়ারি তারা একতরফা প্রহসনের ভোট বর্জন করবে।

গণতান্ত্রিক বাম ঐক্যের সমন্বয়কারী আবুল কালাম আজাদের নেতৃত্বে কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন সমাজতান্ত্রিক মজদুর পার্টির সাধারণ সম্পাদক ডা. সামছুল আলম, বাংলাদেশের সাম্যবাদী দল (এমএল) সাধারণ সম্পাদক হারুন চৌধুরী ও প্রগতিশীল গণতান্ত্রিক দল (পিডিপি) মহাসচিব হারুন আল রশিদ খান প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাজেট ঘোষণার পর নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়েনি, এটা ইতিহাসে প্রথম: পানিসম্পদ প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফরে গুরুত্ব পাবে যেসব বিষয়

ব্রাজিলের জয়ে মাথা ন্যাড়া, কথা রাখলেন আর্জেন্টিনা সমর্থক রাফি

যুক্তরাষ্ট্র ও ইরানের এমওইউ নিয়ে হোয়াইট হাউসের বার্তা

বিশ্ব শরণার্থী দিবস ২০২৬ : ‘যতক্ষণ না সবাই নিরাপদ’

বেনজীরকে ফেরাতে দুবাইয়ে ১৪৪ পৃষ্ঠার নথি পাঠানো হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

আগামী সপ্তাহে মধ্যপ্রাচ্য সফরে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

শেষ হলো আন্তর্জাতিক দৌড় প্রতিযোগিতার ৩য় আসর

পেনশনে বড় সুখবর : ৫ বছর চাকরিতেই সুবিধা, সর্বোচ্চ হার ৯০ শতাংশ

মানবতাবিরোধী অপরাধের মামলার চাপ সামলাতে বাড়তে পারে ট্রাইব্যুনাল: চিফ প্রসিকিউটর

১০

হবিগঞ্জে গ্যাসের সন্ধান, চলছে অনুসন্ধান

১১

বাড়িঘর তলিয়ে যাওয়ার পর পরিদর্শনে পাউবোর নির্বাহী প্রকৌশলী

১২

আর্জেন্টিনার পতাকা চুরি, থানায় অভিযোগ সমর্থকের

১৩

দ্বিতীয় বিয়ে গোপন রাখার কারণ ব্যাখ্যা করলেন মামুনুল হক

১৪

টানা দুই দফা বড় পতনে কত হলো স্বর্ণের দাম

১৫

ভেনিসে হামলার শিকার বাংলাদেশি রাকিবের মৃত্যু

১৬

পাকিস্তানে জোড়া বিস্ফোরণে নিহত ৭

১৭

নারায়ণগঞ্জের রিসোর্টে সেদিন কী ঘটেছিল, জানালেন মামুনুল হক

১৮

যুদ্ধবিরতির পরও লেবাননে ইসরায়েলের টানা হামলা

১৯

চাঁপাইনবাবগঞ্জে ২০ জনকে পুশ-ইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি

২০
X