কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৪, ০৮:১২ পিএম
আপডেট : ০৬ জানুয়ারি ২০২৪, ০৮:১৩ পিএম
অনলাইন সংস্করণ

ভোট বর্জনে যুব ও তরুণ সমাজের প্রতি যুবদল সভাপতির আহ্বান

সুলতান সালাহউদ্দিন টুকু। ছবি: সংগৃহীত
সুলতান সালাহউদ্দিন টুকু। ছবি: সংগৃহীত

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ‘একতরফা ও ডামি’ আখ্যা দিয়ে দেশের যুব ও তরুণ সমাজকে ভোট বর্জন-প্রত্যাখ্যানের আহ্বান জানিয়েছেন জাতীয়তাবাদী যুবদলের সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকু। শনিবার (৬ জানুয়ারি) এক ভিডিও বার্তায় এ আহ্বান জানান তিনি।

দেশের বৃহৎ এ জনগোষ্ঠীর প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে যুবদল সভাপতি বলেন, এ নিশিরাতের সরকার আবারও ২০১৪ ও ২০১৮ সালের মতো একটি ডামি নির্বাচন আয়োজন করেছে। এ দেশের জনগণ মুক্তিযুদ্ধ করে দেশকে স্বাধীন করেছে। সেই যুদ্ধে নেতৃত্বে ছিল এ তরুণ আর যুব সমাজ। এ দেশের তরুণ ও যুব সমাজ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নেতৃত্বে নয় বছর লড়াই-সংগ্রাম করে দেশে গণতন্ত্র ফিরিয়ে এনেছিল, ভোটের অধিকার প্রতিষ্ঠা করেছিল। কিন্তু আওয়ামী লীগ সরকার আবারও দেশের জনগণের ভোটের অধিকার হরণ করেছে। আজকে গণতন্ত্র ধ্বংস করেছে। তিনি বলেন, এবারও বিএনপির নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন চলছে। সেখানে নেতৃত্ব দিচ্ছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ আন্দোলনে লাখো তরুণ ও যুবক নিজেদের বিলিয়ে দিয়েছেন অকাতরে। হাজার-হাজার নেতাকর্মী আজ এ ফ্যাসিবাদের কারাগারে বন্দি। দেশের এ বৃহৎ জনগোষ্ঠী আজ ফুঁসে উঠেছে। বিগত দিনে ভোটাধিকার বঞ্চিত করায় এ তরুণ সমাজ ও যুব সমাজের হৃদয়ে আঘাত লেগেছে। আমাদের বিশ্বাস, তারা অবশ্যই এই নির্বাচন বর্জন করবে। তারা একযোগে এই পাতানো, সাজানো আর ডামি নির্বাচনকে প্রত্যাখ্যান করবে। তরুণ সমাজের প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, আসুন-একসঙ্গে আওয়াজ তুলি। জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা করি। আজকে আপনি এ সরকারের ডামি ভোটকে প্রত্যাখ্যান করলে আগামী প্রজন্মের কাছে আমরা একটি সুন্দর, শান্তিপূর্ণ আর উন্নত গণতান্ত্রিক দেশ উপহার দিতে পারব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইতিহাসের দুয়ারে দাঁড়িয়ে পেনাল্টি নষ্ট করে রেকর্ড গড়ার সুযোগ মিস মেসির!

দক্ষ তরুণরাই ডিজিটাল অর্থনীতির পাওয়ার হাউজ : রাহিতুল

অবিশ্বাস্য! পেনাল্টি মিস মেসির

সিলেট নগরবাসীর সহযোগিতা চাইলেন সিসিক প্রশাসক

প্যারোলে মুক্তি পেলেন সাবেক মেয়র

আজকের দিনেই ‘হাত দিয়ে গোল’ করে ইংল্যান্ডকে হারিয়েছিল আর্জেন্টিনা

চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

৭ কলেজের সব নথিতে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নাম ব্যবহারের নির্দেশনা

ইসরায়েলি সীমান্তের কাছে হিজবুল্লাহর গোপন ড্রোন কারখানার সন্ধান

বিএটি বাংলাদেশের নতুন হেড অব ট্যালেন্ট, কালচার অ্যান্ড ইনক্লুশন রাইয়ান আহমেদ

১০

গৃহবধূর আপত্তিকর ভিডিও ফাঁস, যুবকের বিরুদ্ধে মামলা

১১

অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার একাদশে আছেন যারা

১২

কালবেলার সাংবাদিককে কুপিয়ে জখম

১৩

ট্রাম্পের কথায় চলবে না ইসরায়েল: নেতানিয়াহু

১৪

ক্যালকুলেটরে হিসাব করে ‘ঘুষ’ চাইলেন সরকারি কর্মকর্তা, ভিডিও ভাইরাল

১৫

দায়িত্ব ছাড়লেন সারওয়ার, সিলেটের ভারপ্রাপ্ত ডিসি পিংকি সাহা

১৬

অস্ট্রিয়ার বিপক্ষে যে জার্সি পরে মাঠে নামবে আর্জেন্টিনা

১৭

সুনামগঞ্জে পাহাড়ি ঢলে ভেসে যাওয়া যুবকের লাশ উদ্ধার

১৮

মেসি-রোনালদোকেই সেরা মানেন এমবাপ্পে

১৯

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

২০
X