কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৪, ০১:৫০ পিএম
আপডেট : ০১ জানুয়ারি ২০২৪, ০২:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

তিনদিনের নতুন কর্মসূচি ঘোষণা এলডিপির

তিনদিনের নতুন কর্মসূচি ঘোষণা এলডিপির

লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমদ বীরবিক্রম বলেছেন, বিএনপির সমর্থনে সমগ্র দেশে এলডিপির নেতাকর্মীরা ৭ জানুয়ারির নির্বাচন বাতিল, তত্ত্বাবধায়ক সরকার প্রবর্তন, বিরোধী দলের নেতাকর্মীদের নামে দেওয়া মিথ্যা মামলা প্রত্যাহার, মিথ্যা সাজা বাতিল, গায়েবি মামলা বন্ধ, বিরোধী দলের নেতাকর্মীদের নির্যাতন বন্ধ ও ন্যায়বিচারের দাবিতে ২, ৩ ও ৪ জানুয়ারি লিফলেট বিতরণ করবে।

সোমবার (১ ডিসেম্বর) এক বিবৃতির মাধ্যমে কর্নেল (অব.) অলি আহমদ বীরবিক্রম এ কর্মসূচি ঘোষণা করেন।

কর্নেল অলি বলেন, ৭ জানুয়ারির নির্বাচন বন্ধ করুন। নির্বাচন বন্ধ করে নতুনভাবে আলাপ-আলোচনার মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার দিন। সকলের সঙ্গে বসুন। তত্ত্বাবধায়ক সরকার প্রবর্তন করুন এবং নতুনভাবে নির্বাচনের ব্যবস্থা করুন।

প্রধানমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, সমগ্র জাতির পক্ষ থেকে একজন মুক্তিযোদ্ধা হিসেবে আপনার কাছে অনুরোধ করব, আল্লাহর ওয়াস্তে এই খেলা বন্ধ করুন। দেশকে দুর্ভিক্ষের হাত থেকে রক্ষা করুন, দেশকে গৃহযুদ্ধের হাত থেকে রক্ষা করুন, দেশকে রক্তারক্তির হাত থেকে রক্ষা করুন। আপনি নির্বাচন করলেও আপনার পক্ষে ক্ষমতায় টিকে থাকা সম্ভব হবে না। কারণ অর্থনীতি যে পর্যায়ে পৌঁছেছে, আপনি কিংবা আপনার সরকারের পক্ষে এই অর্থনীতিকে পুনরায় আগের জায়গায় ফিরিয়ে নিয়ে আসা সম্ভব হবে না। আপনার এবং আপনার দলের ওপর জনগণের কোনো আস্থা নেই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের সঙ্গে মার্কিন সমঝোতার পরও ইসরায়েলি হামলা, লেবাননে নিহত ১৬

‘অপবাদ’ একটি জঘন্যতম কবিরা গুনাহ 

পেনশন-অবসর সুবিধায় বড় পরিবর্তন: একাধিক সুবিধা বাড়িয়ে প্রজ্ঞাপন

৫ শিক্ষার্থীর জন্য ১৭ শিক্ষক-কর্মচারী

আগস্টে সারা দেশে শোডাউনের চিন্তা আ.লীগের, ২ ডজন কমিটি গঠন

ছুটির সকালে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো কত?

অভিযানে গিয়ে গণপিটুনির শিকার তিন ডিবি সদস্য

ক্ষতিকর রং মিশিয়ে তৈরি হচ্ছিল শিশুখাদ্য

বিশ্বকাপে মহাকাব্যিক রাত, ড্রেসিংরুমে ছুটে গেলেন কানাডার প্রধানমন্ত্রী

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ যুবকের

১০

সন্ধ্যার মধ্যে দেশের যেসব অঞ্চলে বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা

১১

আটকে পড়া প্রবাসীদের সুখবর দিল আমিরাত

১২

সমালোচকদের তীরে বিদ্ধ রোনালদোর পাশে ঢাল হয়ে দাঁড়ালেন বোন

১৩

নিউইয়র্কের রাস্তায় ‘অচেনা’ পর্যটক বেশে বিশ্বকাপে ঝড় তোলা হালান্ড!

১৪

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে সশস্ত্র হামলা, নিহত ৩৫

১৫

বিএনপির ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে জামায়াতের মামলা

১৬

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংর্ঘষ, নিহত বেড়ে ৩

১৭

কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো

১৮

বিশ্বকাপের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার অবস্থান কত?

১৯

দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা একাদশে বড় পরিবর্তনের আভাস

২০
X