কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৪, ০১:৫০ পিএম
আপডেট : ০৬ জানুয়ারি ২০২৪, ০২:০৪ পিএম
অনলাইন সংস্করণ

৭ জানুয়ারি ইতিহাসের কালো অধ্যায় হয়ে থাকবে : সমমনা জোট

হরতাল সফলে সমমনা জোটের বিক্ষোভ। ছবি : কালবেলা
হরতাল সফলে সমমনা জোটের বিক্ষোভ। ছবি : কালবেলা

জাতীয়তাবাদী সমমনা জোটের প্রধান সমন্বয়ক ও ন্যাশনাল পিপলস পার্টির- এনপিপি চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ বলেছেন, সরকার ২০১৪ এবং ২০১৮ সালের মতো দেশে আরেকটি কলঙ্কিত ইতিহাসের অধ্যায় রচিত করতে যাচ্ছে। আগামীকাল ৭ জানুয়ারি আরেকটি কালো অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে থাকবে।

শনিবার (৬ জানুয়ারি) দুপুরে দ্বাদশ সংসদ নির্বাচন বর্জনের দাবিতে বিএনপিসহ বিরোধীদলগুলোর ডাকা ৪৮ ঘণ্টা হরতাল সফলে বিক্ষোভ মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।

জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে শুরু হয়ে মিছিলটি পল্টন, বিজয়নগর ঘুরে আবারও পুরানা পল্টন মোড়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে মিছিলটি শেষ হয়।

ড. ফরিদুজ্জামান ফরহাদ বলেন, আওয়ামী লীগ যখনই ক্ষমতায় আসে তখনই জনগণের অধিকার, বাকস্বাধীনতা কেড়ে নেয়। যার কারণে তারা আর জনগণের ভোটে নির্বাচিত হতে পারে না। তাই তারা ভোট চুরির পথ বেছে নেয়। বিরোধী রাজনৈতিক দলগুলোকে নিঃশেষ করার জন্য দমনপীড়ন চালায়। এরজন্য ভোটের মাধ্যমে নয়, গণবিদ্রোহে সবসময় তাদের পতন হয়। এবারও তাই হবে ইনশাআল্লাহ।

বিক্ষোভ মিছিলে জাতীয় গণতান্ত্রিক পার্টির- জাগপা সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমান ও যুগ্ম সাধারণ সম্পাদক ডা. আওলাদ হোসেন শিল্পী, এনডিপির চেয়ারম্যান কারি মো. আবু তাহের, মহাসচিব আব্দুল্লাহ আল হারুন সোহেল, বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান এম এন শাওন সাদেকী, জনতার অধিকার পার্টি মহাসচিব রাজা রহমান, এনপিপি নেতা ফখরুল ইসলাম, জুলহাসসহ জোটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজীপুরে ফল মেলার উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

‘ফ্যামিলি ও কৃষক কার্ড বিতরণে অনিয়ম সহ্য করা হবে না’

পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী মারা গেছেন

বিশ্বকাপে মা-ছেলের নতুন ইতিহাস

একদলীয় শাসনের চেষ্টা জনগণ মেনে নেবে না : জামায়াত আমির

৬০ দিনের জন্য হরমুজ প্রণালিতে ফি মওকুফ করল ইরান  

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশের ‘জরুরি বার্তা’

শাকিবের বাড়িতে গিয়ে ‘অস্বস্তিতে’ পড়েছিলেন মিষ্টি জান্নাত!

পবিত্র কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম

১০

নারায়ণগঞ্জে গার্মেন্টসে বয়লার বিস্ফোরণ, আহত ১৫

১১

রেনশো ঝড়ে বাংলাদেশকে বড় লক্ষ্য দিল অস্ট্রেলিয়া

১২

২০১৮ সালে বিএনপি নেতাকে হামলার দায়ে আ.লীগ নেতা গ্রেপ্তার

১৩

ইউনিয়নের পর এবার প্রতিমন্ত্রী শাহে আলমের নামে স্কুল নামকরণের প্রস্তাব

১৪

অন্ধকারের দরজা ভিপিএন : অপব্যবহার যেভাবে বিষিয়ে তুলছে সমাজ ও রাষ্ট্রকে

১৫

সুইজারল্যান্ডে অনুষ্ঠিতব্য ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা স্থগিত 

১৬

ব্রাজিল নাকি হাইতি জিতবে কারা, জানাল সুপার কম্পিউটার

১৭

খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, আটক ৪৯

১৮

সাকলায়েনের জন্য খারাপ লাগছে, বলেছিলেন পরীমণি

১৯

সবার আগে বিশ্বকাপের নকআউটে মেক্সিকো

২০
X