কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৪, ০১:৩৮ পিএম
আপডেট : ০৫ জানুয়ারি ২০২৪, ০২:২৬ পিএম
অনলাইন সংস্করণ

নির্বাচন ঘিরে নতুন কর্মসূচি দিল এবি পার্টি

কর্মসূচিতে হামলা ও প্রচারপত্র পুড়িয়ে দেওয়ার প্রতিবাদে জনসাধারণ ও পথচারীদের মাঝে প্রতিবাদী গণসংযোগ ও প্রচারপত্র বিতরণ করেছে বাংলাদেশ পার্টি। ছবি : কালবেলা
কর্মসূচিতে হামলা ও প্রচারপত্র পুড়িয়ে দেওয়ার প্রতিবাদে জনসাধারণ ও পথচারীদের মাঝে প্রতিবাদী গণসংযোগ ও প্রচারপত্র বিতরণ করেছে বাংলাদেশ পার্টি। ছবি : কালবেলা

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৭ জানুয়ারি সকাল-সন্ধ্যা নিজ নিজ ঘরে অবস্থান করে ‘স্বেচ্ছায় প্রতিবাদী লক ডাউন’ কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ পার্টি। শুক্রবার (৫ জানুয়ারি) এবি পার্টির সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জু এ ঘোষণা দেন।

৭ জানুয়ারি নির্বাচনের দিনকে দেশ ও জাতির জন্য গভীর অন্ধকারাচ্ছন্ন কালো দিন হিসেবে অভিহিত করেছে দলটি। এর আগে বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) এবি পার্টির কর্মসূচিতে হামলা ও প্রচারপত্র পুড়িয়ে দেওয়া হয়। এর প্রতিবাদে আজ রাজধানীর পল্টন, বিজয় নগর ও সেগুনবাগিচা এলাকার জনসাধারণ ও পথচারীদের মাঝে প্রতিবাদী গণসংযোগ ও প্রচারপত্র বিতরণ করা হয়।

কর্মসূচিতে অংশি নিয়ে মঞ্জু বলেন, জোর জুলুম করে নির্বাচন এবং গায়ের জোরে ক্ষমতায় থাকার চেষ্টা ইতিহাসে নতুন কোন ঘটনা নয়। ইতিহাস বলে অন্যায় জুলুমের বিরুদ্ধে সবসময় একদল সংগ্রামী লোক বুক টান টান করে দাঁড়িয়েছে। সে সকল সংগ্রামী লোকদের জন্যই আমরা বৃটিশ শাসন, পাকিস্তানী শোষণসহ সব সকল স্বৈরতন্ত্র থেকে মুক্তি পেয়েছি। এ ফ্যাসিবাদী দুঃশাসন থেকে নিয়মতান্ত্রিক আন্দোলনে একসময় মুক্তি আসবে।

প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিয়ে দলের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট তাজুল ইসলাম বলেন, ৭ তারিখে একজনের ভোটেই সব নির্ধারিত হচ্ছে। এখানে জনগণের ভোটের কোন অধিকার নেই। ডামি প্রার্থী, ডামি রাজনৈতিক দল শুধু নয়, এখন ডামি ভোটারের আয়োজন চলছে।

তিনি বলেন, এবি পার্টি বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন চালিয়ে যাচ্ছে। যতক্ষণ পর্যন্ত একটি নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু, অবাধ ও অংশগ্রহণ মূলক নির্বাচন না হবে ততক্ষণ আমাদের আন্দোলন চলবে ইনশাআল্লাহ।

এ সময় আরও উপস্থিত ছিলেন এবি পার্টির যুগ্ম আহ্বায়ক বিএম নাজমুল হক, যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন রানা, প্রচার সম্পাদক আনোয়ার সাদাত টুটুল, যুবপার্টির আহ্বায়ক এবিএম খালিদ হাসান, মহানগর উত্তরের আহ্বায়ক আলতাফ হোসাইন, সিনিয়র সহকারী সদস্য সচিব আব্দুল বাসেত মারজান, সহকারী সদস্য সচিব শাহ আব্দুর রহমান, মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক গাজী নাসির, যুগ্ম সদস্য সচিব সফিউল বাসার, কেন্দ্রীয় কমিটির সদস্য সেলিম খান, আমেনা বেগম, মশিউর রহমান মিলু, রিপন মাহমুদ, ছাত্রপক্ষের আহ্বায়ক মোহাম্মদ প্রিন্স, যুবপার্টি মহানগর উত্তরের সদস্য সচিব শাহিনুর আক্তার শীলা, পল্টন থানা আহ্বায়ক আব্দুল কাদের মুন্সি, যাত্রাবাড়ী থানা সমন্বয়ক সিএম আরিফসহ কেন্দ্রীয় ও মহানগরীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রিয় দলকে সমর্থন করলে কি মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটে?

সাংহাইয়ে পুরস্কৃত হলো দেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’

ইরানকে আত্মসমর্পণে বাধ্য করতে ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র : মোহসেন রেজায়ি

কাতারে নিহত ৫ প্রবাসীর বাড়ি সিলেটে, জানা গেল পরিচয়

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফরে প্রবাসীদের পাহাড়সম প্রত্যাশা

রাশেদ খাঁনকে চিড়িয়াখানায় ‘ডোনাল্ড ট্রাম্পের’ সঙ্গে রাখবো: এমপি হানাজালা

হাম উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু

৯২ শতাংশ ইসরায়েলি বিশ্বাস করেন ‘যুদ্ধে ইরান জয়ী হয়েছে’   

কিশোরীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, প্রেমিকসহ গ্রেপ্তার ৩

গোল ব্যবধানের দিন শেষ, ভাগ্য নির্ধারণে এখন ‘হেড-টু-হেড’

১০

শ্রবণশক্তি হ্রাসের এই ৫ লক্ষণ অধিকাংশ মানুষ উপেক্ষা করে

১১

ভাগ্য বদলে ইতালি গিয়েও করুণ পরিণতি খোকনের

১২

‘ভারত-বাংলাদেশ জুড়ে ছিল জিয়াউলের কিলিং নেটওয়ার্ক’

১৩

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত

১৪

লজ্জার রেকর্ড পেরিয়ে বাংলাদেশের সংগ্রহ ১০৯

১৫

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব হলেন সারওয়ার

১৬

পঁয়ত্রিশে পা দিচ্ছেন? এই ৬ স্বাস্থ্য পরীক্ষা আপনার চেকলিস্টে থাকা উচিত

১৭

পরনারীর সঙ্গে ছবি তুলে উসকানিমূলক পোস্ট করতেন আলভী: ডিবি

১৮

বিশ্বকাপ থেকে বিদায় নিল আরও এক দেশ

১৯

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার প্রধান বিষয় ‘লেবানন ইস্যু’

২০
X